ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ ফিক্হুস্‌ সুন্নাহ ইবনে আব্বাস এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন : এর হক হলো যাকাত, যা ফরয করা হয়েছে । আর যাকাত হলো দশ ভাগের এক ভাগ এবং বিশ ভাগের এক ভাগ । যে সকল কৃষি পণ্য থেকে রসূল সা.-এর আমলে যাকাত নেয়া হতো : রসূলুল্লাহ সা. এর আমলে যাকাত আদায় করা হতো গম, যব, খোরমা ও কিশমিস থেকে। | আবু মূসা ও মুয়ায রা. থেকে বর্ণিত : “রসূলুল্লাহ তাদের দু'জনকে ইয়ামানে পাঠালেন জনগণকে ইসলাম শিক্ষা দেয়ার জন্য । তিনি আদেশ দিলেন যেনো এই চারটে জিনিস থেকে ছাড়া যাকাত না নেয়া হয় : গম, যব, খোরমা ও কিশমিস।” -দার কৃতনি, হাকেম, তাবারানি, বায়হাকি। এ হাদিসের বর্ণনাকারীগণ বিশ্বস্ত । ইবনুল মুনযির ও ইবনে আবদুল বার বলেছেন, আলেমরা একমত, যাকাত গম, যব, খোরমা ও কিশমিসের উপর ফরয। ইবনে মাজার বর্ণনায় এসেছে : “রসূলুল্লাহ সা. শুধু গম, যব, খোরমা, কিশমিস ও ভুট্টার যাকাত চালু করেছেন।” যে সকল ফসলে যাকাত নেয়া হতোনা : শাক সবজি থেকে এবং আংগুর ও খেজুর ব্যতিত কোনো ফলে যাকাত নেয়া হতোনা । আতা ইবনে সায়েব থেকে বর্ণিত :. আবদুল্লাহ ইবনুল মুগীরা মূসা ইবনে তালহার ক্ষেতে উৎপন্ন শাক সবজি থেকে যাকাত আদায় করতে চেয়েছিলেন। মুসা ইবনে তালহা তাকে বললেন : আপনি এটা করতে পারেননা। কেননা রসূলুল্লাহ সা. বলতেন, এগুলোতে যাকাত নেই । -দার কুতনি ও হাকেম । আর মূসা ইবনে তালহা বলেছেন : রসূলুল্লাহ সা. থেকে পাঁচটি জিনিসে যাকাত চালু রয়েছে : গম, যব, জোয়ার, কিশমিস ও খোরমা । এছাড়া আর মাটি থেকে উৎপন্ন আর কোনো ফসলে উশর (দশ ভাগের এক ভাগ যাকাত) নেই। তিনি আরো বলেছেন : মুয়ায সবজি তরকারীতে যাকাত নেননি। মাছরাম বর্ণনা করেছেন : উমরের প্রশাসক তাকে জিজ্ঞেস করেছেন, ফিরসিক জাতীয় আংগুর ও ডালিমের মধ্যে কোন্টি সাধারণ আংগুরের চেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় । তিনি জবাবে, লিখলেন : এতে কোনো উশর নেই। এটা একটা কাটাদার গান্থ । তিরমিযি বলেছেন : আলেমদের অধিকাংশের মত এটাই, শাক সবজি ও তরকারীতে যাকাত নেই। কুরতুবি বলেছেন : যাকাত খাদ্য শস্যের সাথে সম্পৃক্ত- সবজি ও তরকারীর সাথে নয়। তায়েফে ফিরসিক, ডালিম ও লেবু ছিলো । কিন্তু রসূল সা. এবং তার খলিফাদের কেউ এগুলো থেকে যাকাত আদায় করেছেন বলে প্রমাণ নেই। ইবনুল কাইয়িম বলেছেন : ঘোড়া ও দাসদাসী থেকে যাকাত গ্রহণ করা রসূল সা.-এর রীতি ছিলোনা । গাধা, খচ্চর, শাক সবজি, বাংগী, তরমুজ এবং যে সকল ফল মাপে বা ওজনে বিক্রি হয়, তা থেকেও যাকাত নিতেননা । তরে আংগুর ও খেজুর থেকে পাইকারী হারে যাকাত নিতেননা । শুকনো বা অশুকনো খেজুরে পার্থক্য করতেননা । ফকীহদের মতামত : খাদ্য শস্য ও ফলমূলে যে যাকাত ফরয, সে ব্যাপারে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। মতভেদ রয়েছে কেবল কী কী শ্রেণীর খাদ্য শস্যে যাকাত ফরয তাই নিয়ে। এ ব্যাপারে আলেমগণের মতামত সংক্ষেপে নিম্নে উল্লেখ করা যাচ্ছে : ১. হাসান বসরী, ছাওরী ও শা'বী বলেছেন : কুরআন ও হাদিসে সুস্পষ্ট ভাষায় যেসব শস্যের নামোল্লেখ করা হয়েছে, সেগুলোতে ছাড়া কোনো যাকাত নেই । এই শস্যগুলো হলো, গম, যব, ভুট্টা, খোরমা, কিশমিস। কেননা এছাড়া অন্যান্য শস্যের ব্যাপারে কুরআন ও হাদিসে কোনো উল্লেখ নেই। শওকানির দৃষ্টিতে এটাই সঠিক মত। www.pathagar.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।