যাকাত ৩১৯ আসছিলাম, আমাকে ডেকে বললেন : তোমার প্রতিবেশীদের ভেতরে দরিদ্র লোক আছে কি? বললাম! আছে। তিনি বললেন : এগুলো নিয়ে যাও এবং তাদের মধ্যে বন্টন করে দাও।” পক্ষান্তরে আবু হানিফা, মালেক ও আহমদের মতে, যারা যুদ্ধলন্ধ সম্পদ পাওয়ার অধিকারী, তারাই রিকাষের খুমুস পাওয়ার অধিকারী । কেননা শা'বী বর্ণনা করেছেন : এক ব্যক্তি মদিনার বাইরে এক হাজার দিনার মাটিতে প্রোথিত পেলো । তা নিয়ে সে উমর ইবনুল খাত্তাবের নিকট এলো । তিনি তা থেকে খুমুস দুইশো দিনার নিয়ে নিলেন এবং লোকটিকে অবশিষ্ট আটশো দিনার দিলেন । উমর রা. উপস্থিত মুসলমানদের মধ্যে উক্ত দুশো দিনার বন্টন করতে লাগলেন। শেষ পর্যন্ত তা থেকে সামান্য কিছু অবশিষ্ট রাখলেন। তারপর বললেন : দিনারের মালিক কোথায়? লোকটি তার নিকট গেলো । উমর রা. বললেন : এই দিনারগুলো নাও, এগুলো তোমার ৷” মুগনীতে বলা হয়েছে : এটা যদি যাকাত হতো, তাহলে এই দিনারগুলো বণ্টনে তিনি যাকাত পাওয়ার যোগ্য লোকদেরকে নির্দিষ্ট করতেন এবং যে ব্যক্তি গুপ্তধন পেয়েছে তাকে ফেরত দিতেননা । তাছাড়া এই খুমুস অনুগত অমুসলিম নাগরিকেরও দেয়া বাধ্যতামূলক । অথচ যাকাত অমুসলিমের উপর ফরয নয়। ৩৮. সামুদ্রিক সম্পদের যাকাত অধিকাংশ আলেমের মতে সকল সামুদ্রিক সম্পদে, যথা মণি, মুক্তা, যাবরজাদ, আম্বর, মাছ ইত্যাদিতে যাকাত ফরয হয়না । একমাত্র আহমদের থেকে প্রাপ্ত দুটি বর্ণনার একটি অনুসারে নিসাব পরিমাণ সামুদ্রিক সম্পদে যাকাত ফরয । আবু ইউসুফ কেবল মুক্তা ও আম্বরে তার মত সমর্থন করেছেন। ইবনে আব্বাস রা. বলেন : আম্বরে যাকাত নেই ৷ ওটাতো সমুদ্র থেকে উৎক্ষিপ্ত একটা জিনিস। জাবির বলেন : আহ্বরে কোনো যাকাত নেই । ওটা যার হস্তগত হয় তার জন্য গনিমত স্বরূপ। | ৩৯. আহরিত সম্পদে যাকাত যে ব্যক্তি এমন কোনো সম্পদ আহরণ করলো যাতে বছর পূর্ণ হওয়া ছাড়া যাকাত হয়না এবং তা নিসাবের পর্যায়ে পৌছলো। অথচ তার অন্য কোনো সম্পদ নেই । অথবা একই জাতের সম্পদ রয়েছে। কিন্তু নিসাবে উপনীত হয়নি। এমতাবস্থায় আহরিত সম্পদ যুক্ত হয়ে নিসাবে উপনীত হলো, তার উক্ত সম্পদে সেই মুহূর্ত থেকেই যাকাতের বছর হিসাব করা হবে। যখন বছর পূর্ণ হবে, যাকাত ফরয হবে। আর যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থেকে থাকে তবে আহরিত সম্পদ নিম্নোক্ত তিন প্রকারের যে কোনো একটি হওয়া অনিবার্য : ১. আহরিত সম্পদ একই সম্পদের বর্ধিত রূপ, যেমন ব্যবসার মুনাফা ও পশুর বাচ্চা । এটা বছর ও যাকাত উভয় ক্ষেত্রেই মূল সম্পদের আওতাধীন হবে। সুতরাং যার নিকট নিসাব ‘পরিমাণ বাণিজ্যিক পণ্য অথবা জন্তু রয়েছে, অতঃপর বছরের মাঝখানে ব্যবসায়ে মুনাফা অর্জিত হলো ও পশুর শাবক জন্মালো, তাকে সর্বসম্মত মতানুসারে মূল ও আহরিতসহ সমগ্র সম্পদ বাবদ যাকাত দিতে হবে। ২. আহরিত সম্পদ তার কাছে সঞ্চিত নিসাব পরিমাণ সম্পদের জাতভুক্ত, তার অংশও নয়, সন্তানও নয় বরং ক্রয়, দান বা উত্তরাধিকার সূত্রে আহরিত। আবু হানিফার মতে এ ধরনের আহরিত সম্পদকে নিসাবধারী সম্পদের সাথে যুক্ত করা হবে । তার অধীনে এনে বছর গণনা করা হবে এবং মূল ও আহরিত সম্পদের সম্মিলিত গোটা সম্পদের উপর যাকাত দিতে হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।