৩০৪ ফিক্হুস্ সুন্নাহ আবু হানিফার মতে, খাজনা দেয়া জমিতে উশর ফরয নয়। সেখানে আগের মতো শুধু খাজনাই' দিতে হবে। উশর ফরয হওয়ার অন্যতম শর্ত হলো, জমি যেনো খেরাজী না হয়। আবু হানিফার প্রমাণ ও তার পর্যালোচনা : আবু হানিফা তার মতের পক্ষে নিঙ্গোক্ত প্রমাণসমূহ পেশ করেছেন : ১. ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো মুসলমানের জমিতে একই সাথে উশর ও খেরাজ উভয়টা প্রদেয় হয়না ৷ কিন্তু এ হাদিসটি সর্বসম্মতভাবে দুর্বল । বায়হাকিও একে দুর্বল আখ্যায়িত করেছেন। অনুরূপ, হানাফি ইমাম কামাল ইবনে হুমামও এ হাদিসকে দুর্বল আখ্যায়িত করেছেন। (তিনি অধিকাংশের মতকেই অগ্রগণ্য বলে মত দিয়েছেন। তার পর্যালোচনা আমাদের এই পর্যালোচনা থেকে ভিন্ন নয়।) ২. আহমদ, মুসলিম ও আবু দাউদ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : ইরাক তার টুকরিভরা শস্য ও দিরহাম দেয়া বন্ধ করবে। সিরিয়া তার দুই মুদ শস্য ও.দিনার দেয়া বন্ধ.করবে। মিশর তার ২৪ সা’ মাপের পাত্র ভর্তি শস্য ও দিনার দেয়া বন্ধ করবে । আর তোমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলে, সেখানে ফিরে যাবে । তিনবার বললেন । আবু হুরায়রার গোশত ও রক্ত এ ব্যাপারে সাক্ষী রয়েছে।* কিন্তু এ হাদিসে খেরাজী জমি থেকে যাকাত্ আদায় করা হবেনা এই মর্মে কোনো প্রমাণ নেই। আলেমগণ এর ব্যাখ্যা প্রসংগে বলেছেন, এর অর্থ হলো, ইরাক সিরিয়া ও মিশরবাসী একদিন ইসলাম গ্রহণ করবে, ফলে তাদের জিযিয়া মওকুফ হবে। অথবা শেষ যামানায় যাকাত জিষিয়া ইত্যাদি অবশ্য দেয় হকসমূহ যে. দেয়া হবেনা, সেদিকেই এখানে ইংগিত. করা হয়েছে। উল্লিখিত উভয় ব্যাখ্যার পর নববী বলেছেন : তারা যে ব্যাখ্যা করেছেন তা যদি সঠিক হতো তাহলে দিরহাম, দিনার (স্বর্ণ ও রৌপ্য) ও ব্যবসায় পণ্যের যাকাত ফরয হতোনা । অথচ এরূপ মত কেউ পোষণ করেনা । ৩. বর্ণিত আছে, জনৈক কৃষক যখন ইসলাম গ্রহণ করলো, তখন উমর রা. বললেন, ওর জমি ওর কাছে সমর্পণ করে দাও এবং ওর কাছ থেকে খাজনা নাও।” এ থেকে স্পষ্টভাবে জানা গেলো যে, খেরাজ আদায়ের আদেশ দেয়া হয়েছে, উশর আদায়ের নয়। উল্লিখিত ঘটনা দ্বারা প্রমাণিত হচ্ছে, ভূমির মালিকের ইসলাম গ্রহণে খেরাজ ও উশর কোনোটাই রহিত হয়না । এখানে খেরাজের উল্লেখের কারণ হলো, ইসলাম গ্রহণ করলে যেসব জিযিয়া রহিত হয়ে যায়, তেমনি খেরাজও (ভূমিকর) রহিত হয় বলে ধারণার সৃষ্টি হতে পারে। আর উশর তো প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর ফরয, এটা সবার জানাই থাকে ৷ কাজেই এর উল্লেখ করার প্রয়োজন নেই । অনুরূপ, উক্ত কৃষকের কাছ থেকে পালিত পশুর যাকাত এবং স্বর্ণ রৌপ্যের যাকাত ইত্যাদি আদায়ের কথা উল্লেখ করা হয়নি । উশরের উল্লেখ না করার কারণ এও হতে পারে, উশর যেসব ফসলে ফরয হয়, তা হয়তো তার ছিলোনা । ৪. “শাসক ও ইমামগণ একই ব্যক্তির কাছ থেকে উশর ও খেরাজ উভয়টা আদায় করতেননা” -এ যুক্তি অচল । কেননা ইবনুল মুনযির বলেছেন, উমর ইবনে আবদুল আযীয উভয়টা আদায় করতেন। ৫. “খেরাজ হলো উশরের বিপরীত । কেননা খেরাজ আরোপিত হয় শাস্তি স্বরূপ, আর উশর * এ হাদিস দ্বারা প্রমাণ দর্শানো হয়েছে এই বলে : অবশ্য প্রদেয় হকসমূহ প্রদান এক সময় যে বন্ধ করা হবে এবং এই হকসমূহের মাঝে যে বাধার সৃষ্টি করা হবে, সে কথা এখানে জানানো হয়েছে। আর এ হাদিসে খেরাজের কথাই বলা হয়েছে। উশর যদি ফরয হতো, তাহলে তার উল্লেখ করা হতো। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।