ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ ফিক্হুস্‌ সুন্নাহ যাকাত থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গরুর যাকাত প্রসংগে তিনি বলেছেন : ব্রিশটি গরু হয়ে গেলে চল্লিশ পর্যন্ত এক বছর বয়সী একটা বাছুর, পুরুষ বা স্ত্রী, দিতে হবে। যখন চল্লিশ হবে তখন দিতে হবে দু'বছর বয়সী একটা গাভী । সুতরাং ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গরুতে যাকাত নেই। অনুরূপ, ছাগল-ভেড়া সম্পর্কে তিনি বলেছেন, যখন চল্লিশটা হবে, তখন একশো বিশটা পর্যন্ত একটা ছাগল দিতে হবে । এখানেও চল্লিশ থেকে একশো বিশ পর্যন্ত যাকাত থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ৬. যে সকল সম্পদে যাকাত নেই যাকাত গ্রহণের সময় সম্পদের মালিকদের অধিকারের দিকে লক্ষ্য রাখা জরুরি । তাই তাদের মূল্যবান ও প্রিয় সম্পদকে যাকাত হিসেবে গ্রহণ করা চলবেনা । তবে তারা স্বেচ্ছায় দিতে চাইলে নেয়া যাবে। অনুরূপ, দরিদ্রদের অধিকারের প্রতিও লক্ষ্য রাখতে হবে। তাই এমন খুতযুক্ত জন্তু গহণ করা যাবেনা, যার খুঁত প্রাণী বিশেষজ্ঞদের মতে ক্রটি হিসেবে গণ্য । তবে যখন সকল জন্তু ক্রুটিযুক্ত হবে তখন গ্রহণ করা যাবে । যাকাত নিতে হবে মধ্যম মানের সম্পদ থেকে। ১. আবু বকরের গ্রন্থে রয়েছে : যাকাত হিসেবে এমন জন্তু নেয়া হবেনা, যার সমস্ত অথবা অনেক দাত পড়ে গেছে, অনুরূপ এক চোখ কানা ও পাঠা নেয়া হবেনা । ২. সুফিয়ান বিন আবদুল্লাহ ছাকাফী থেকে বর্ণিত : উমর রা. যাকাত আদায়কারীকে বন্ধ্যা ছাগল, দুধ খাওয়ার উদ্দেশ্যে ঘরে পালিত ছাগল, শীঘ্রই সন্তান প্রসব করবে এমন পশু এবং প্রজননের জন্য রাখা পাঠা গ্রহণ করতে নিষেধ করেছেন। | ৩. আবদুল্লাহ বিন মুয়াবিয়া আল-গাযেরী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তিনটে কাজ যে ব্যক্তি করবে, সে ঈমানের স্বাদ পাবে : যে ব্যক্তি এক আল্লাহর উপর ঈমান আনবে ও বিশ্বাস করবে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, নিজের মালের যাকাত স্বেচ্ছায়, সানন্দে ও উপকারের মানসিকতা নিয়ে প্রতি বছর দেবে, দাত পড়া, চর্মরোগী, রোগাক্রান্ত, দুধ দিতে চায়না- এমন জন্তু দেবেনা, খারাপ ও ক্ষুদ্র জিনিস দেবেনা, বরং তোমাদের মধ্যম মানের সম্পদ থেকে দেবে। কেননা আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ সম্পদ চাননি, নিকৃষ্টতম সম্পদও দিতে আদেশ করেননি । -আবু দাউদ, তাবারানি। ৭. গবাদি পশু ব্যতিত অন্যান্য পশুর যাকাত গবাদি পশু ব্যতিত অন্য কোনো প্রাণীতে যাকাত নেই। সুতরাং ঘোড়া, খচ্চর ও গাধা, যদি ব্যবসায়ের পণ্য না হয়, তবে সেগুলোতে যাকাত নেই। আলী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদেরকে ঘোড়া ও দাসদাসীর যাকাত থেকে অব্যাহতি দিয়েছি । এগুলোতে কোনো যাকাত নেই । -আহমদ, আবু দাউদ । আর আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. কে গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তাতে যাকাত আছে কি? তিনি বললেন : এই চমৎকার আয়াতটি ছাড়া এ ব্যাপারে কোনো বিধান আসেনি : “যে ব্যক্তি কণা পরিমাণও ভালো কাজ করবে, সে তার ফল পাবে । আর যে ব্যক্তি কণা পরিমাণও মন্দ কাজ করবে, সে তার ফল পাবে ।' -আহমদ আর হারেছা বিন মুযাররাব থেকে বর্ণিত : তিনি উমর রা. এর সাথে হজ্জ করেন। তখন তার নিকট সিরিয়ার নেতৃস্থানীয় লোকেরা এলো। তারা বললো : হে আমীরুল মুনিনীন, আমরা কিছু দাস ও জীবজন্তু পেয়েছি । আমাদের সম্পদ থেকে সদকা নিয়ে আমাদেরকে পবিত্র করুন । তিনি বললেন : এটি এমন কাজ, যা আমার পূর্বের দুই ব্যক্তি করেননি । (অর্থাৎ রসূলুল্লাহ সা. ও আবু www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।