ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩০৬ ফিক্হুস্‌ সুন্নাহ ৩০. খেজুর ও আংগুরের নিসাব নির্ণয় খেজুর ও আংগুরে যখন পাক ধরে এবং তার পূর্ণ পরিণতি স্পষ্ট হয়ে যায়, তখন তার নিসাব অনুমান দ্বারা নির্ধারণ করা হবে, মেপে নয় । একজন সৎ ও বিচক্ষণ ব্যক্তি অনুমান করবে খেজুর গাছে ও আংগুর গাছে কত আংগুর ও খেজুর আছে, অতঃপর তাকে কিশমিস ও খোরমা দ্বারা পরিমাপ করবে । যাতে উক্ত ফলে যাকাতের পরিমাণ জানতে পারে । তারপর যখন ফল শুকিয়ে যাবে, তখন ইতিপূর্বে তাতে নির্ধারিত পরিমাণ অনুসারে তা থেকে যাকাত নেয়া হবে। আবু হুমাইদ সায়েদী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সা.-এর সাথে তবুক অভিযানে গিয়েছিলাম । তিনি যখন ওয়াদিউল কুরাতে পৌছলেন, তখন জনৈকা মহিলাকে তার নিজের বাগানে অবস্থানরত দেখতে পেলেন। রসূলুল্লাহ সা. আমাদেরকে বললেন : “তোমরা অনুমান করো (কী পরিমাণ ফল তার বাগানে থাকতে পারে) এবং রসূলুল্লাহ সা. নিজে অনুমান করলেন দশ ওয়াসাক। তারপর মহিলাকে বললেন তুমি গণনা করো, এ ফল থেকে কী পরিমাণ (উশর) বের হয়।” -বুখারি। এটা হচ্ছে রসূলুল্লাহ সা.-এর সুন্নত এবং তার পরে তার সাহাবিগণও এভাবেই কাজ করেছেন । অধিকাংশ আলেমের অভিমতও এটাই । (ইমাম মালেক এরূপ অনুমানের ভিত্তিতে উশর নির্ণয় করাকে ওয়াজিব বলেছেন। আর শাফেয়ী ও আহমদের মতে এটি সুন্নত ।) কিন্তু হানাফীগণ এর বিরোধিতা করেছেন। তারা বলেন, অনুমান অনুমানই, তা দ্বারা কোনো কাজ করা বাধ্যতামূলক হতে পারেনা । তবে রসূলুল্লাহ সা.-এর সুন্নত অধিকতর সঠিক পথনির্দেশক। অনুমান ধারণা সৃষ্টির সহায়ক নয়। বরং তা ফলের পরিমাণ নির্ণয়ে ইজতিহাদ হিসেবে গণ্য, যেমন পচনশীল দ্রব্যাদির মূল্য নির্ণয়ে ইজতিহাদ কার্যকর ৷ এ ক্ষেত্রে অনুমানের কারণ হলো, লোকেরা ফলমূল পাকা অবস্থায় খেতে অভ্যস্ত । তাই কেটে ঘরে তোলা ও খাওয়ার আগে যাকাতের পরিমাণ নির্ণয় করা জরুরি । এতে করে বাগানের মালিকরা ফসলের ব্যাপারে যে কোনো ব্যবস্থা গ্রহণ করার স্বাধীনতা ভোগ করতে পারবে এবং যাকাত পরিমাণ সম্পদ বের করার দায়িত্ব বহন করবে । যে ব্যক্তি অনুমান করবে, তার কর্তব্য অনুমানের মধ্যে এক তৃতীয়াংশ কিংবা এক চতুর্থাংশ ছেড়ে দেয়া, যাতে ফসলের মালিকরা কিছুটা স্বাচ্ছন্দ্য ও প্রশস্ততা উপভোগ করতে পারে। কেননা তারা নিজেরাও যেমন তা খেতে হয়, তাদের অতিথি ও প্রতিবেশীদেরও দিতে হয়। তাছাড়া ফসলের উপর নানা রকমের দুর্যোগ এসে থাকে । পাখী ও পথিক খায় এবং ঝড়, বাতাসে পড়ে যায়। এমতাবস্থায় পুরো ফসল থেকে যাকাত হিসাব করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। সাহল ইবনে আবি হাছমা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “যখন তোমরা অনুমান লাগাবে, তখন এক তৃতীয়াংশ ছেড়ে দিয়ে নিও। এক তৃতীয়াংশ যদি না ছাড় তবে এক চতুর্থাংশ ছেড়ে দিও। -আহমদ, আবু দাউদ, তিরমিযি ও নাসায়ী, হাকেম ও ইবনে হাব্বান। তিরমিযি বলেছেন : সাহল বর্ণিত হাদিসই অধিকাংশ আলেমের নিকট অনুসরণীয় । (মালিকের পরিবারের লোক সংখ্যা অনুপাতে এটা স্থির হবে। লোক সংখ্যা বেশি হলে এক তৃতীয়াংশ আর কম হলে এক চতুর্থাংশ ছেড়ে দিতে হবে ।) বশীর ইবনে ইয়াসার বলেছেন : উমর ইবনুল খাত্তাব আবু হাছমা আনসারীকে মুসলমানদের শস্যাদির পরিমাণ অনুমান করার জন্য পাঠালেন এবং বলে দিলেন : যখন দেখবে, লোকেরা তাদের খেজুরের বাগানেই হেমন্তকালে বসবাস করছে, তখন তারা যা খায় খেতে দাও, তাদের অবস্থানকালে অনুমান করে পরিমাণ নির্ণয় করোনা ৷ মাকহুল বলেছেন : রসূলুল্লাহ সা. যখন www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।