৩১০ ফিক্হুস্ সুন্নাহ উট হবে এবং তার উপর এক বছর অতিবাহিত হবে, তখন তাতে একটা এক বছর বয়সের ছাগল দিতে হবে । যখন দশটা হবে, তখন দিতে হবে দুটো ছাগল । এভাবে যখনই পাঁচটা বাড়বে, একটা ছাগল বেশি দিতে হবে। তারপর যখন পঁচিশটা হবে তখন দিতে হবে এক বছর পার হয়ে দ্বিতীয় বছরে পড়েছে, এমন একটা উটনী। অথবা দু'বছর অতিবাহিত হয়েছে ও তৃতীয় বছরে পদার্পণ করেছে এমন একটা উট । (নিসাবে যখন উটনী নির্ধারিত থাকে তখন যাকাতে উট দেয়া চলবেনা । তবে দ্বিতীয় বছরে পদার্পণকারী উটনী না পাওয়া গেলে তৃতীয় বছরে পদার্পণকারী উট দেয়া যাবে। আর যখন সমস্ত উটের পালে শুধুই পুরুষ উট থাকবে তখন পুরুষ উট যাকাতে নেয়া যাবে ।) যখন উটের সংখ্যা ৩৬টিতে পৌছবে, তখন যাকাত হিসেবে দিতে হবে তৃতীয় বছরে পদার্পণকারী একটি উটনী। আর ৪৬টিতে পৌছলে চতুর্থ বছরে পদার্পণকারী একটি উটনী, ৬১টিতে পৌছলে পঞ্চম বছরে পদার্পণকারী একটি উটনী, ৭৬টিতে পৌছলে তৃতীয় বছরে: পদার্পণকারী দুটি উটনী এবং ৯১টিতে পৌছলে চতুর্থ বছরে পদার্পণকারী দুটি উটনী দিতে হবে এবং ১২০টি পর্যন্ত ৩টা । এরপরেও যদি সংখ্যা বাড়ে, তবে প্রত্যেক চল্লিশটিতে একটি করে তৃতীয় বছরে পদার্পণকারী উটনী এবং প্রত্যেক পঞ্চাশে একটি করে চতুর্থ বছরে পদার্পণকারী উটনী দিতে হবে। যখন যাকাত হিসেবে দেয় উটগুলোর বয়সের স্তর বিভিন্ন হবে তখন যার উপর একটা পঞ্চম বছরে পদার্পণকারী উটনী যাকাত হিসেবে দেয়া ফরয, অথচ তার কাছে এই বয়সের উটনী নেই, তবে চতুর্থ বছরে পদার্পণকারী একটি উটনী রয়েছে, তার কাছ থেকে ওটাই গ্রহণ করা হবে, আর সম্ভব হলে সেই সাথে দুটো ছাগল অথবা বিশ দিরহাম অতিরিক্ত দেবে । আর যার উপর চতুর্থ বছরে পদার্পণকারী একটি উটনী যাকাত হিসেবে ধার্য হয়েছে, অথচ তার কাছে পঞ্চম বছরে পদার্পণকারী একটি উটনী ছাড়া আর কিছু নেই, তার কাছ থেকে সেটাই নেয়া হবে, তরে যাকাত আদায়কারী তাকে বিশ দিরহাম অথবা দুটো ছাগল দেবে । আর যার উপর যাকাত হিসেবে একটা চতুর্থ বছরে পদার্পণকারী উটনী ধার্য হয়েছে, কিন্তু তা তার কাছে নেই। তার কাছে আছে শুধু ৩য় বছরে পদার্পণকারী একটি উটনী, তার কাছ থেকে সেটিই নেয়া হবে। উপরন্তু সম্ভব হলে তার সাথে আরো দুটো ছাগল অথবা বিশ দিরহাম দেবে । আর যার কাছে তৃতীয় বছরে পদার্পণকারী একটি উটনী যাকাত হিসেবে প্রাপ্য, অথচ তার কাছে চতুর্থ বছরে পদার্পণকারী উটনী ছাড়া অন্য কিছু নেই, তার কাছ থেকে সেটিই গ্রহণ করা হবে। আর আদায়কারী তাকে বিশ দিরহাম অথবা দুটো ছাগল দেবে । আর যার কাছে যাকাত হিসেবে তৃতীয় বছরে পদার্পণকারী একটি উটনী প্রাপ্য, কিন্তু তার কাছে সেটি নেই, বরং তার কাছে রয়েছে দ্বিতীয় বছরে পদার্পণকারী একটি উটনী'। তার কাছ থেকে সেটিই নেয়া হবে। সেই সাথে সম্ভব হলে তাকে অতিরিক্ত দুটো ছাগল অথবা বিশ দিরহাম দিতে হবে । আর যার নিকট দ্বিতীয় বছরে পদার্পণকারী একটি উটনী যাকাত হিসেবে প্রাপ্য, অথচ তার নিকট তৃতীয় বছরে পদার্পণকারী একটা পুরুষ উট ছাড়া আর কিছু নেই। তার কাছ থেকে সেটিই নেয়া হবে। তার সাথে অন্য কিছু যোগ করতে হবেনা । আর যার মাত্র চারটা উট আছে, তার উপর কোনো যাকাত নেই । তবে উটের মালিক যা ইচ্ছা, দিতে পারে ।* * ইমাম শওকানি বলেছেন : এ জাতীয় উক্তি থেকে প্রমাণিত হয়, বস্তুগত সম্পদে যাকাত ফরয । এতে যদি মূল্য স্থির করে যাকাত দেয়া ফরয হতো, তাহলে এ কথা বলার কোনো অর্থ থাকতোনা ৷ কেননা স্থান ও কাল ভেদে মূল্য বিভিন্ন হয়ে থাকে। www.pathagar.com
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।