ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩১৩ বকর রা., তবে তোমরা অপেক্ষা করো । আমি মুসলমানদের সাথে পরামর্শ করে নেই। -আহমদ, তাবারানি, হায়ছামী। আর যুহরী সালমান বিন ইয়াছার থেকে বর্ণনা করেছেন : সিরিয়াবাসী আবু উবায়দা ইবনুল জাররাহ রা.কে বললো, আমাদের সম্পদ ও দাসদাসী থেকে যাকাত নিন। তিনি অস্বীকার করলেন । অতঃপর উমর রা.-এর নিকট লিখলেন । তিনিও অস্বীকার করলেন । সিরিয়াবাসী তার সাথে কথা বললো । তিনি উমর রা.কে লিখলেন । উমর রা. তাকে জবাব দিলেন : তারা যদি দিতে চায় তবে তা তাদের কাছ থেকে গ্রহণ করো এবং তাদের মধ্যেই আবার তা বন্টন করো (অর্থাৎ তাদের মধ্যে যারা দরিদ্র তাদের মধ্যে) এবং তাদের দাসদাসীদেরকে দান করো। -মালেক, বায়হাকি। ৮. এক বছরের কম বয়সী পশুর যাকাত যে ব্যক্তি উট, গরু ও ছাগল ভেড়ায় নিসাবের মালিক হয় এবং বছরের মাঝখানে এগুলো বাচ্চা প্রসব করে, তার উপর বড়গুলোর বছর সমাপ্তিতে সবগুলোর যাকাত ফরয হবে । বড় ও বাচ্চা পশুর বাবদ একটা সম্পদেরই যাকাত বের করতে হবে । এটাই অধিকাংশ আলেমের অভিমত । কারণ মালেক ও শাফেয়ী সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফী থেকে বর্ণনা করেছেন, উমর ইবনুল খাত্তাব বললেন : তাদের সেসব মেষ শাবক ও ছাগল ছানাও গণনা করবে, যেগুলোকে রাখাল বহন করে নিয়ে চলে। সেসব শাবক গ্রহণ করোনা । বন্ধ্যা, দুধ খাওয়ার জন্য বাড়িতে পালিত, অচিরেই বাচ্চা প্রসব করবে ও প্রজননের জন্য রক্ষিত ছাগল ভেড়া বা গবাদি পশু গ্রহণ করোনা । এক বছর বয়সী বা এক বছরের কাছাকাছি বয়সী ছাগল ভেড়া, পাঠা হোক বা পাঠি হোক, একেবারেও শিশু নয় আবার একেবারেও উৎকৃষ্ট নয়- এমন বাচ্চা গ্রহণ করো। আবু হানিফা, শাফেয়ী ও আবু ছাওর মনে করেন, বয়স্ক পশুর নিসাব পূর্ণ হওয়া ছাড়া বাচ্চাদেরকে হিসেবে গণ্য করা যাবেনা । আবু হানিফা একথাও বলেছেন : বয়স্ক জন্তুর নিসাবের সাথে বাচ্চাদের যুক্ত করা হবে, চাই সেগুলো এ বয়স্ক জন্তু থেকেই জন্ম নিক অথবা খরিদকৃত হোক, অতঃপর বছর পূর্ণ হলে যাকাত দেয়া হবে । ইমাম শাফেয়ীর শর্ত হলো, নিসাবের বয়স্ক পশুর বাচ্চা হতে হবে, যা তার মালিকানায় রয়েছে এবং বছর পূর্ণ হবার আগে প্রসব হয়েছে। তবে যে ব্যক্তি কেবল বাচ্চাদের নিসাবের মালিক হয়, আবু হানিফা, মুহাম্মদ, দাউদ, শায়াবী ও একটি বর্ণনা অনুসারে আহমদের মতানুসারে তার উপর যাকাত ফরয হবেনা ৷ কেননা আহমদ, আবু দাউদ, নাসায়ী, বায়হাকি ও দার কুতনি সুয়াইদ বিন গাফলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন : রসূলুল্লাহ সা.-এর যাকাত আদায়কারী আমাদের কাছে এলো । তাকে আমি বলতে শুনলাম : দুধখাওয়া বাচ্চা গ্রহণ করবোনা- এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত । ইমাম মালেকের মতে ও আহমদের একটি উক্তি মোতাবেক বয়স্ক জন্তুর মতো বাচ্চাদের থেকেও যাকাত নেয়া হবে। কেননা ও গুলোকে যখন বড়দের সাথে হিসাবে ধরা হয়, তখন পৃথকভাবেও ধরা হবে। শাফেয়ী ও আবু ইউসুফের মতে বাচ্চাদের মধ্য থেকে একটা বাচ্চা যাকাত হিসেবে নেয়া হবে। ৯. একত্রিত করা ও বিচ্ছিন্ন করা সংক্রান্ত বিধান ১. সুয়াইদ বিন গাফলা বলেছেন : আমাদের নিকট রসূল সা. প্রেরিত যাকাত আদায়কারী এলেন। তাকে বলতে শুনলাম : আমরা কোনো দুধ খাওয়া বাচ্চা নেইনা। এক সাথে থাকা পশুদেরকে বিচ্ছিন্ন করিনা এবং বিচ্ছিন্ন পশুদেরেকে একব্রিতও করিনা । এক ব্যক্তি তার কাছে উচু চুটওয়ালী একটি উটনী নিয়ে এলো । তিনি তা নিতে অস্বীকার করলেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী। ৪০-__ www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।