যাকাত ৩০৭ অনুমানকারীকে পাঠাতেন, বলতেন : জনগণের ঘাড়ে অতিরিক্ত দায়দায়িত্ব চাপিওনা । কেননা ফসলের কিছু অংশ দানে চলে যায়, কিছু অংশ পদতলে পিষ্ট হয়, কিছু অংশ মালিক ও তার স্বজনরা খায়।” -আবু উবায়েদ। ৩১. যাকাত প্রদানের পূর্বে ফসল থেকে কিছু কিছু খাওয়া ফসলের মালিকের তার ফসল থেকে যাকাত প্রদানের পূর্বে কিছু‘কিছু খাওয়া বৈধ । ফসল কেটে ঘরে তোলার আগে যা খেয়েছে তা হিসাবে আসবেনা । কেননা এটা প্রথাসিদ্ধ । তাছাড়া যা খাওয়া হয়, তার পরিমাণ কম হয়ে থাকে । এর উদাহরণ হলো, ফল বাগানের মালিকরা যেমন কিছু কিছু ফল নিজেরাও খায়, অন্যদেরকেও খাওয়ায় । পরে যখন ফসল কেটে ঘরে তোলা হবে এবং দানার খোসা ছাড়ানো হবে, তখন বিদ্যমান ফসলের যাকাত দিয়ে দেবে । আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল শস্যের মালিক তার দলিত শস্যদানা থেকে (যা শস্য ক্ষেতে ঝরে পড়ে থাকে) কী পরিমাণ খেতে পারবে? তিনি জবাব দিলেন : যে পরিমাণ প্রয়োজন, খেতে পারবে। শাফেয়ী, লায়েছ ও ইবনে হাযমও এই মত সমর্থন করেছেন। (তবে, ইমাম মালেক ও আবু হানিফা বলেছেন : শস্য কেটে ঘরে তোলার আগে শস্যের মালিক যতোটাই খাক, নিসাবের অংশ রূপে গণ্য হবে ।) ৩২. শস্য ও ফল পরস্পরের লাখে যুক্ত করা আলেমগণ এ ব্যাপারে মতৈক্যে উপনীত হয়েছেন, বিভিন্ন শ্রেণীর ফলমূলকে পরস্পরের সাথে যুক্ত করা যাবে, যদিও সেগুলোর কতক ভালো, কতক মন্দ ও বিভিন্ন বর্ণের হয়। অনুরূপ, . কিশমিসের বিভিন্ন শ্রেণীকে, গমের বিভিন্ন শ্রেণীকে ও যাবতীয় শস্যের বিভিন্ন শ্রেণীকে পরম্পরের সাথে যুক্ত করা যাবে। (ভালো মানেরটা মন্দ মানেরটার সাথে যুক্ত করা হলে প্রত্যেকটির পরিমাণ অনুসারে যাকাত গ্রহণ করা হবে । ফল যদি বিভিন্ন মানের হয় তবে মধ্যম মানেরটার হিসেবে যাকাত নেয়া হবে ।) আলেমগণ এ মর্মেও একমত হয়েছেন, বাণিজ্যিক পণ্যগুলোকে মূল্যের সাথে ও মূল্যকে পণ্যের সাথে যুক্ত করা যাবে । তবে শাফেয়ী একই শ্রেণীর পণ্যের সাথে মূল্য সংযোজন করার পক্ষে । কেননা তার নিসাব সেই শ্রেণীর হিসেবেই গণ্য হয়ে থাকে। নু আর এ ব্যাপারেও তারা একমত হয়েছেন, শস্য ও ফলমূল ব্যতিত এক শ্রেণীর সাথে অন্য শ্রেণীকে যুক্ত করে নিসাব পূর্ণ করা যাবেনা । এক জাতের পশুকে আরেক জাতের পশুর সাথে যুক্ত করা যাবেনা । তাই নিসাব পূর্ণ করার জন্য উটকে গরুর সাথে যুক্ত করা যাবেনা । ফলমূলেও এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীকে, যেমন খোরমাকে কিশমিসের সাথে যুক্ত করা যাবেনা । বিভিন্ন জাতের শস্যদানাকে পরস্পরের সাথে যুক্ত করা নিয়ে মতভেদ রয়েছে । তন্মধ্যে সর্বোত্তম ও অগ্রগণ্য মত হলো, নিসাব হিসাব করার জন্য এর কোনোটি অপরটির সাথে যুক্ত করা যাবেনা । প্রত্যেকটিকে স্বতন্ত্রভাবে নিসাব হিসাব করা হবে। কেননা শস্যদানা অনেক জাতের ও অনেক শ্রেণীর । প্রত্যেকটার ভিন্ন ভিন্ন নাম রয়েছে । তাই যবকে গমের সাথে এবং গমকে যবের সাথে, খোরমাকে কিশমিসের সাথে এবং কিশমিসকে খোরমার সাথে, কিংবা তুস্টাকে ডালের সাথে যুক্ত করা যাবেনা । এটা আবু হানিফার, শাফেয়ীর ও আহমদ থেকে বর্ণিত একটি মত। প্রাচীন আলেমদের অনেকেই এই মত পোষণ করেন। | ইবনুল মুনযির বলেছেন : গরু ও ছাগলের সাথে উটকে, ছাগল ভেড়ার সাথে গরুকে এবং কিশমিসের সাথে খোরমাকে যুক্ত করা যাবেনা- এ ব্যাপারে এজমা বা মতৈক্য প্রতিষ্ঠিত www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।