৩২০ ফিক্হুস্ সুন্নাহ শাফেয়ী ও আহমদ বলেছেন : আহরিত সম্পদ মূল সম্পদকে অনুসরণ করবে কেবল নিসাবের ক্ষেত্রে এবং তা দিয়ে নতুন বছর গণনা করা হবে, চাই মূল সম্পদ নগদ অর্থ হোক অথবা কোনো প্রাণী হোক। যেমন, তার নিকট দুশো দিরহাম ছিলো । তারপর বছরের মাঝে আরো কিছু দিরহাম আহরণ করলো। সে এই উভয় সম্পদে যাকাত দেবে বছর পূর্ণ হওয়ার পর। মালেকের অভিমত পশুর ব্যাপারে আবু হানিফার মত। আর সোনা রূপায় শাফেয়ী ও আহমদের মত। ৩. আহরিত সম্পদ তার নিকট সঞ্চিত সম্পদ থেকে ভিন্ন জাতের । এরূপ আহরিত সম্পদকে তার কাছে বিদ্যমান সম্পদের সাথে যুক্ত করে নেসাব বা বছর কোনোটাই হিসাব করা যাবেনা । বরং তা যদি নিসাব পরিমাণ থেকে থাকে তবে তা নিয়ে বছর পূর্ণ করতে হবে এবং বছর শেষে যাকাত দিতে হবে । নচেত কিছুই দিতে হবেনা । এটা অধিকাংশ আলেমের মত। ৪০. যাকাত ফরয হয় দায়িতের উপর, হুবহু সম্পদের উপর নয় হানাফী, মালেক ও আহমদের একটি মতানুসারে এবং একটি বর্ণনা অনুসারে শাফেয়ী মতানুসারেও যাকাত হয় হুবহু সম্পদের উপর । আহমদ ও শাফেয়ীর অপর মত হলো, যাকাত সম্পদের মালিকের দায়িত্বের উপর অর্পিত হয়। হুবহু সম্পদের উপর নয়। এই মতভেদের ফলে বাস্তবায়নের কর্মপন্থার যে তারতম্য ঘটে সেটা এ রকম : এক ব্যক্তি দুশো দিরহামের মালিক হয়েছে এবং যাকাত দেয়া ছাড়াই তার উপর দু'বছর কেটে গেছে। তখন যিনি বলেন : হুবহু সম্পদের উপর যাকাত ফরয, সে বলবে, এই ব্যক্তিকে এখন মাত্র এক বছরের যাকাত দিতে হবে। কেননা প্রথম বছরের যাকাত দেয়ার পর তাতে নিসাবের চেয়ে পাচ দিরহাম কমে গেছে। আর যিনি বলেন : যাকাত দায়িত্বের উপর অর্পিত হয় । তিনি বলবেন, সে দু'টো যাকাত দেবে পর পর দু'বছরের জন্য । কেননা যাকাত ফরয হয়েছে তার দায়িত্বের উপর । কাজেই তার কোনো প্রভাব নিসাব কমার উপর পড়বেনা। ইবনে হাযম দায়িত্বের উপর ফরয হওয়াকে অগ্রগণ্য মনে করেন। তিনি বলেন : আমাদের যুগ থেকে শুরু করে রসূলুল্লাহ সা. এর যুগ পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহর কোনো ব্যক্তির মধ্যে এ বিষয়ে কোনো মতভেদ নেই যে, যে ব্যক্তির উপর গম, যব, খোরমা, সোনা, রূপা, উট, গরু বা ছাগল ভেড়ার যাকাত ফরয হয় এবং সে উক্ত শস্য, সোনা, রূপা, উট, গরু ও ছাগল ভেড়া ব্যতিত অন্য কোনো জিনিস দ্বারা যাকাত দেয়, তাকে তা থেকে বাধা দেয়াও যাবেনা । অপছন্দও করা যাবেনা । বরং সে এ সম্পদ দিয়েই দিক, অথবা তার কাছে বিদ্যমান অন্য কিছু দিয়ে দিক। অথবা অন্য কোনো খরিদযোগ্য, দানযোগ্য বা ধারযোগ্য জিনিক দিয়ে দিক- সবই সমান। কাজেই এটা সুনিশ্চিতভাবে সঠিক প্রমাণিত। যাকাত দায়িত্বের উপরই অর্পিত । হুবহু সম্পদের উপর নয় । কেননা হুবহু সম্পদের উপর যদি হতো, তবে কোনো অবস্থাতেই অন্য কিছু দিয়ে দেয়া বৈধ হতোনা এবং তাকে এ কাজ থেকে বাধা দেয়া হতো। যেমন যে ব্যক্তির সাথে অন্য কেউ উল্লিখিত জিনিসগুলোর কোনো একটিতে শরিক রয়েছে, তার পক্ষে তার শরিকের সম্মতি ব্যতিত শরিককে যে জিনিসের মধ্যে তারা অংশীদার, তার ছাড়া অন্য কোনো জিনিস থেকে কিছু দেয়া বৈধ নয়। অনুরূপ, যাকাত যদি হুবহু কোনো সম্পদের উপর ফরয হতো, তাহলে নিম্নোক্ত দুটো অবস্থার যে কোনো একটি দেখা না দিয়ে পারতোনা : হয় উক্ত সম্পদের প্রতিটি অংশের উপর যাকাত ফরয হবে । অথবা হুবহু তার উপর না হয়ে তার কোনো একটিতে যাকাত ফরয হবে । যদি তার সকল অংশে যাকাত ফরয হতো, তাহলে তার উপর তার একটি দানাও বা কিছু পরিমাণও www.pathagar.com
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।