৩০৮ ফিক্হুস্ সুন্নাহ হয়েছে। কাজেই অন্যান্য শ্রেণীতেও একটির সাথে আরেকটিকে যুক্ত করা যাবেনা । যারা এক কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। ৩৩. ফসলে ও ফলমূলে যাকাত ধার্য হয় কখন ফসলে যাকাত ধার্য হয় তখন, ঘখন তার দানা শক্ত হয় ও ঝরে পড়তে আরম্ভ করে । আর ফলে যখন তার পকুতা দৃষ্টিগোচর হয়। আর এটা চেনা যায় খেজুরের লাল হওয়া ও আংগুরের মিষ্ট হওয়া দ্বারা । দানা আবর্জনামুক্ত হওয়া ও ফল শুকানোর আগে যাকাত বের করা হবেনা । আর যখন কৃষক শস্যদানা শক্ত হওয়ার ও ফলের পক্ধতা প্রকাশ পাওয়ার পর বিক্রি করবে, তখন সেই শস্য ও ফলের যাকাত তাকেই দিতে হবে। ক্রেতাকে নয়। কেননা বিক্রয়ের চুক্তিই যাকাত ফরয হওয়ার কারণ এবং তা তখন তারই মালিকানাধীন থাকে । ৩৪. উত্তম সম্পদ দ্বারা যাকাত দেয়া আল্লাহ তায়ালা যাকাতদাতাকে তার সম্পদের হালাল ও উত্তম অংশ দ্বারা যাকাত দিতে আদেশ দিয়েছেন এবং খারাপ অংশ দিতে নিষেধ করেছেন । তিনি বলেছেন : কস AY ০৪ ৩০০৫ EA ৩১০২৪০98150 ০ লে ০১৮০৫ 4/01995-2215580 81452৮85855 “হে মুমিনগণ, তোমরা যে সম্পদ উপার্জন করেছো এবং আমি যে সম্পদ তোমাদেরকে মাটি থেকে উৎপাদন করে দিয়েছি, তা থেকে উত্তম সম্পদ দান করো। তার খারাপটা দেয়ার ইচ্ছা করোনা । অথচ তোমরা নিজেরা তা গ্রহণ করতে প্রস্তুত থাকোনা চোখ বন্ধ করে ছাড়া । জেনে রেখো, আল্লাহ ধনী ও প্রশংসিত ৷” (সুরা বাকারা : আয়াত ২৬৭) আবু দাউদ. ও নাসায়ী প্রমুখ সাহল বিন হানিফ থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন : “রসূলুল্লাহ সা. জারূর ও হাবিক- এই দুটো নিকৃষ্ট শ্রেণীর খোরমা দান করতে নিষেধ করেছেন।” যেহেতু সাধারণ লোকেরা তাদের ফলমূল থেকে যেগুলো নিকৃষ্ট, তা যাকাত হিসেবে দিতো, তাই উপরোক্ত আয়াতে (ও হাদিসে) তা থেকে নিষেধ করা হয়েছে। বারা রা. বলেন : “নিকৃষ্ট সম্পদ দান করোনা” -এ আয়াত আমাদের মতো একদল আনসার সম্পর্কে নাযিল হয়েছে । আমরা খেজুর বাগানের মালিক ছিলাম । আমাদের মধ্য থেকে কেউ কেউ নিজের খেজুর বাগান থেকে আসতো । কারো বেশি খেজুর ছিলো, কারো কম ছিলো । তারা এক কীদি বা দুই কীদি খেজুর এনে মসজিদে নববীতে ঝুলিয়ে রাখতো । সুফফাবাসী দরিদ্র মুহাজিরদের খাবারের সংস্থান থাকতোনা । তারা ক্ষুধার্ত হলে ঝুলন্ত কাদির কাছে এসে লাঠি দিয়ে আঘাত করতো । তখন অধিক পাকা খেজুর ও খোরমা ঝরে পড়তো ও তা খেতো। যারা সৎ কাজে আগ্রহী ছিলোনা, তাদের মধ্য থেকে কেউ কেউ এমন কীদি নিয়ে আসতো, যাতে নিকৃষ্ট মানের খেজুরও থাকতো । কোনো কীদি এমনও থাকতো যে, ভেংগে গেছে, সেটাই ঝুলিয়ে রাখতো । এ জন্যই আল্লাহ নাযিল করলেন : “নিকৃষ্ট জিনিস দান করার ইচ্ছা করোনা । অথচ তোমরা নিজেরা চোখ বুজে ছাড়া তা গ্রহণ করতে প্রস্তুত হবেনা ।” বারা বলেন : তোমাদের কেউ যা দান করেছে, তদ্রপ জিনিস যদি কেউ তাকে উপহার দিতো, তবে চোখ বুজে ও লজ্জার সাথে ছাড়া তা গ্রহণ করতোনা। এরপর থেকে আমরা আমাদের উৎকৃষ্ট জিনিসই নিয়ে আসতাম । -তিরমিযি। www.pathagar.com
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।