ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ ফিক্হুস্‌ সুন্নাহ সা’ হলো একটা পান পাত্র ও তার এক তৃতীয়াংশ । এভাবে নিসাব পঞ্চাশ পানপাত্রের সমানও হতে পারে। উৎপন্ন ফসল যদি পাত্র দ্বারা মাপা সম্ভব না হয়, তবে সে ক্ষেত্রে ইবনে কুদামা বলেছেন : জাফরান, তুলো এবং অনুরূপ ওজন দ্বারা পরিমাপ্য জিনিসের নিসাব হলো, এক হাজার ছয়শো ইরাকী রতল। (উল্লেখ্য, পাচ ওয়াসাক হচ্ছে- এক হাজার ছয়শো ইরাকী রতল। আর এক ইরাকী রতল হলো প্রায় ১৩০ দিরহামের সমান) কাজেই এর ওজন এক হাজার ছয়শো ইরাকী রতলের সমান। আবু ইউসুফ বলেছেন : উৎপন্ন ফসল যদি পাত্র ছারা পরিমাপযোগ্য না হয়, তাহলে তাতে যাকাত ফরয হবেনা । তবে যা পাত্র দিয়ে মাপা হয়, তা যদি নিসাবের মূল্যের সমান হয়, তা হলে যাকাত দিতে হবে। পাচ ওয়াসাক সর্বনিঙ্ন যে জিনিস পাত্র দিয়ে মাপা হয় যেমন যব ইত্যাদি, তার সমান না হওয়া পর্যন্ত তাতে যাকাত ফরয হবেনা । কেননা এটিকে শুধু এর দ্বারা হিসাব করা সম্ভব নয়, তাই অন্য জিনিস দ্বারা হিসাব করা হয়। যেমন টাকা পয়সা ছাড়া অন্যান্য পণ্য বস্তুকে স্বর্ণ ও রৌপ্যের নিসাবের মধ্যে যেটি ্ষুদ্রতর, সেই অনুযায়ী মূল্যায়ন করা হয়। মুহাম্মদ বলেছেন : কোনো জিনিসের সর্বোচ্চ মানের পাচ গুণ হওয়া জরুরি । তাই তুলোর ক্ষেত্রে পাচ কিনতার হলে যাকাত দিতে হবেনা । কেননা যা ওয়াসাক দ্বারা মাপা হয়, তাকে ওয়াসাক দ্বারা হিসাব করার কারণ হলো, ওটা এ শ্রেণীর জিনিসকে পরিমাপ করার সর্বোচ্চ মাধ্যম বা মানদণ্ড। ৃ যাকাত আদায় করার পরিমাণ : ফসলের যাকাতের পরিমাণ তাতে যে পানি ব্যবহার করা হয়, তার শ্রেণীভেদে বিভিন্ন হয়ে থাকে । কোনো যন্ত্র ব্যবহার ছাড়াই যদি পানি দেয়া হয়। তাহলে তাতে উৎপন্ন শস্যের এক দশমাংশ বা উশর দিতে হবে । আর যদি কোনো যন্ত্র ব্যবহৃত হয় অথবা ক্রয় করা পানি দেয়া হয় তাহলে তাতে অর্ধ উশর অর্থাৎ বিশ ভাগের এক ভাগ দিতে হবে। ১. মুয়ায রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে সকল শস্য বৃষ্টি, নিজস্ব আর্দ্রতা ও স্রোতের পানি দ্বারা সিক্ত হয়, তাতে উশর তথা এক দশমাংশ আর যে সকল শস্য পুকুর বা নদী খাল থেকে সেচ দ্বারা সিঞ্চিত হয়, তাতে অর্ধ উশর তথা বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে । -বায়হাকি ও হাকেম । ২. আর ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : বৃষ্টি বা নদীখালের পানি দিয়ে যে ফসল জন্মানো হয় অথবা স্বাভাবিক আর্দ্রতা দ্বারা জন্মানো হয়, তাতে উশর আর যে ফসল সেচ ছারা জন্মানো হয়, তাতে অর্ধ উশর দিতে হবে । -বুখারি ৷ আর যদি কখনো যান্ত্রিক উপায়ে, কখনো অযান্ত্রিক উপায়ে চাষ করা হয়, তবে উভয়টি যদি সমান সমান হয়, তাহলে তাতে উশরের চার ভাগের তিনভাগ যাকাত দিতে হবে। ইবনে কুদামা বলেন : এ ব্যাপারে কারো দ্বিমত আছে বলে জানিনা । আর যদি এই দুটোর একটা বেশি হয়, তাহলে যেটি কম, তার বিধি যেটি বেশি, তার আওতাধীন হবে । এটা আবু হানিফা, আহমদ ও ছাওরীর মত এবং শাফেয়ীর দুই মতের একটি । আর ফসলের যাবতীয় খরচ, যথা কাটা, বহন করা, মাড়াই করা, পরিষ্কার করা ও সংরক্ষণ করা- এই সবই মালিকের সম্পত্তি থেকে সম্পন্ন হবে। এর একটিও যাকাতের সম্পদ থেকে দেয়া হবেনা । www.pathagar.com

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।