যাকাত ৩০৫ আরোপিত হয় ইবাদত স্বরূপ । তাই একই ব্যক্তির কাছ থেকে উভয়টা আদায় করা যায়না ।” প্রাথমিক অবস্থায় এ কথা ঠিক। কিন্তু স্থায়ীভাবে সঠিক নয় । আর সব ক্ষেত্রে খারাজের ভিত্তি জবরদস্তি ও বলপ্রয়োগ নয় । জবরদস্তি ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে জমিতে খেরাজ আরোপ করা যেতে পারে । যেমন অন্য একটা খেরাজী জমির নিকটবর্তী জমি অথবা যে জমিকে নদী বা খালের পানি দ্বারা চাষযোগ্য করা হয় ও সেচ দেয়া হয়, সে জমিতেও খেরাজ আরোপ করাহয়। ৬. “খেরাজ ও উশর উভয়ের মূল কারণ একই । সেটি হচ্ছে জমি উর্বরা ও উৎপাদনশীল হওয়া, চাই তা স্বাভাবিকভাবেই হোক অথবা কৃত্রিমভাবে । কেননা জমি যদি লবণাক্ত, আর্দ্র বা জলা হয় এবং তা দ্বারা কোনো উপকার পাওয়া না যায়, তাহলে তাতে খেরাজ ও উশর কোনোটাই নেই।” আর কারণ যখন একই হবে, তখন সে জমিতে খেরাজ ও উশর দুটোই আরোপিত হবেনা । কেননা একই কারণ. থেকে কখনো একই ধরনের দুটো হক প্রাপ্য হয়না । যেমন কেউ যদি পালিত চরণশীল পশুকে ব্যবসায়ে লাগায় এবং তা থেকে বছর পূর্ণ হওয়ায় নিসাবের মালিক হয়, তাহলে তাতে দু'বার যাকাত আরোপিত হবেনা ৷” এর জবাব হলো, প্রকৃত ব্যাপার তা নয়। কেননা উশর আরোপিত হয় জমি থেকে উৎপন্ন ফসলের উপর ৷ আর খেরাজ আরোপিত হয় জমির উপর-চাই জমি চাষ করুক অথবা বেকার ফেলে রাখুক । ইবনে হুমাম বলেন : যদি মেনেও নেয়া হয় যে, খেরাজ ও উশরের একই কারণ, তাহলেও জমির সাথেই উভয়টিকে সম্পৃক্ত করার পথে কোনো বাধা নেই। ২৯. ইজারা দেয়া জমির ফসলের যাকাত অধিকাংশ আলেমের মত হলো, যে ব্যক্তি কোনো জমিকে ভাড়া নেয় এবং ফসল ফলায়, তার যাকাত তার উপরই ফরয, জমির মালিকের উপর নয় । ইমাম আবু হানিফার মতে, মালিকের উপরই যাকাত ফরয । ইবনে রুশদ বলেছেন : এই মতভেদের কারণ হলো, উশর জমির উপর ধার্য হয়, না ফসলের উপর । সবাই যখন একমত যে, এই দুয়ের যে কোনো একটির উপর ধার্য হয়, তখন তারা এই ব্যাপারে দ্বিমত পৌষণ করে যে, এই দুটির কোন্টি আল্লাহর পথে দানের স্থানের সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে অগ্রগণ্য । আর সেটি হলো, জমি ও ফসল- দুটোই এক মালিকের অধীন থাকা । অধিকাংশ আলেমের মতে, যাকাত যে জিনিসের উপর আরোপিত হয়, তা হলো শস্য । আর ইমাম আবু হানিফার মতে, যাকাত সেই জিনিসের উপর ধার্য হয় যা যাকাত ফরয হওয়ার মূল কারণ । আর সেটি হলো জমি। ইবনে কুদামা অধিকাংশ আলেমের মতকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেছেন : যাকাত ফসলের উপর ধার্য হয়। তাই ফসলের মালিকের উপরই যাকাত আরোপিত । এর উদাহরণ হলো ফসল যখন বাণিজ্যের জন্য নির্দিষ্ট করা হয়, তখন তার মূল্যের যাকাত এবং তার মালিকানাধীন ফসলের উশর । তাদের এ উক্তি ঠিক নয় যে, উশর হলো জমির ব্যয়। কেননা উশর যদি জমির ব্যয় হতো তাহলে জমিতেই তা ধার্য হতো- যদিও তাতে চাষ করা না হয় যেমন খেরাজ। আর তা মুসলিমের উপরও ধার্য হতো যেমন খেরাজ ধার্য হয়। আর-তার পরিমাণ ফসলের পরিমাণ দ্বারা নয়, বরং জমির পরিমাণ দ্বারা নির্ধারিত হতো । আর তাহলে যেখানে যেখানে ফাই (খাজনা) বন্টন করা হয়। সেখানে সেখানে উশরও ব্যয় করা জরুরি হতো, যাকাতের হকদারদেরকে উশর দেয়া বাধ্যতামূলক হতোনা । ৩৯-__ www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।