ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ ফিক্হুস্‌ সুন্নাহ না জানা যায়, তবে তা হারানো জিনিসের পর্যায়ভূক্ত হবে এবং মালিকবিহীন গণ্য হবে । আবু হানিফা ও মুহাম্মদ রা. বলেছেন : রিকায জমির প্রথম মালিকের অথবা তার উত্তরাধিকারিদের যদি তারা পরিচিত হয়। পরিচিত না হলে বাইতুল মালে জমা করা হবে। ৩. রিকায যদি কোনো মুসলমান অথবা আইনানুগ অমুসলিমদের (জিম্মি) মালিকানায় পাওয়া যায়, তবে তা আবু হানিফা ও মুহাম্মদের মতে এবং একটি রেওয়ায়াত অনুযায়ী আহমদের মতেও যার মালিকানায় পাওয়া গেছে তার । আহমদ থেকে এটাও বর্ণিত, ওটা যে পেয়েছে তার। এটা হাসান বিন সালেহ ও আবু ছাওরেরও অভিমত । আবু ইউসুফ এই মতকে পছন্দ করেছেন। এর কারণ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। সেটি হলো, জমির মালিকানার সাথে সাথেই আপনা আপনি রিকাযের মালিকানা অর্জিত হয়না । জমির মালিক যদি তা দাবি করে তবে তার কথাই গৃহিত হবে। কেননা মালিকানার আওতাধীন তার উপর তার অধিকার রয়েছে । আর যদি সে দাবি না করে তবে যে পেয়েছে তার। ইমাম শাফেয়ী বলেছেন : মালিক স্বীকার করলে, রিকায তার । আর স্বীকার না করলে প্রথম মালিকের। রিকাযে কতোটুকু প্রদেয় : আগেই বলা হয়েছে, রিকায হলো জাহেলী যুগে মাটিতে পুঁতে রাখা সম্পদ এবং এতে পাঁচ ভাগের এক ভাগ প্রদেয়। অবশিষ্ট চার পঞ্চমাংশ জমির প্রাচীনতম মালিকের যদি সে পরিচিত হয় । আর যদি সে মৃত হয় তবে তার উত্তরাধিকারিদের- যদি তারা পরিচিত হয়। নচেত বাইতুল মালে জমা দেয়া হবে। এটা আবু হানিফা, মালেক, শাফেয়ী ও মুহাম্মদের মাযহাব। আহমদ ও আবু ইউসুফ বলেছেন : জমির মালিক দাবিদার নাহলে যে পেয়েছে তার । নচেত সর্বসম্মতিক্রমে জমির মালিকের । রিকাযের পরিমাণ কম হোক বা বেশি হোক, তার এক পঞ্চমাংশ প্রদান করতে হবে এবং এর কোনো নিসাবও নির্ধারিত নেই। আবু হানিফা, আহমদ, মালেকের দুই মতের বিশুদ্ধতার মত এবং শাফেয়ীর মতে, নিসাব বিবেচনা করতে হবে। তবে বছর পুরো হওয়ার শর্ত যে এতে নেই, সেটা সর্বসম্মত। কার উপর খুমুস বা এক পঞ্চমাংশ দেয়া ওয়াজিব : অধিকাংশ আলেমের মতে, রিকায যে পেয়েছে তার উপরই খুমুস দেয়ার দায়িত্ব অর্পিত, চাই সে মুসলমান, অনুগত অমুসলিম নাগরিক, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক, প্রকৃতিস্থ, অপ্রকৃতিস্থ,- যাই হোক । তবে অপ্রাপ্ত বয়স্ক ও অপ্রকৃতিস্থের অভিভাবককেই খুমুস দেয়ার দায়িত্ব পালন করতে হবে। ইবনুল মুনযির বলেছেন : যে সকল আলেমের মতামত আমরা জানতে পেয়েছি, তারা সবাই মতৈক্যে উপনীত হয়েছেন : কোনো অনুগত অমুসলিম রিকায পেয়ে থাকলে খুমুস তার উপরই বর্তাবে। মালেক, মদিনাবাসী, ছাওরী, আওযায়ী, ইরাকবাসী, স্বাধীন মতাবলম্বীগণ প্রমুখ এই মতের ধারক । শাফেয়ী বলেছেন : যার উপর যাকাত ফরয, খুমুসও তার উপরই ফরয । অন্য কারো উপর নয়। কেননা খুমুসও যাকাত। খুমুস পাওয়ার অধিকারী কারা : শাফেয়ীর মতে যারা যাকাত পাওয়ার অধিকারী, তারাই খুমুস পাওয়ারও অধিকারী । কেননা আহমদ ও বায়হাকি বিশর খাসয়ামী থেকে বর্ণনা করেছেন তার গোত্রের এক ব্যক্তি থেকে : “তিনি বলেছেন : বিশরের যাকাত আদায়কালে কুফায় একটা প্রাচীন মন্দিরের নিকট আমার উপর চার হাজার দিরহাম ভর্তি একটা পাত্র এসে পড়ে । আমি সেটি নিয়ে আলী রা. এর নিকট গেলাম । তিনি বললেন : ওটাকে পাঁচ ভাগে ভাগ করো । আমি ভাগ করলাম । আলী তা থেকে এক ভাগ বা এক খুমুস নিয়ে নিলেন আর আমাকে চার খুমুস দিলেন। এরপর যখন আমি চলে www.pathagar.com

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।