ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩১৪ ফিক্হুস্‌ সুন্নাহ ২. আনাস রা. আবু বকর রা. থেকে লিখলেন : এ হচ্ছে ফরয সদকা (যাকাত), যা রসূলুল্লাহ সা. মুসলমানদের উপর ফরয করেছেন। আর যাকাতের ভয়ে পৃথক পৃথক পশুকে একত্র করা হবেনা এবং একত্রে থাকা পশুকে পৃথক পৃথক করা হবেনা । যে পশুর পাল দু'শরিকের মালিকানাতুক্ত থাকে, তাতে উভয়ে পরস্পরের নিকট সমান সমান অংশ পাওনাদার হবে। (খাত্তাবী এর ব্যাখ্যায় বলেন : উদাহরণ স্বরূপ, উভয়ের বিশটি করে চল্লিশটি ছাগল এক সাথে রয়েছে। উভয়ে তাদের ছাগলগুলোকে নির্দিষ্টভাবে চিনে । যাকাত আদায়কারী এসে একজনের নিকট থেকে একটা ছাগল যাকাত হিসেবে নিয়ে গেলো । এমতাবস্থায় যার ছাগল নেয়া হলো, সে তার শরিকের নিকট থেকে প্রাপ্য অর্ধেক ছাগলের মূল্য আদায় করে নিতে পারবে ।) -বুধারি। মালেক তার মুয়াত্তায় বলেছেন : এর অর্থ হলো, তিন ব্যক্তি আলাদা আলাদাভাবে চন্লিশটি করে ছাগল পালন করে। এতে প্রত্যেকের উপর, একটা করে ছাগল ফরয হবে। এভাবে তিনটে ছাগল দিতে হবে। তাই তারা তাদের সকল ছাগলকে একত্র করলো। এতে তাদের উপর সম্মিলিতভাবে মাত্র একটা ছাগল ফরয হলো । (কেননা একত্র থাকলে চল্লিশ থেকে একশো বিশটা পর্যন্ত একটা ছাগল ফরয হয়। এটা যাকাতের ভয়ে পৃথক থাকা জস্তুকে একত্র করার উদাহরণ ।) অথবা, দুই শরিকের ২০১টা ছাগল একত্রে রয়েছে। তাদের উপর তিনটে ছাগল ফরয হবে। এখন তারা যদি এগুলোকে দু'ভাগে বিভক্ত করে, তাহলে তাদের উভয়ের উপর একটা করে ছাগল ফরয হবে। (এটা যাকাতের ভয়ে একত্রিত পশুপালকে বিভক্ত করার উদাহরণ ৷) | ইমাম শাফেয়ী বলেছেন : এ হাদিসে সম্পদের মালিক ও আদায়কারী উভয়ের জন্য নির্দেশ রয়েছে। উভয়কে সতর্ক করা হয়েছে, যেনো যাকাতের ভয়ে একত্রকে বিচ্ছিন্ন বা বিচ্ছিন্নকে একত্র না করে। মালিক যাকাতের পরিমাণ বেড়ে যাবে এই ভয়ে বিচ্ছিন্ন জভুগুলোকে একত্রিত অথবা একব্রিতগুলোকে বিচ্ছিন্ন করতে পারে, যাতে পরিমাণ কম থাকে । আর আদায়কারী যাকাতের পরিমাণ কমে যাওয়ার আশংকায় একত্রিত বা বিচ্ছিন্ন করতে পারে, যাতে তা বৃদ্ধি পায়। (যেমন দুই শরিকের প্রত্যেকের চল্লিশটি করে ছাগল রয়েছে এক সাথে থাকলে একটিই ছাগল উভয়ের উপর ফরয হয়। তাই আদায়কারী পৃথক করে উভয়ের কাছ থেকে একটা করে মোট দুটো ছাগল আদায় করলো । অথবা উভয়ের বিশটা করে ছাগল রয়েছে । এতে দু'জনের কারো উপর মোটেই যাকাত ফরয হয়না । তাই আদায়কারী উভয়ের ছাগলের পালকে একত্রিত করে চল্লিশটি বানালো যাতে একটা ছাগল, আদায় করতে পারে ।) সুতরাং ‘যাকাতের ভয়ে' কথাটার অর্থ হলো, যাকাতের পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ভয়ে । হানাফিদের মাযহাব আদায়কারীর পক্ষে একই মালিকানাতুক্ত সম্পদকে বিভক্ত করে যাকাতের পরিমাণ বাড়ানো নিষিদ্ধ। যেমন এক ব্যক্তির একশো বিশটা ছাগল রয়েছে। তাকে সে তিন ভাগ করলো, যাতে তাতে তিনটে ছাগল ফরয হয়। অথবা একজনের মালিকানাভুক্ত সম্পদকে আরেকজনের সম্পদের সাথে যুক্ত করে যাকাতের পরিমাণ বাড়ালো । যেমন কারো একশো একটা ছাগল রয়েছে। অনুরূপ আরেকজনেরও সমপরিমাণ রয়েছে। আদায়কারী এই দুই পালকে যুক্ত করলে তিনটে ছাগল আদায় করতে পারে । অথচ যুক্ত করার আগে উভয়ের উপর একটা করে মোট দুটো ছাগল ফরয ছিলো । ১০. সংযুক্তির কারণে যাকাতে কোনো প্রভাব পড়ে কি? হানাফিদের মতে, সংযুক্তিতে কিছু এসে যায়না, চাই তা শরিকদের মধ্যে সম্মিলিত মালিকানাজনিত সংযুক্তি হোক, অথবা শরিকদের যৌথ মালিকানাভুক্ত পশু চিহ্নিত হোক, কিং www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।