ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ ফিক্হুস্‌ সুন্নাহ মতভেদের কারণ ও উৎস : ইবনে রুশদ বলেছেন : যারা যাকাতকে কেবল সর্বসম্মত দ্রব্যাদির মধ্যে সীমিত রাখেন এবং যারা খাদ্য জাতীয় সঞ্চয়যোগ্য জিনিসগুলোতেও তাকে সম্প্রসারিত করেন, তাদের মধ্যে মতভেদের কারণ হলো, এই চারটি সর্বসম্মত জিনিসের সাথে যাকাতের সম্পর্কের কারণ নিয়ে মতভেদ । প্রশ্ন হলো, এই সম্পর্ক কি শুধু এ জিনিসগুলোর জন্য, না এগুলোর কোনো বৈশিষ্ট্যের জন্য যা ধরে নেয়া হয় খাদ্য জাতীয় হওয়া। যারা বলেন, কোনো বৈশিষ্ট্য নয়, বরং এ জিনিস চারটির জন্যই যাকাত ফরয হয়েছে। তারা এই চারটির মধ্যেই যাকাতকে সীমিত রাখার প্রবক্তা । আর যারা বলেন, খাদ্য জাতীয় হওয়ার বৈশিষ্ট্যের জন্যই, তারা যাবতীয় খাদ্য জাতীয় শস্যকে যাকাতের আওতাধীন করেন। আর যারা যাকাতকে শুধু খাদ্যশস্যের মধ্যে সীমিত করেন এবং যারা সকল শস্যকে যাকাতের আওতাধীন করেন- কেবল মাদক জাতীয় ফল, জ্বালানি কাঠ ও বীশ ব্যতিত- তাদের মতভেদের কারণ পরস্পর বিরোধী । শাব্দিক ব্যাপকতার কারণে কিয়াস : শাব্দিক ব্যাপকতা, যা সকল কৃষিজাত দ্রব্যকে যাকাতের আওতাধীন করার দাবি জানায়, তা রয়েছে রসূল সা. এর হাদিসে : আকাশের বৃষ্টির পানিতে যা জন্মে, তাতে এক দশমাংশ এবং যা সেচের মাধ্যমে যা জন্মে, তাতে বিশ ভাগের এক ভাগ দিতে হবে। এ হাদিসে “যা” শব্দটি ব্যাপক অর্থবোধক । অনুরূপ কুরআনের এ উক্তিতেও ব্যাপক অর্থবোধক শব্দ বিদ্যমান: ২. ১55255১০৮00 091%9 “তিনিই সেই আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন বাগানসমূহ, যার কতক মাচান সম্বলিত এবং কতক মাচানবিহীন .....যেদিন তা কেটে. ঘরে তোলো, সেদিন তার হক দাও ৷” | এখানে কিয়াস তথা যুক্তি হলো, যাকাতের একমাত্র উদ্দেশ্য অভাব বা দারিদ্র্য দূর করা- যা খাদ্য জাতীয় শস্য ছাড়া অন্য কোনো শস্য ছারা প্রায়ই সফল হয়না । কাজেই যারা এই কিয়াস দ্বারা ব্যাপক অর্থবোধক শব্দ শস্যকে নির্দিষ্ট অর্থের মধ্যে সীমিত করেন, অর্থাৎ শুধু খাদ্য জাতীয় শস্য বুঝান, তারা খাদ্য জাতীয় শস্য ব্যতিত অন্য সব শস্যকে যাকাতের আওতা বহিৰ্ভূত বলে আখ্যায়িত করেন। আর যারা ব্যাপকভাবে বহাল রাখেন, তারা খাদ্যশস্য ব্যতিত অন্যান্য শস্যেও যাকাত ফরয বলে মত দেন। অবশ্য সর্বসম্মত মতানুসারে যা যাকাত বহির্ভূত তা যাকাত বহির্তৃতই থাকবে। আর যারা খাদ্য জাতীয় শস্যেই যাকাত ফরয- এই মর্মে একমত, তারাও কিছু কিছু জিনিসে দ্বিমত পোষণ করেন। এই দ্বিমতের কারণ হলো, এ জিনিসগুলো যথার্থই খাদ্য জাতীয় কিনা সে ব্যাপারে তাদের মতানৈক্য । এ ধরনের একটি মতানৈক্যের উদাহরণ হলো জলপাই সম্পর্কে ইমাম মালেক ও শাফেয়ীর মতানৈক্য । মালেক জলপাইতে যাকাত ফরয মনে করেন । আর শাফেয়ী মিশরে বসে সর্বশেষ যে মত দিয়েছেন, তাতে জলপাইতে যাকাত ফরয নয়। এই মতভেদের কারণ হলো, একজন একে খাদ্য জাতীয় ফসল মনে করেন, অন্যজন করেননা। ২৭. শস্য ও ফলের যাকাতের নেসাব অধিকাংশ আলেমের মতে কোনো ফল ও শস্যে যাকাত ফরয নয়- যতোক্ষণ না তা তার খড় ও ' খোসা থেকে পৃথক করার পর পাচ ওয়াসাক পরিমাণ হয়। খোসা ছাড়ানো নাহলে তার নিসাব দশ ওয়াসাক। ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : পাচ ওয়াসাকের কমে কোনো যাকাত নেই। -আহমদ, বায়হাকি। www.pathagar.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।