ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ২৯৭ অবস্থানরত থেকেই সফরের নিয়ত করে, LEE AAS ANd oa Onl সে মুসাফির হবেনা । আর যদি সে ব্যবসায়ের জন্য কোনো পণ্য খরিদ কুরে, তারপর তাকে নিজের ব্যবহারের সম্পত্তি বলে নিয়ত করে, তাহলে তা ব্যবহারিক হয়ে যাবে এবং তাতে যাকাত প্রযোজ্য হবেনা । ২৫. বাণিজ্যিক পণ্যের যাকাত দেয়ার পদ্ধতি যে ব্যক্তি নেসাব পরিমাণ বাণিজ্যিক পণ্যের মালিক হয়ে যায় এবং তার উপর এক বছর অতিবাহিত হয়। সে বছরের শেষে তার মূল্য নিরূপণ করবে এবং যাকাত আদায় করবে । উক্ত পণ্যের মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। ব্যবসায়ী তার ব্যবসায়ে সারা বছর এ রকমই করবে । যে পরিমাণ সম্পদ তার মালিকানাধীন, তা নিসাব পরিমাণ না হওয়া পর্যন্ত বছর গণ্য হবেনা ।৬ কেউ যদি নিসাবের চেয়ে কম কোনো পণ্যের মালিক হয়, অতঃপর তার উপর বছরের কিছু অংশ অতিবাহিত হয়ে যায়, আর তা সত্বেও এ পণ্য যতোটুকু ছিলো ততোটুকুই থাকে, তারপর তার বর্ধিত অংশের মূল্য বেড়ে যায়। অথবা পণ্যের দর বেড়ে যায়, ফলে নিসাব পূর্ণ হয়ে যায়, অথবা এ পণ্য নিসাবের বিনিময়ে বিক্রি করে। অথবা বছরের ভেতরে অন্য কোনো পণ্যের মালিক হয় অথবা এতো মূল্যের মালিক হয় যে, নিসাব পূর্ণ হয়, তাহলে তখন থেকে বছর শুরু হবে এবং অতিত সময় গণ্য হবেনা । এটা ছাওরী, হানাফী মাযহাব, শাফেয়ী, ইসহাক, আবু উবায়েদ, আবু ছাওর ও ইবনুল মুনযিরের অভিমত। . এরপর পুনরায় যখন বছরের মাঝখানে নিসাব কম হয়ে যায় এবং বছরের দুই প্রান্তে পূর্ণ থাকে, আবু হানিফার মতে, বছর ছিন্ন হবেনা । কেননা তাহলে তাকে প্রতি মুহূর্তে পণ্যের মূল্য জানতে হবে, যাতে সে বুঝতে পারে কখন তার মূল্য নিসাবে পৌছে যাবে । অথচ এটা একটা দুঃসাধ্য কাজ। হাম্বলীদের মতে, যখন বছরের মাঝখানে নিসাব কমে যায়, তারপর আবার বেড়ে নিসাব পূর্ণ হয়, তাহলে সেখান থেকে নতুন করে বছর গুণবে। কেননা মাঝখানে নিসাব কমে গিয়ে বছর ছিন্ন হয়ে গিয়েছিল । ২৬. শস্য ও ফলমূলের যাকাত মহান আল্লাহ তায়ালা তার নিম্নোক্ত উক্তির মধ্য দিয়ে শস্য ও ফলমূলের উপর যাকাত ধার্য ৯০৯ ৮ BA Ba প্ প্ প ভীত ৯ এল তি 1৬০ ৯ AP As নিত করেছেন : pV ০2০40 ৯5৭ gy AEC nih ug IST HEH gl হে “হে মুমিনগণ, তোমরা যে সকল হালাল জিনিস উপার্জন করেছ, তা থেকে এবং আমি তোমাদের জন্য মাটি থেকে যা যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো।” (সূরা বাকারা : আয়াত ২৬৭) “ব্যয়” শব্দটি যাকাতের অর্থবোধক । আল্লাহ আরো বলেন : UN RE I USE US tS ppt 281) BEAR 5 1] yd us tl gee phy ৬৮ “আর তিনিই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগানসমূহ, যার কতক মাচান অবলন্বী এবং কতক মাচানবিহীন এবং খেজুর গাছ ও শস্য ক্ষেত, যাতে বিভিন্ন স্বাদের খাদ্য শস্য উৎপন্ন হয়, আর যয়তুন ও ডালিম, যা পরস্পর সদৃশ ও অসদৃশ । যখন ফলবান হয় তখন তা থেকে ফল খাও এবং ফসল কাটার দিন তার হক দান করো ।” (সূরা আনয়াম : আয়াত ১৪১) ৬. ইমাম মালেকের মতে নিসাবের ভয়ে কমের উপরও বছর ধরা হয়। বছরের শেষে নিসাব পূর্ণ হলে যাকাত দিতে হবে। ৩৮-৮ www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।