যাকাত ৩১১ এ হলো উটের যাকাতের বিধান। সাহাবিদের উপস্থিতিতে আবু বকর সিদ্দীক রা. এ বিধান বাস্তবায়িত করেন । কেউ এর বিরোধিতা করেনি । যুহরী থেকে বর্ণিত, সালেমের পিতা বলেছেন : “রসূলুল্লাহ সা. যাকাতের বিধান লিখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পূর্বে তা তার কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেননি । আবু বকর রা. সেটি হস্তান্তর করেন ও মৃত্যু পর্যন্ত তা বাস্তবায়িত করেন। পুনরায় তার পরে উমর রা. এটি প্রচার করেন ও মৃত্যু পর্যন্ত তা অনুসরণ করেন। এমনকি উমর রা. যেদিন ইন্তিকাল করেন, সেদিন এটিকে তার ওসিয়তের অন্তর্ভুক্ত করেই ইন্তিকাল করেন ।” ৩. গরুর যাকাত : (মহিষও এর অন্তর্ভুক্ত) স্বয়ং চরণশীল গরুর সংখ্যা ত্রিশ না হওয়া পর্যন্ত গরুতে কোনো যাকাত নেই। ব্রিশটিতে উপনীত হলে এবং বছর পূর্ণ হলে এক বছর বয়সী একটা বাছুর (ষাড় অথবা বকনা) দিতে হবে। গরুর সংখ্যা চল্লিশে না পৌছা পর্যন্ত আর কিছু দিতে হবেনা । চল্িশে পৌছলে ষাটে না পৌছা পর্যন্ত দু'বছর বয়সী একটা বকনা গরু দিতে হবে । ষাটটিতে পৌছলে এক বছর বয়সী দুটো বাছুর দিতে হবে। (হানাফি মাযহাব অনুসারে দু'বছর বয়সী বলদ বা গাভী দেয়া যাবে। অন্যদের মতে, চন্রিশটিতে একটি মাত্র দু'বছর বয়সী গাভী দেয়া বাধ্যতামূলক ৷ তবে সব গরু যদি পুরুষ জাতীয় হয়, তবে পুরুষ জাতীয় গরু দিয়েই যাকাত দেয়া চলবে । এটা সর্বসম্মত মত ৷) সত্তরটি হলে দু'বছর বয়সী দুটা গাভী এবং নব্বইটি হলে তিনটে এক বছর বয়সী পুরুষ বাছুর দিতে হবে । আর একশোটি হলে দু'বছর বয়সী একটা গাভী ও এক বছর বয়সী দুটো বাছুর । একশো দশটিতে দু'বছর বয়সী দুটো গাভী ও এক বছর বয়সী একটা পুরুষ বাছুর । একশো বিশটিতে দু'বছর বয়সী তিনটি গাভী অথবা এক বছর বয়সী চারটে পুরুষ বাছুর । অতঃপর যা বৃদ্ধি পাবে, তার প্রতি ব্রিশটিতে এক বছর বয়সী একটা পুরুষ বাছুর এবং প্রতি চল্লিশটিতে দু'বছর বয়সী একটি গাভী । ৪. ছাগল ও ভেড়ার যাকাত ছাগল ভেড়ার সংখ্যা চল্লিশটি না হওয়া পর্যন্ত কোনো যাকাত নেই । যখন চন্লিশটি স্বয়ং চরণশীল ছাগল হবে এবং তার উপর বছর পূর্ণ হবে, তখন তাতে একশো বিশটি পর্যন্ত একটা ছাগল দিতে হবে। একশো একুশটি হলে দুটো ছাগল দিতে হবে এবং তা দুশো পর্যন্ত বহাল থাকবে । দুশো একটা হলে তাতে তিনটে ছাগল দিতে হবে এবং তা তিনশো হওয়া পর্যন্ত বহাল থাকবে । তিনশোর চেয়ে বেশি হলে প্রতি একশোতে একটা ছাগল দিতে হবে । পঞ্চম বছরে পদার্পণকারী ভেড়া ও সামনের দাত পড়া ছাগল যাকাত হিসেবে গ্রহণযোগ্য । ছাগল ভেড়ার ক্ষেত্রে পুরো নিসাব পুরুষ হলে যাকাত হিসেবে পুরুষ ছাগল-ভেড়া দেয়া জায়েয হবে। শুধু স্ত্রী জাতীয় হলে অথবা স্ত্রী ও পুরুষ উভয় জাতীয় হলে হানাফিদের মতে, পুরুষ জাতীয় ছাগল ভেড়া দ্বারা যাকাত দেয়া যাবে । অন্যদের মতে, শুধু স্ত্রী জাতীয় ছাগল ভেড়াই দিতে হবে। (উল্লেখ্য, ছাগল ও ভেড়াতে একই শ্রেণী গণ্য করা হয়ে থাকে এবং একটির সাথে অপরটিকে যুক্ত করা যাবে ।) -ইবনুল মুনযির | ৫. যাকাত থেকে অব্যাহতির অবস্থা যাকাত ফরয হওয়ার দুটি স্তরের মাঝে সর্বসম্মতভাবে যাকাত থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রসূলুল্লাহ সা.-এর বাণী থেকে জানা গেছে, উটের যাকাতের ক্ষেত্রে ২৫টি হলে দ্বিতীয় বছরে পদার্পণকারী একটা উটনী দিতে হবে। এরপর ৩৬টিতে পৌছলে, ৪৫টি পর্যন্ত তৃতীয় বছরে পদার্পণকারী একটা উটনী দিতে হবে । সুতরাং ২৫ ও ৩৬ এর মধ্যবর্তী সংখ্যক উটের জন্য www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।