সূচনাপত্র ২৯ উপলব্ধি করা যায় না, যাকে খণ্ড বিখণ্ড করলে তার অংশ বের হয়।” এ সংজ্ঞা শুনে তার, জনৈক ছাত্র আপত্তি জানালো যে, এর “অংশ” শব্দটি সংজ্ঞাকে সংক্ষেপিত করার পরিপন্থী । এটি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। উক্ত ফকীহ দুইদিন কোনো জবাব দেয়া থেকে বিরত থাকলেন। তারপর এমন জবাব দিলেন যা একেবারেই নিরর্থক ।” বস্তুত: ইসলামী আইন প্রণয়নের কাজ এতোটাই নিম্নস্তরে উপনীত হয়েছিল । আলেমগণ কিতাবের মূল ভাষা ব্যতীত অন্য কিছুকে গুরুত্ব দিতেননা । বড়জোর তার টিকা, টিকাতে যে সকল তথ্য আপত্তি ও হেঁয়ালি থাকে এবং তা নিয়ে যেসব আলোচনা লেখা হয়, সেগুলো তারা পড়তো । এহেন পরিস্থিতিতেই শেষ পর্যন্ত একদিন ইউরোপ প্রাচ্যের উপর ঝাঁপিয়ে পড়লো । তার আগ্রাসী থাবা দিয়ে সব কিছু তছনছ ও পা দিয়ে মাড়িয়ে সব কিছু ধুলিম্মাত করে দিলো । আগ্রাসনের আঘাতে আঘাতে একদিন যখন প্রাচ্যবাসীর ঘুম ভাঙলো এবং ডানে বামে তাকালো, তখন দেখলো, দ্রুত ধাবমান বিশ্ববাসীর জীবন থেকে তারা অনেক পিছিয়ে আছে। সভ্যতার চলমান কাফেলা সামনে এগিয়ে চলেছে । আর তারা বসে আছে নির্বিকারভাবে । দেখলো, তারা এক নতুন বিশ্বের মুখোমুখি, যে বিশ্ব জীবনের জয়গানে মুখর, যে বিশ্ব শক্তি ও উৎপাদনশীলতায় অপ্রতিহত গতিতে আগুয়ান। সে দৃশ্য দেখে তারা হতবিহ্বল হয়ে পড়লো । তন্মধ্য থেকে একটি গোষ্ঠী যারা নিজেদের ইতিহাস ভূলে গেছে। নিজেদের পূর্ব পুরুষদের অবাধ্য সন্তানে পরিণত হয়েছে এবং নিজের দীন ও এঁতিহ্য বিস্বৃত হয়ে গেছে, তারা চিৎকার করে বলতে লাগলো : ওহে প্রাচ্যবাসী । এই দেখ ইউরোপ কত উন্নতি সাধন করেছে! এসো, তার পদাংক অনুসরণ করো । তারা ইউরোপকে নির্ধিধায় ও চোখ বুজে অনুকরণ করা শুরু করলো, চাই তা ঈমানের সাথে সংগতিপূর্ণ হোক কিংবা কুফরী হোক । ভালো হোক কি মন্দ হোক । আর যারা আকণ্ঠ জড়তা ও গৌড়ামীতে নিমজ্জিত ছিলো তারা গ্রহণ করলো নেতিবাচক অবস্থান ৷ ঘন ঘন “লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ” ও “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পড়া, নিজেদের জীবন ধারাকে সামাল দিয়ে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া এবং ঘরের কোনে গিয়ে বসা- এই হয়ে দাড়ালো তাদের কর্মপন্থা । আর এ কর্মপন্থা ইসলামের অহংকারী শত্রুদের নিকট আরো একটা প্রমাণ তুলে ধরলো- ইসলামী শরিয়ত উন্নতি ও প্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারেনা এবং যুগোপযোগী নয়। তারপর যে পরিণাম অনিবার্য ছিলো, তাই হলো। আগ্রাসী বিদেশী আইনই প্রাচ্যবাসীর জীবনে কর্তৃত্বশীল ও নিয়ন্ত্রক হয়ে দাড়ালো । অথচ তা ছিলো প্রাচ্যবাসীর ধর্ম, কৃষ্টি ও এতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী । এমনকি ইউরোপীয় রীতিনীতি ও জীবনাচার পরিবারে, রাস্তাঘাটে, সভা সমিতিতে, স্কুল কলেজে ও শিক্ষা সংস্কৃতির কেন্দ্রগুলোতে পর্যন্ত আগ্রাসন চালাতে লাগলো । শুধু তাই নয়, ইউরোপের সাংস্কৃতিক জোয়ার জীবনের প্রতিটি ক্ষেত্রে জোরদার ও পরাক্রান্ত হয়ে উঠতে লাগলো । আর এর পরিণামে প্রাচ্য তার ধর্ম ও এঁতিহ্যকে ভুলে যাওয়ার উপক্রম করলো ৷ তার অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র ছিন্ন হয়ে যেতে বসলো। তবে আল্লাহর একটা চিরন্তন নিয়ম হলো, পৃথিবী তার দীন প্রতিষ্ঠাকারী লোক থেকে শূন্য থাকেনা । তাই সংস্কারের আহ্বায়করা তৎপর হয়ে উঠলো । তারা পাশ্চাত্য কর্তৃক প্রতারিতদের হুঁশিয়ার করতে লাগলো : সাবধান হয়ে যাও! পাশ্চাত্য সভ্যতার পক্ষে প্রচারণা থেকে নিবৃত্ত হও। কারণ পাশ্চাত্যবাসীর নৈতিক অধোপতন তাদেরকে চরম শোচনীয় পরিণতির সম্মুখীন না করে ছাড়বেনা । বিশুদ্ধ ঈমান দ্বারা তারা যদি তাদের স্বভাবকে সংশোধন না করে এবং নৈতিক চরিত্রের উচ্চতম ও উৎকৃষ্টতম আদর্শের অনুকরণে তারা যদি তাদের চরিত্রকে না বদলায়, তাহলে অচিরেই তাদের বিজ্ঞান সর্বনাশা হাতিয়ারে পরিণত হবে, যা তাদের মনোরম নগরীগুলো এমন অগ্নিকুণ্ডে পরিণত করবে, যা তাদেরকে গ্রাস করবে এবং www.pathagar.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।