যাকাত ৩০৯ শওকানি বলেন : এ হাদিস থেকে প্রমাণিত, মালিকের পক্ষে যাকাত ফরয হওয়া জিনিস থেকে উৎকৃষ্ট জিনিস রেখে নিকৃষ্ট জিনিস যাকাত হিসেবে বের করা ও আদায়কারীর পক্ষে তা গ্রহণ করা জায়েয নয়। খোরমার ক্ষেতে এটা প্রত্যক্ষ আদেশ স্বরূপ। আর এর উপর ভিত্তি করে যাকাত ফরয হয় যে, সকল জিনিসে তার সব কটিতে কিয়াস স্বরূপ এ বিধি কার্যকর হবে। ৩৫. মধুর যাকাত অধিকাংশ আলেমের মতে মধুতে কোনো যাকাত নেই । ইমাম বুখারি বলেছেন : বিশুদ্ধ হাদিস মতে মধুতে যাকাত নেই ৷ শাফেয়ী বলেন : মধু থেকে যাকাত না নেয়াই আমার পছন্দনীয় মত। কেননা রসূল সা. ও সাহাবাদের উক্তি ও দৃষ্টান্তসমূহ কিসে কিসে যাকাত দিতে হবে সে সম্পর্কে প্রমাণিত। কিন্তু মধু সম্পর্কে কিছুই প্রমাণিত নয়। সুতরাং এতে অব্যাহতি দেয়া হয়েছে। ইবনুল মুনযির বলেছেন : মধুর যাকাত বিষয়ে কোনো প্রামাণ্য হাদিস নেই ৷ ইজমাও নেই । কাজেই এতে কোনো যাকাত নেই। এটাই অধিকাংশের মত। হানাফি ইমামগণ ও আহমদের মতে মধুতে যাকাত দিতে হবে । যদিও এ সম্পর্কে কোনো হাদিস নেই ৷ তথাপি এ সম্পর্কে সাহাবাদের এমন বহু উক্তি রয়েছে, যার একটি অপরটিকে দৃঢ় করে। তাছাড়া যেহেতু এটি গাছের কলি ও ফুল থেকে উৎপন্ন হয়, মাপা হয় ও সংরক্ষণ করা হয়, কাজেই শস্য ও খোরমার ন্যায় এতেও যাকাত ফরয । তাছাড়া যেহেতু ফল ও ফসলের চেয়ে এতে ব্যয় কম। আবু হানিফার মতে, মধুতে যাকাত ফরয হওয়ার শর্ত হলো, তা উশর দিতে হয় এমন জমিতে উৎপন্ন হওয়া চাই। তিনি এতে কোনো নিসাবের শর্ত আরোপ করেননি । কম হোক বেশি হোক তা থেকে উশর নেয়া হবে । ইমাম আহমদের মতে নিসাব শর্ত এবং তা হলো, দশ ফারাক । এক ফারাক ১৬ ইরাকী রতলের সমান । (এক ইরাকী রতল = ১৩০ দিরহাম) তার মতে, মধু খেরাজী বা উশরী যে জমিতেই উৎপন্ন হোক, উশর দিতে হবে। আবু ইউসুফ বলেছেন : মধুর নিসাব দশ রতল । মুহাম্মদের মত পাঁচ ফারাক । আর ফারাক হলো ৩৬ রতলের সমান। ৩৬. পশুর যাকাত বিশুদ্ধ হাদিস অনুসারে উট গরু ও ছাগল ভেড়ায় যাকাত দিতে হয় । এ ব্যাপার মুসলমানদের ইজমা তথা মতৈক্যও প্রতিষ্ঠিত রয়েছে। ১. পশুর যাকাতের শর্ত পশুর যাকাতের তিনটে শর্ত : (১) নিসাব পরিমাণ হওয়া চাই €২) বছর পূর্ণ হওয়া চাই (৩) চরণশীল হওয়া চাই। অর্থাৎ অনুমোদিত তৃণ মাঠে বছরের অধিকাংশ সময় নিজেই চরে ঘাস খেয়ে বেড়ায় । অধিকাংশ আলেম এই শর্ত জরুরি মনে করেন। মালেক ও লায়েছ ব্যতিত কেউ এর বিরোধিতা করেননি । তারা উভয়ে বিনা শর্তে পশুর উপর যাকাত ধার্য করেন, চাই তা নিজেই চরণশীল হোক, তাকে বেঁধে রেখে খাওয়ানো হোক, তাকে কাজে খাটানো হোক বা না হোক। কিন্তু বিশুদ্ধ হাদিসে সুস্পষ্টভাবে ‘স্বয়ং চরণশীল' বলে শর্ত আরোপ করা হয়েছে। এ দ্বারা সুস্পষ্ট যে, বেঁধে খাওয়ানো পশুতে কোনো যাকাত নেই। তা নাহলে 'স্বয়ং চরণশীল' কথাটা নিরর্থক হয়ে যায়। ইবনে আবদুল বার বলেছেন : কোনো অঞ্চলের ফকীহরা মালেক ও লায়েছের বক্তব্য সমর্থন করেছেন বলে আমার জানা নেই। ২. উটের যাকাত উটের সংখ্যা পাচটায় উপনীত না হওয়া পর্যন্ত কোনো যাকাত নেই । যখন পাঁচটা স্বয়ং চরণশীল www.pathagar.com
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।