২৮ ফিক্হুস্ সুন্নাহ তাকিউদ্দীন সাবকীর ইজতিহাদ থেকে বিরত থাকার হেতু কী? ইজতিহাদের যাবতীয় যোগ্যতা ও উপকরণ তো তার করায়ত্ব! বালকিনী চুপ করে রইলেন। কিছুক্ষণ পর আবু যারয়া বললেন : “আমার তো মনে হয়, এ থকে বিরত থাকার একমাত্র কারণ হলো সেই সকল চাকুরি, যা চার মাযহাবের ফকীহদের জন্য বরাদ্দ হয়ে আছে। যারা এই চার মাযহাবের বাইরে যাবে, তারা কোনো চাকুরিই পাবেনা । তাদের কেউ যেমন কাষী হতে পারবেনা, তেমনি জনগণও তাদের ফতোয়া গ্রহণ করবেনা, বরং তাদেরকে বিদ“আতী বলে আখ্যায়িত করা হবে ।” একথা শুনে বালকিনী.মুচকি হাসলেন এবং তাকে সমর্থন করলেন। এহেন তাকলীদ তথা অন্ধ অনুকরণের জটাজালে আবদ্ধ হয়ে, কুরআন ও সুন্নাহর হেদায়াত থেকে বঞ্চিত হয়ে এবং ইজতিহাদের দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা মেনে নিয়ে মুসলিম উম্মাহ ঘোরতর বিপাক ও বিপর্যয়ে পতিত হয়েছে এবং সেই গুঁইসাপের গর্তে ঢুকেছে, যা থেকে রসূলুল্লাহ সা. তাদেরকে সতর্ক করেছিলেন। এর ফল দাড়িয়েছে এই যে, মুসলিম উম্মাহ নানা দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে । এমনকি হানাফী মাযহাবের মেয়ের সাথে শাফেয়ী মাযহাবের ছেলের বিয়ে জায়েয হবে কিনা তা নিয়ে পর্যন্ত কেউ কেউ মতভেদে লিপ্ত হয়েছে । কেউ কেউ বলেন : এ ধরনের বিয়ে জায়েয হবেনা । কারণ হানাফীরা শাফেয়ীদের ঈমান নিয়েই সন্দেহ পোষণ করে । অন্যেরা বলেন : বৈধ । কারণ কোনো ইহুদী খৃষ্টান নারীর সাথে যখন বিয়ে বৈধ, তখন এদের সাথেও বৈধ হবে ।১ এর ফলে বিদ“আতেরও ব্যাপক প্রসার ঘটেছে, ইসলামের চিরন্তন এঁতিহ্য ও সংস্কৃতি অদৃশ্য হয়ে যাচ্ছে। বুদ্ধিবৃত্তিক চেষ্টা সাধনা স্তব্ধ হয়ে যেতে বসেছে, চিন্তা গবেষণামূলক তৎপরতা স্থবির হয়ে যাচ্ছে এবং জ্ঞানগত স্বাধীনতা ও স্বাতন্ত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। আর এসব উপসর্গ মিলিত হয়ে মুসলিম জাতির স্বকীয়তাকে দুর্বল ও নিস্তেজ করে দিয়েছে, তাকে তার উৎপাদনশীল জীবন থেকে বঞ্চিত করেছে। তার উন্নতি ও অগ্রগতি থামিয়ে দিয়েছে। আর এই সুযোগে তার অভ্যন্তরে অনুপ্রবেশকারী শত্রুরা ফাক ফোকর দিয়ে ইসলামের মূল অস্তিত্বে ঢুকে পড়েছে। এভাবে বহু বছর কেটে গেছে। বহু শতাব্দী পার হয়ে গেছে। আল্লাহর চিরন্তন রীতি হলো, তিনি কিছুকাল পরপরই এই উম্মতের মধ্যে এমন ব্যক্তিগণকে পাঠান, যারা তাদের দীনকে নতুন করে উপস্থাপন করেন, উম্মাহকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। তাকে সত্য ও ন্যায়ের পথের দিশা দেখান। তবে এ উম্মাহ তার পূর্ববর্তী শোচনীয় অবস্থা বা তার চেয়েও কঠিন অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত ঘুম থেকে যেনো জাগতেই চাইছেনা। অবশেষে এসেছে ইসলামী আইন প্রণয়নের পালা, যা দ্বারা আল্লাহ সমগ্র মানব জাতির জীবনকে সুশৃংখল ও সংগঠিত করেছেন। একে তাদের ইহকাল ও পরকালের অবলম্বন বানিয়েছেন। অথচ এই আইন প্রণয়নের কাজকে এতো নিষ্নস্তরে নামিয়ে আনা হয়েছে, যার কোনো নজির ইতিহাসে পাওয়া যায়না। একে এক গভীর খাদে নিক্ষেপ করা হয়েছে। একে নিয়ে চিন্তা গবেষণা ও চেষ্টা সাধনা হয়ে দীড়িয়েছে একটা মনমগজবিনাশী ও সময় অপচয়কারী কাজ, যা আল্লাহর দীনেরও কোনো কল্যাণ সাধন করেনা, মানুষের পার্থিব জীবনকে সুশৃংখল করতেও কোনো অবদান রাখেনা । এখানে উদাহরণস্বরূপ শেষ যুগের জনৈক ফকীহর লিখিত ফিকহ গ্রন্থের একটি উদ্ধৃতি পেশ করছি : “ইবনে আরাফা ‘ইজারা’ (ভাড়া দেয়া) এর সংজ্ঞা দিয়েছেন : নৌকা ও প্রাণী ব্যতীত স্থাবর সম্পত্তির উপকারিতা বিক্রয় করা, যার মধ্য থেকে উৎপন্ন কোনো বিনিময় দ্বারা তাকে ১. কারণ আল্লাহ চাহেন তো আমি মুমিন এ কথা বলা শাফেয়ীদের মতে বৈধ । www.pathagar.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।