ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ৩০৩ ইবনে আব্বাস ও ইবনে উমরের মতে, চাষ করা ও ফসল ফলানোর উদ্দেশ্যে যদি ঝণ গ্রহণ করা হয়ে থাকে, তবে সেটা যাকাত থেকে হিসাব করা হবে। আর জাবির বিন যায়দ থেকে বর্ণিত : যে ব্যক্তি খণ নিয়ে তার ফসলে ও পরিবারে ব্যয় করে, তার সম্পর্কে ইবনে উমর বলেছেন : যে পরিমাণ অর্থ সে খণ নিয়েছে, আগে তা পরিশোধ করবে, অতঃপর যা অবশিষ্ট থাকে, তা থেকে যাকাত দেবে । আর ইবনে আব্বাস্‌ বলেছেন : যা ফসলে ব্যয় করেছে, আগে তা পরিশোধ করবে। অতঃপর বাকি অংশ থেকে যাকাত দেবে । ইয়াহইয়া ইবনে আদম তার গ্রন্থ কিতাবুল খারাজে বলেছেন : প্রথমে ফসলের পেছনে ব্যয় করবে । অতঃপর যা বাকি থাকে তা থেকে যাকাত দেবে। আর ইবনে হাযম আতা থেকে বর্ণনা করেছেন : যা ফসল পাওয়া যায় তা থেকে ফসলের পেছনে ব্যয় হয়েছে তা কেটে নেবে। এরপর যদি যাকাতের নিসাব পরিমাণ অবশিষ্ট থাকে তবে তাতে যাকাত দেবে, নচেত দেবেনা । ২৮. খেরাজী জমির যাকাত জমি দু'রকমের : উশরী ও খেরাজী। ১. উশরী হলো সেই জমি, যার মালিক সেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে অথবা যে জমি শক্তি প্রয়োগে বিজিত হয়েছে এবং মুসলমানদের মধ্যে বন্টন করা হয়েছে অথবা যে জমিকে মুসলমানরা চাষযোগ্য করেছে। ২. আর খেরাজী জমি হলো- যে জমি বল প্রয়োগে দখল করে তার মালিকদের হাতেই নির্দিষ্ট পরিমাণ খাজনার বিনিময়ে রেখে দেয়া হয়েছে। খেরাজ হলো খাজনা বা কর। উশরী জমির ন্যায় খেরাজী জমিতেও যাকাত ফরয হয় যখন তার মালিকরা ইসলাম গ্রহণ করে। অথবা কোনো মুসলমান তা খরিদ করে। এতে একই সাথে উশর ও খাজনা দুটোই দিতে হবে। একটি দেয়াতে অন্যটি দেয়া বন্ধ হবেনা । ইবনুল মুনযিরের মতে এটা অধিকাংশ আলেমদের অভিমত । এই মত আরো যারা সমর্থন করেছেন তাদের মধ্যে রয়েছেন উমর ইবনে আবদুল আযীয, রবীয়া, যুহরী, ইয়াহইয়া আনসারী, মালেক, আওযায়ী, হাসান বিন সালেহ, ইবনে আবি লায়লা, লায়স, ইবনুল মুবারক, আহমদ, ইসহাক, আবু উবায়েদ ও দাউদ যাহেরী । তারা তাদের মতের সমর্থনে প্রমাণ দিয়েছেন কুরআন, হাদিস ও কেয়াস থেকে । কুরআন থেকে যে প্রমাণ দিয়েছেন তা হলো সূরা বাকারার ২৬৭ নং আয়াত : ৮১ ও ৩১০৯৫০৮৯০৪০ ET ০৮ এ “হে মুমিনগণ, তোমরা যে হালাল সম্পদ উপার্জন করেছো এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি, তা থেকে ব্যয় করো ।” এখানে ভূমি থেকে উৎপন্ন দ্রব্যের উপর শর্তহীনভাবে যাকাত ফরয করা হয়েছে চাই তা খাজনা দেয়া জমি হোক অথবা উশরী জমি হোক । আর হাদিস হলো, রসূলুল্লাহ সা. বলেছেন : বৃষ্টির পানিতে যা কিছুই উৎপন্ন হয় তাতে উশর ফরয । এখানে “যা কিছু” শব্দটা ব্যাপক অর্থবোধক, যার আওতায় উশরী ও খেরাজী উভয় রকমের জমি এসে যায়। আর কেয়াস হলো, যেহেতু যাকাত ও খেরাজ দুটোই স্বতন্ত্র হক, যা দুটো স্বতন্ত্র কারণে নির্দিষ্ট, তাই হকদারদের প্রাপ্য হয়ে থাকে । কাজেই একটি আর একটির পথে বাধা হয়ে দাড়াতে পারেনা । যেমন ইহরাম রত ব্যক্তি যদি কারো মালিকানাভুক্ত জস্তুকে শিকার হিসেবে হত্যা করে, তাহলে মালিককেও তার ক্ষতিপূরণ দিতে হবে, আবার ইহরাম রত অবস্থায় নিষিদ্ধ শিকার করার জন্য আলাদা একটা কুরবানিও দিতে হবে । তাছাড়া উশর যেহেতু কুরআন ও হাদিসের সুস্পষ্ট আদেশের ভিত্তিতেই ফরয, তাই ইজতিহাদ (গবেষণা) ভিত্তিক খাজনার কারণে তা মওকুফ হতে পারেনা । www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।