যাকাত ৩০১ ২. আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : খোরমা বা কোনো শস্য দানা পাচ ওয়াসাকের কম হলে তাতে যাকাত নেই । এক ওয়াসাক হলো সর্বসম্মতভাবে ষাট সা'। আবু হানিফা ও মুজাহিদ বলেছেন, যে কোনো শস্যে, কম হোক বেশি হোক, যাকাত ফরয । কেননা রসূল সা. এর উক্তি “যা বৃষ্টির পানি দ্বারা জন্মে তাতে উশর ধার্য রয়েছে” কথাটি ব্যাপক অর্থবোধক । তাছাড়া এতে যেহেতু বছরের শর্ত নেই, তাই নেসাবেরও শর্ত নেই। ইবনুল কাইয়িম এই মতটির পর্যালোচনা প্রসংগে বলেছেন : যে সকল জিনিসে উশর ফরয হয়, বহু সংখ্যক সহীহ হাদিসে দ্ধযর্থহীন ভাষায় তার নিসাব পাঁচ ওয়াসাক ধার্য করা হয়েছে। যেমন রসূল সা. বলেছেন : বৃষ্টির পানি দ্বারা যে ফসল জন্মে তাতে উশর (এক দশমাংশ) আর যা সেচ দ্বারা জন্মানো হয় তাতে অর্ধ উশর ফরয । তারা বলেছেন : এখানে কোনো নিসাব নেই। কম হোক, বেশি হোক, যাকাত দিতে হবে । কিন্তু যে হাদিসে নির্দিষ্টভাবে নিসাব ধার্য করা হয়েছে, সে হাদিস এ হাদিসের বিপরীত । অথচ ব্যাপক অর্থবোধক হাদিসের বক্তব্যও নির্দিষ্ট অর্থবোধক হাসিদের মতোই অকাট্য । আর দুই হাদিস যখন পরস্পর বিরোধী হয়, তখন যেটি পালন করা অধিকতর সতর্কতামূলক, সেটি অগ্রগণ্য । আর সেটি হলো, নিসাবের কম হলেও ফলফসলের যাকাত ফরয। এ সমস্যার সমাধানে বলা হয়, উভয় হাদিসের উপর আমল করা জরুরি এবং একটি দ্বারা অপরটিকে পুরোপুরি বাতিল করা জায়েয নয় । কেননা উভয় হাদিসেই রসূলের আনুগত্য ফরয । এই উভয় হাদিস কোনোভাবেই পরস্পরের বিরোধী নয়। কেননা “বৃষ্টির পানি দ্বারা যে ফসল জন্মে তাতে উশর ধার্য রয়েছে”। এ হাদিসে আসলে কোন্টার উশর ও কোন্টার অর্ধ উশর ধার্য, তা পৃথক পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে। উভয়টির উল্লেখ করা হয়েছে এবং উভয়টির কোনটিতে কতোটুকু যাকাত দিতে হয়, তা পৃথক করে বলে দেয়া হয়েছে। নিসাবের বিষয়টি এ হাদিসে উল্লেখ করা হয়নি। সেটি বলা হয়েছে অপর হাদিসটিতে ৷ কাজেই যে সুস্পষ্ট ও ্যর্থহীন আয়াত বা'হাদিসে তার নির্দিষ্ট ব্যাখ্যা ব্যতিত অন্য কোনো ব্যাখ্যার অবকাশ নেই, তাকে এমন একটা অস্পষ্ট আয়াত বা হাদিসের অর্থে গ্রহণ করা কিভাবে সম্ভব হতে পারে, যার লক্ষ্য একটা অনির্দিষ্ট বক্তব্যকে নির্দিষ্ট বক্তব্য দ্বারা বিশ্লেষণ করা । যেমন যাবতীয় অনির্দিষ্ট বক্তব্য অপর একটা নির্দিষ্ট বক্তব্য দ্বারা বিশ্লেষিত হয়ে থাকে। ইবনে কুদামা বলেছেন : “পাঁচ ওয়াসাকের কম ফসলে কোনো যাকাত ধার্য নেই” এ হাদিসটি নির্দিষ্ট, যাকে অগ্ে উল্লেখ করা এবং এ দ্বারা অপর অনির্দিষ্ট হাদিসের নির্দিষ্টকরণ জরুরি । যেমন “সকল চরণশীল উটে যাকাত ধার্য রয়েছে” এ অনির্দিষ্ট ও ব্যাপক অর্থবোধক হাদিসকে “পাচটি উটের কমে যাকাত নেই” এই হাদিস দ্বারা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। অনুরূপ “বৃষ্টিস্নাত ভূমির উৎপন্ন ফসলে এক দশমাংশ বা উশর ধার্য” এ হাদিস “পাচ ওয়াসাকের কমে কোনো যাকাত নেই” এ হাদিস দ্বারা নির্দিষ্ট ও বিশ্লেষিত হয়েছে। তাছাড়া যেহেতু এটি এমন সম্পদ, যাতে যাকাত ধার্য রয়েছে, কাজেই তার স্বল্প পরিমাণে কোনো যাকাত ধার্য নেই। যাকাতের আওতাধীন সকল জিনিসের ব্যাপারেই এই মূলনীতি কার্যকর ৷ ফসলের ক্ষেত্রে বছর পূর্ণ হওয়া জরুরি নয় । কারণ ফসল কেটে ঘরে তুললেই তার বৃদ্ধি পূর্ণ হয়ে যায়, তাকে রেখে দেয়া দ্বারা পূর্ণ হয়না । অন্যসব জিনিসে বছর পূর্ণ হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। কেননা অন্য সকল ফসলে বছর পূর্ণ হলে বৃদ্ধি পূর্ণ হতে পারে বলে ধারণা জন্মে। নিসাবের শর্ত ধার্য রয়েছে, যাতে তা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এমন পর্যায়ে পৌছে যা দ্বারা মানুষকে সাহায্য করা সম্ভব। তাছাড়া যাকাত তো ধনিদের উপরই ফরয । অথচ কোনো যাকাত প্রদেয় সম্পদে নিসাব ছাড়া ধনাঢ্যতা প্রমাণিত হয়না । www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।