যাকাত ৩১৫ পাশাপাশি অবস্থান এবং বিচরণ ও আবাসন এক সাথে হোক। বস্তুত কোনো যৌথ মালিকানাভুক্ত সম্পদে ততোক্ষণ পর্যন্ত যাকাত ফরয হবেনা যতোক্ষণ উভয়ের অংশ আলাদা আলাদাভাবে নিসাবে উত্তীর্ণ না হয়। সর্বসম্মত মূলনীতি হলো : একক ব্যক্তির মালিকানা ছাড়া যাকাত ধার্য হয়না। মালেকীদের মত হলো, পশু সম্পদের শরিকরা যাকাতের ক্ষেত্রে একক মালিকের মত। উভয় মালিক নিসাবের অধিকারী না হলে যৌথ মালিকানায় কোনো প্রভাব পড়বেনা ৷ তবে এজন্য শর্ত হলো, তাদের একক রাখাল, বাসস্থান ও প্রজনকের অধীন হতে ‘হবে এবং শরিকানার নিয়ত থাকতে হবে, প্রত্যেক শরিকের সম্পদ আলাদাভাবে চিহ্নিত হতে হবে এবং প্রত্যেক শরিকের যাকাত প্রদানের উপযুক্ত হতে হবে । আর সংযুক্তির প্রভাব পশু ব্যতিত অন্য কোনো সম্পদে পড়বেনা। আর যে সম্পদ যাকাত হিসেবে নেয়া হবে, তা সমানুপাতিক হারে সকল শরিকের উপর বর্তাবে। কোনো শরিকের যদি একক কোনো সম্পদ থেকে থাকে, তবে তার সবটাই যৌথ ও সংযুক্ত গণ্য হবে। ৃ্ শাফেয়ীদের মত হলো, উভয়ের সম্পদের সংযুক্তিতে যাকাতে প্রভাব পড়বে এবং দুই বা একাধিক ব্যক্তির সম্পদ একক সম্পদের মতো গণ্য হবে। এভাবে তার প্রভাবের যাকাত ফরয হবে এবং যাকাতের পরিমাণ কমবে বা বাড়বে । যাকাত ফরয হওয়ার উপর প্রভাবের উদাহরণ : দুই ব্যক্তির প্রত্যেকের বিশটি করে ছাগল রয়েছে। সংযুক্তির কারণে একটি ছাগল ফরয হবে। পৃথক থাকলে কোনোই যাকাত ফরয হতোনা । যাকাত বেশি হবার উদাহরণ : একজনের একশো ছাগলের সাথে আরেকজনের একশো সংযুক্ত হলো। এতে প্রত্যেকের উপর দেড়টি করে ছাগল যাকাত ফরয হবে। পৃথক থাকলে একটি করে ছাগল ফরয হতো। আর যাকাত কমানোর উদাহরণ হলো : তিন ব্যক্তির প্রত্যেকের চনল্লিশটি করে ছাগল রয়েছে এবং সেগুলোকে একত্রিত করেছে। তাদের সবার উপর সম্মিলিতভাবে একটা ছাগল ফরয হবে। অর্থাৎ প্রত্যেকের উপর একটা ছাগলের এক তৃতীয়াংশ ফরয হবে । অথচ একত্রিত না করে প্রত্যেকে যদি নিজ নিজ ছাগলগুলোকে আলাদা আলাদা রাখতো তাহলে প্রত্যেকের উপর একটা করে ছাগল ফরয হতো। এজন্য শাফেয়ীগণ পাঁচটা শর্ত আরোপ করেছেন : ১. শরিকরা সবাই যাকাত প্রদানের যোগ্য হওয়া চাই। (অর্থাৎ তাদের উপর যাকাত ফরয হওয়া চাই।) | ২. একত্রিত সম্পদ যেন নিসাব পরিমাণ হয়। ৩. তার উপর যেনো পুরো এক বছর অতিবাহিত হয়। ৪. তাদের সকলের পশুর রাতের বেলা থাকার জায়গা, ঘাস খাওয়া ও বিচরণের জায়গা, পানি পান করার জলাশয়, রাখাল ও দুধ দোহনের জায়গা সম্পূর্ণ এক ও অভিন্ন হওয়া চাই। ৫. পশু যদি একই জাতের হয়, তবে তার প্রজনকও অভিন্ন হওয়া চাই। ইমাম আহমদও শাফেয়ীর ন্যায় একই মত প্রকাশ করেছেন। পার্থক্য শুধু এতোটুকু, আহমদের মতে, সংযুক্তির প্রভাব শুধু পশুর মধ্যে সীমিত থাকবে, অন্য কোনো সম্পদে পড়বেনা। ৩৭. গুপ্ত ও খনিজ সম্পদের যাকাত ১. গুপ্ত সম্পদ এখানে বুঝানো হয়েছে জাহেলী যুগের প্রোথিত ধনরতু । এটা চেনা যাবে তাদের খোদাই করা নাম ও ছবি ইত্যাদি ছারা । এর উপর যদি ইসলামের নিদর্শন পাওয়া যায় তাহলে তার উপর হারানো সম্পদের বিধি কার্যকর হবে, প্রোথিত সম্পদের বিধি নয়। যখন কোনো নিদর্শনই www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।