ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩১৭ আমার জানা নেই কেবল হাসান ব্যতিত। তিনি আরবের অর্থাৎ মুসলমানদের ভূমি ও কাফিরদের ভূমিতে পার্থক্য করেছেন । অমুসলমানদের ভূমিতে প্রাপ্ত খনিজে এক পঞ্চমাংশ এবং মুসলমানদের ভূমিতে প্রাপ্ত খনিজে যাকাত দিতে হবে । ইবনুল কাইয়েম বলেছেন : “খনির ক্ষয়ক্ষতির জন্য কেউ দায়ি নয়” এ কথার ব্যাখ্যায় দুটি মত রয়েছে। এক, যখন কাউকে খনি খননের জন্য নিয়োগ করা হয়, অতঃপর খনি তার উপর পতিত হয় ও তাতে সে নিহত হয়। তখন এই মৃত্যুর জন্য কেউ দায়ি হবেনা । পশু ও কূপ সংক্রান্ত উক্তি এর পাশাপাশি থাকায় এই ব্যাখ্যা সমর্থিত হয়। দুই, এতে যাকাত নেই। এর পরবর্তী উক্তি : “এবং রিকাযে এক পঞ্চমাংশ দিতে হরে” এ দ্বারা এই ব্যাখ্যা সমর্থিত। এখানে খনিজ সম্পদে ও প্রোথিত সম্পদে পার্থক্য তুলে ধরা হয়েছে। রিকায তথা প্রোথিত সম্পদে এক পঞ্চমাংশ ধার্য করা হয়েছে। কেননা এটা একটা সঞ্চিত সম্পদ, যা নাগালে পেতে কোনো কষ্ট ও অর্থ ব্যয় হয়না । এটিকে খনিজ থেকে পৃথক করা হয়েছে । কেননা এটি উত্তোলনে যথেষ্ট শ্রম ও অর্থ ব্যয় হয়। যে রিকাযে খুমুছ (এক পঞ্চমাংশ) দিতে হয় তার বিবরণ : যে রিকাযে খুমুস ওয়াজিব হয়, তা হলো, যে জিনিস নিজেই সম্পদ, যেমন সোনা, রূপা, লোহা, শিসা, থালাবাসন ইত্যাদি । এটা হানাফি, হাম্বলী, ইসহাক, ইবনুল মুনযিরের মত এবং মালেক ও শাফেয়ীর দুটি মতের একটি । শাফেয়ীর অপর উক্তি হলো : শুধুমাত্র সোনা ও রূপার খুমুছ দিতে হবে। রিকাযের স্থান : এর সম্ভাব্য স্থান নিম্নোক্ত স্থানগুলোর যে কোনো একটি হতে পারে: ১. পতিত জমি অথবা যে জমির মালিক অজ্ঞাত, যদিও রিকায ভূপৃষ্ঠ থেকে উদ্ধার হয়, অথবা চলাচল পরিত্যক্ত কোনো পথে কিংবা অনাবাদি গ্রামে পাওয়া যায়। এসব জায়গার প্রোথিত সম্পদে সর্বসম্মতভাবে এক পঞ্চমাংশ. যাকাত প্রদান করবে এবং নিজে চার পঞ্চমাংশ গ্রহণ করবে। নাসায়ী আমর ইবনে শুয়াইব থেকে এবং শুয়াইব তার পিতা থেকে বর্ণনা করেন : “রসূলুল্লাহ সা.কে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো । তিনি বললেন : চলাচলের পথে কিংবা জনবসতিপূর্ণ এলাকায় যা পাও, এক বছর পর্যন্ত তা জনসাধারণের মধ্যে প্রচার করতে থাকো । এতে যদি তার মালিক উপস্থিত হয় তবে তা তাকে দিয়ে দেবে । নচেত এটা তোমার । আর যে জিনিস চলাচলের পথে অথবা জনবসতিপূর্ণ অঞ্চল ব্যতিত আর কোথাও পাওয়া যায়, তাতেও রিকাষে খুমুস (এক পঞ্চমাংশ) দিতে হবে ।” (এ হাদিস থেকে জানা গেলো, মালিক পাওয়া না গেলে ওটা প্রাপকের হবে, যদি সে দরিদ্র হয়। অন্যথায় দান করে দেবে |) ২. যে সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তির নিকট হস্তান্তরিত হয়েছে, তার অভ্যন্তরে যে রিকায পাওয়া যাবে, তা এঁ ব্যক্তির। কেননা রিকায জমির ভেতরে গচ্ছিত জিনিস। তাই জমির মালিকানা লাভেই তার মালিকানা লাভ করা যাবেনা । জমির দখলে আসলেই তার মালিকানা অর্জিত হবে । সুতরাং এটা অন্যের জমিতে পাওয়া ঘাস, কাঠ ও শিকারের পর্যায়ের, যা সকলের জন্য উন্মুক্ত ও অনুমোদিত । তাই সেই এর বেশি হকদার । তবে যার কাছ থেকে মালিকানা হস্তান্তরিত হয়েছে, সে যদি দাবি জানায় ওটা তার, তাহলে ওটা তারই হবে। কেননা তা তারই হাতে ছিলো । কারণ সেটা তার জায়গাতেই ছিলো । আর যদি সে দাবি না জানায়, তবে যে পায় তার। এটা আবু ইউসুফের মত এবং হাম্বলীদের বিশুদ্ধতম মত। ইমাম শাফেয়ী বলেছেন : ওটা পূর্বতন মালিকের যদি সে তার স্বীকৃতি দেয়। স্বীকৃতি না দিলে তারও পূর্বতন মালিকেশ। এভাবে প্রথম মালিক পর্যন্ত যাবে। আর যদি উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিকানা হস্তাস্তরিত হয়, তবে তা উত্তরাধিকার বলে স্থির করা হবে। কিন্তু যদি উত্তরাধিকারিরা একমত হয়ে বলে ওটা তাদের পূর্ব পুরুষের ছিলোনা, তবে তা প্রথম মালিকের । আর যদি প্রথম মালিকের পরিচয় www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।