যাকাত ২৯৯. ২. আবু হানিফার মত : যাবতীয় কৃষিজাত দ্রব্যে- যা মাটি থেকে উৎপন্ন হয় যাকাত ফরয, চাই তা শাক সবজি ও তরিতরকারি হোক বা অন্য কিছু ৷ তিনি শুধু মাটির ব্যবহার ও মাটি উৎপাদন ক্ষমতা বাড়ানোর ইচ্ছা থাকার শর্ত আরোপ করেছেন। কেবল জ্বালানি কাঠ, বাশ, মাদক জাতীয় উদ্ভিদ ও যে গাছে ফল ধরেনা, তাতে যাকাত নেই। এ মতের পক্ষে তিনি প্রমাণ দর্শান রসূল সা. উক্তি : “আকাশের বৃষ্টিতে যা কিছু ফসল জন্মে, তাতে এক দশমাংশ যাকাত দিতে হবে” কেননা এ উক্তিতে বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন প্রতিটি কৃষি দ্রব্য অন্তর্ভুক্ত । আর এগুলোর চাষ করা দ্বারা মাটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর ইচ্ছা করা হয়৷ তাই এগুলো শস্যের সাথে সাদৃশ্যপূ্ণ। ৩. আবু ইউসুফ ও মুহাম্মদের মত : যা কিছুই ভূমি থেকে উৎপন্ন হয়, তা থেকে যাকাত দিতে হবে। তবে এ জন্য শর্ত হলো, অত্যধিক যত্ন ছাড়াই তা যেনো এক বছর টিকে থাকে, চাই তার পরিমাপ ওজন বা মাপ- যেভাবেই করা হোক । ওজনের মাধ্যমে যা পরিমাপ করা হয় তার উদাহরণ হলো তুলো ও চিনি, আর মাপের মাধ্যমে যেগুলো পরিমাপ করা হয় তার উদাহরণ শস্যবীজসমূহ। এক বছর যদি টিকে না থাকে যেমন শসা, খিরাই, তরমুজ, বাংগী ইত্যাকার ফলমূল ও সবজি, তবে তাতে যাকাত নেই। ৪. মালেকের মত : ভূমি থেকে উৎপন্ন দ্রব্য মাত্রই যাকাত দিতে হবে । তবে শর্ত হলো, তা যেনো টিকে থাকে, শুকায় ও মানুষের প্রচেষ্টায় উৎপন্ন হয়, চাই তা খাদ্যশস্য হোক, যেমন- গম ও যব অথবা খাদ্যশস্য ছাড়া অন্য কিছু, যেমন কিরতিম নামক শস্যদানা ও তিল। তার মতে সবজি ও ফলমূল, যেমন- ডুমুর, ডালিম ও আপেল ইত্যাদিতে যাকাত নেই। ৫. শাফেয়ীর মতে, ভূমি থেকে উৎপন্ন যে শস্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সংরক্ষণ করা হয় এবং মানুষের চেষ্টায় তা উৎপন্ন হয়। যেমন গম ও যব- এগুলোতে যাকাত ফরয । নববী বলেছেন : খেজুর ও আংগুর ছাড়া আর কোনো ফলে আমাদের মাযহাবে যাকাত নেই । খাদ্য হিসেবে ব্যবহৃত ও সংরক্ষিত হয় এমন শস্য ব্যতিত আর কোনো শস্যে যাকাত নেই। সবজিতেও যাকাত নেই। আহমদের মতে, আল্লাহ ভূমি থেকে যা কিছুই উৎপন্ন করেন, তাতে যাকাত দিতে হবে, যেমন- শস্যবীজ, ফলমূল যা শুকায়, টিকে থাকে, মাপের মাধ্যমে পরিমাণ নির্ধারণ করা হয় এবং মানুষ নিজের চেষ্টায় ও নিজের ভূমিতে উৎপাদন করে- চাই তা খাদ্য জাতীয় হোক- যেমন গম (উল্লেখ্য, কেউ যদি কৃষিপণ্য বা ফল খাবার জন্যে ক্রয় করে অথবা অন্য তবে তাতে যাকাত ফরয হবেনা ।) অথবা গম ও যব ছাড়া অন্যান্য খাদ্যশস্য হোক । (যেমন- ডাল, ছোলা, কলাই, শিম ইত্যাদি) অথবা তরকারি জাতীয় হোক, অথবা শসা ও খিরাই হোক অথবা কিরতিম ও তিল হোক। তার মতে, এসব কৃষিজাত শস্যের সম গুণসম্পন্ন ফলমূলে যথা আপেল, নাশপাতি ও ডুমুর, যা শুকায়না এবং সবজি যথা শসা, খিরাই, তরমুজ, গাজর ও শালগমে যাকাত নেই। জলপাই-এর যাকাত : নববী বলেছেন, আমাদের নিকট বিশুদ্ধ মত হলো- জলপাইতে যাকাত নেই। হাসান বিন সালেহ, ইবনে আবি লায়লা ও আবুস্ উবাইদের মতও অন্রুপ। পক্ষান্তরে যুহরী, আওযায়ী, লায়ছ, মালেক, ছাওরী, আবু হানিফা ও আবৃস্ ছাওরের মতে, এতে যাকাত ফরয । যুহরী, লায়স ও আওযায়ী বলেছেন, জলপাইতে অনুমান চালাতে হবে এবং জলপাই-এর তেলের হিসেবে যাকাত দেয়া হবে । মালেক বলেন. : অনুমানের দরকার নেই। নির্যাস বের করার পর যখন পাচ ওয়াসাক হবে তখন উশর (এক দশমাংশ) নেয়া হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।