ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ ফিক্হুস্‌ সুন্নাহ প্রাওয়া যায়না এবং জাহেলী যুগের না ইসলামী যুগের কিছুই বুঝা যায়না তখনও তা হারানো সম্পদ গণ্য হবে। ইমাম মালেক বলেছেন : আমাদের নিকট সর্বসম্মত মত এবং আলেমদের নিকট থেকে যা শুনেছি তা হলো : রিকায ততোক্ষণ জাহেলী আমলের প্রোথিত সম্পদ গণ্য হবে, যতোক্ষণ তা কোনো অর্থের বিনিময়ে খোজা হয়না । তার পেছনে কোনো অর্থ ব্যয় করা হয়না । কোনো বড় রকমের পরিশ্রম ও সাধনা করা হয়না ৷ যে জিনিস অর্থের বিনিময়ে উদ্ধার করা হয়। যার পেছনে বড় রকমের চেষ্টা ও পরিশ্রম করা হয় এবং কখনো চেষ্টা সফল হয়, কখনো বৃথা যায়। তা রিকায নয়। আবু হানিফা বলেছেন : মাটির নিচে প্রোথিত যে কোনো সম্পদের নামই রিকায, চাই তা সৃষ্টিকর্তা রাখুন অথবা তার কোনো সৃষ্টি রাখুক। ২. খনিজ সম্পদ ও ফকীহদের নিকট তাতে যাকাতের শর্ত মা"দান শব্দটি ‘আদান’ থেকে নিষ্পন্ন, যার অর্থ স্থায়ী হওয়া। এজন্য বেহেশতের আরেক নাম আদান। কেননা তা মুমিনদের চিরস্থায়ী নিবাস। যে মা'দানে অর্থাৎ খনিজ সম্পদে যাকাত ফরয হয়, তার সংজ্ঞা নিরপণে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম আহমদের মতে, মাটি ব্যতিত অন্য কোনো পদার্থ থেকে সৃষ্ট এমন যে কোনো মূল্যবান বন্তুই মা"দান তথা যাকাতযোগ্য খনিজ সম্পদ, যা ভূগর্ত থেকে নির্গত বা উত্তোলিত হয়, যথা স্বর্ণ, রৌপ্য, লৌহ, তামা, সীসা, নীলকান্ত মণি, যাবারজাদ, যমরূদ, এসিড ইত্যাদি । তিনি এতে শর্ত আরোপ করেছেন, নির্গত খনিজ দ্রব্য সরাসরি অথবা মূল্য নিরূপণের মাধ্যমে নিসাব পরিমাণ হওয়া চাই । আর আবু হানিফার মতে, একমাত্র সেই খনিজ দ্রব্যেই যাকাত ফরয হবে, যাকে আগুন দিয়ে গলানো ও ছাচে ঢালাই করা যায়, যেমন সোনা, রূপা, লোহা ও তামা । তরল খনিজ যেমন আলকাতরা এবং জমাট খনিজ যা আগুনে গলেনা যেমন নীলকান্ত মণি, এগুলোতে যাকাত ফরয হয়না । এতে কোনো নিসাবের শর্তও তিনি আরোপ করেননি । তবে কম হোক বা বেশি হোক, এর এক পঞ্চমাংশ বা খুমুস দান করা ওয়াজিব । মালেক ও শাফেয়ীর মতে কেবলমাত্র উত্তোলিত স্বর্ণ ও রৌপ্যে যাকাত ফরয । তাদের উভয়ের মতে, স্বর্ণ বিশ মিসকাল ও রৌপ্য দুশো দিরহাম পরিমাণ হওয়া চাই, যেমনটি ইমাম আহমদের মত। এতে বছর পূর্ণ হওয়ার প্রয়োজন নেই । কৃষিজাত ফসলের মতো যে মুহূর্তেই তা হস্তগত হবে, সেই মুহূর্তেই এ দুটিতে যাকাত দিতে হবে । উক্ত তিন ইমামের মতে, যাকাত বের করতে হবে চল্লিশ ভাগের এক ভাগ এবং যে যে খাতে যাকাত বণ্টন করা হয়, এ যাকাতও সেই সেই খাতে বষ্টিত হবে । কিন্তু ইমাম আবু হানিফার মতে, যে যে খাতে ফাই (যুদ্ধলন্ধ সম্পদ) বস্টিত হয়, এটাও সেই সেই খাতে বষ্টিত হবে। ৩. গুপ্ত ও খনিজ সম্পদে যাকাত ফরযের বিধান এই দুটিতে যাকাত ফরয হওয়ার মূল বিধি ছয়টি সহীহ হাদিস গ্রন্থে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত নিম্নোক্ত হাদিসে পাওয়া যায় : “রসূলুল্লাহ সা. বলেছেন : যখন কোনো পশু বন্ধন ছুটে যায় তখন তার দ্বারা যে ক্ষতি সাধিত হয় তার জন্য কেউ দায়ি হবেনা, যখন কেউ কুয়া খনন করে এবং তাতে কেউ পড়ে মরে, তখন তার জন্য কেউ দায়ি নয়। খনির ক্ষয়ক্ষতির জন্যও কেউ দায়ি নয়। তবে প্রোথিত সম্পদে এক পঞ্চমাংশ দিতে হবে । ইবনুল মুনযির বলেন : এ হাদিসের কেউ বিরোধিতা করেছে বলে www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।