৩০ ফিক্হুস্ সুন্নাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে । যেমন আল্লাহ বলেছেন : “তুমি কি দেখনি, তোমার প্রতিপালক তাদের সাথে কেমন আচরণ করেছেন? তারা ছিলো ইরাম গোত্রভুক্ত, সুউচ্চ স্তম্ভের মতো দেহধারী, যাদের মতো আর কোনো মানুষ দেশগুলোতে সৃষ্ট করা হয়নি । আর ছামুদের সাথেই বা কেমন ব্যবহার করা হয়েছিল, যারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে গৃহনির্মাণ করেছিল, আর ফেরাউনের সাথেই বা কেমন আচরণ করা হয়েছিল, যে ছিলো বহু শিবিরের অধিপতি, যারা দেশে সীমা লংঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। তাই তোমার প্রভু তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার প্রভু ওৎ পেতে আছেন ।” (সূরা ৮৯, আল ফজর : আয়াত ৬-১৪) সংস্কারের আহ্বায়করা ঘরকুনো নিশ্চল লোকদের চিৎকার করে বলতে লাগলো : তোমরা নির্ভুল জ্ঞানের উৎস কুরআন ও সুন্নাহকে আকড়ে ধরো, এই উৎস দু'টি থেকে তোমাদের দীনকে খুঁজে নাও, আর এ দ্বারা অন্যদেরকেও সুসংবাদ দাও । তাহলে এই উদত্রান্ত বিশ্ব তোমাদের সাহায্যে সরল সঠিক পথের সন্ধান পাবে, শান্তি ও সমৃদ্ধি লাভ করবে এই নির্যাতিত পৃথিবী । আল্লাহ বলেন : 00:4৫ 40 549 2251 (215 40155 ০৫ পু ০০৭4 ০ ৪ ৮৫ ০৫ ৩৫ “আল্লাহর রসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ- তাদের জন্য, যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে এবং আল্লাহকে বেশি করে স্বরণ করে ।” (আল-আহ্যাব : আয়াত ২১) আল্লাহর অশেষ মেহেরবানী, কিছু সংখ্যক পুণ্যবান ও মহৎ লোক এই ডাকে সাড়া দিয়েছে। তারা একাণ চিত্তে এ দাওয়াতকে গ্রহণ করেছে। এ দাওয়াতকে মেনে নিয়েছে এমন একদল যুবক ও তরুণ, যারা তাদের সর্বাধিক মূল্যবান সম্পদ ও জীবন এই দাওয়াতের কাজে নিয়োগ করেছে। | এই মহতী উদ্যোগ জনমনে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি করেছে। আশা ও উদ্দীপনার আতিশয্যে তাদের মনে প্রশ্ন জেগেছে : এবার কি তাহলে আল্লাহ পৃথিবীকে তার আলোতে নতুন করে প্রজ্জ্বলিত হবার অনুমতি দিলেন? তিনি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, এখন মানুষ ঈমান ইহসান, সুবিচার ও সৌভ্রাতৃত্বে উদ্দীপিত পবিত্র ও নির্মল জীবন যাপন করুক? নিমের আয়াত দু'টি এই বিষয়েই তো সাক্ষ্য দিচ্ছে : ০036403১4৫৮ ৪5 2৫৮৮০ 598 2505 CGF “তিনিই সেই সত্তা, যিনি তার রসূলকে হেদায়েত ও সত্য দীন সহকারে পাঠিয়েছেন, যাতে তাকে অন্য সকল মত ও পথের উপর বিজয়ী করে দেন, আর আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট ।” (সূরা ৪৮, আল ফাত্হ, : আয়াত ২৮) | I dy RL Gal HALE ০ পা O55 BOY ৩৫ ৪০৮০ “আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শনাবলী দেখিয়ে দেব দিগন্ত জুড়ে এবং তাদের নিজেদের মধ্যে, যাতে করে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় এ কুরআন সত্য । তোমার রব সর্ববিষয়ে সাক্ষী- এটা কি যথেষ্ট নয়?” (সূরা ৪১, হামীম সাজদাহ : আয়াত ৫৯) ৫ ক ৯০ ও ক ৮ www.pathagar.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।