২৯৬ ফিক্হুস্ সুন্নাহ যাকাত ফরয । এ ব্যাপারে কুরআন ও সুন্নাহতে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। কেবল কিছু বর্ণনা পাওয়া যায়, যার কিছু বর্ণনা অপর কিছু কিছু বর্ণনাকে জোরদার করে । তবে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট উক্তিই এসব বর্ণনার পেছনে শক্তি যোগায়। এ উক্তিগুলোর মর্ম হলো, যে সকল বাণিজ্যিক পণ্য লাভজনক উদ্দেশ্যে লেনদেন করা হয়, তা এক ধরনের নগদ অর্থের মতোই। এসব পণ্যের মূল্য দিরহাম ও দিনারের (অর্থাৎ নগদ টাকা পয়সার) সাথে এসব পণ্যের তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য যদি কিছু থেকে থাকে, তবে তা শুধু এই টুকু, যাকাতের নিসাব পণ্য ও পণ্যের মূল্য তথা নগদ অর্থের মধ্যে উঠানামা করে। এর কোনো নির্দিষ্ট পরিমাণ থাকেনা তাই বাণিজ্যিক পণ্যে যদি যাকাত ফরয না হতো, তাহলে সকল ব্যবসায়ী তাদের নগদ অর্থ দিয়ে এমনভাবে ব্যবসায় চালিয়ে যেতে পারতো, যাতে স্বর্ণ বা রৌপ্য-কোনোটার নিসাবের উপরই বছর না ঘোরে । এভাবে তাদের সমস্ত বাণিজ্যিক পণ্যে যাকাত বাতিল হয়ে যেতো। এই বিধির মূল বিবেচ্য বিষয় হলো : আল্লাহ তায়ালা ধনীদের সম্পদে যাকাত ফরয করেছেন দরিদ্র শ্রেণীর লোকদের সাহায্য ও সহানুভূতির উদ্দেশ্যে এবং সামাজিক কল্যাণের স্বার্থে । এতে ধনীদের উপকারিতা হলো, কার্পণ্যের মতো ঘৃণ্য কলংক থেকে তাদের মন পবিত্র হয়। দরিদ্রদের প্রতি করুণা প্রদর্শনের মহৎ গুণে তারা সমৃদ্ধ হয় এবং দেশ ও জাতিকে জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করা হয়। আর দরিদ্রদের উপকারিতা হলো, এতে তাদেরকে আকস্মিক বিপদ মুসিবতে সাহায্য করা যায়। সমাজে কতোগুলো বিকৃতি প্রতিহত করা হয়, যেমন মুষ্টিমেয় কিছু লোকের হাতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রিভূীত হতে পারেনা এবং মুদ্রাম্ষীতি মূল্যস্ফীতি ঘটতে পারেনা । আল্লাহ তায়ালা রাষ্ট্রীয় সম্পদ বণ্টনের মহৎ উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে বলতে গিয়ে এদিকেই ইঙ্গিত করেছেন: .:৫55253%1 3 D3 094 ৬৫ “যেন সম্পদ কেবল তোমাদের ধনীদের মধ্যে ঘূর্ণায়মান না থাকে ।” (আল-হাশর : আয়াত ৮) যে ব্যবসায়ী সমাজের হাত দিয়ে জাতির অধিকাংশ সম্পদ লেনদেন হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে ইসলামের উল্লিখিত মহৎ উদ্দেশ্য ও লক্ষ্যের বাইরে থেকে যেতে দেয়া কি সমীচীন হতে পারে? পণ্য কখন বাণিজ্যিক পণ্যে পরিণত হয়ঃ আল-মুগনীতে বলা হয়েছে : কোনো পণ্যের বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হওয়ার জন্য দুটো শর্ত অপরিহার্য : এক. নিম্নের কোনো না কোনো পদ্ধতিতে পণ্যের মালিক হতে হবে : ব্যবসা, বিয়ে, খুলা, উপহার গ্রহণ, ওসিয়ত, গণীমত, বৈধ চাকুরি বা উপার্জন ৷ কেননা যে সম্পদ কারো মালিকানায় প্রবেশের মাধ্যমে তার উপর যাকাতের বিধি প্রযোজ্য বলে প্রমাণিত হয়না, তা শুধু নিয়ত দ্বারা প্রমাণিত হয়না, যেমন রোযা । কোনো কিছুর বিনিময়ে মালিক হওয়া ও বিনিময় ছাড়া মালিক হওয়াতে কোনো পার্থক্য নেই। কেননা সে নিজের কাজ দ্বারাই তার মালিক হয়েছে। এভাবে উক্ত সম্পদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের মতো হয়েছে। দুই. পণ্যের মালিকানা লাভের সময় এরূপ নিয়ত করা যে, এটা বাণিজ্যের জন্য । মালিক হওয়ার সময় যদি এরূপ না করে যে, এটি বাণিজ্যের জন্য, তাহলে তা বাণিজ্যিক পণ্যে পরিণত হবেনা । পরে নিয়ত করলে সে নিয়ত কার্যকর হবেনা । যদি কেউ উত্তরাধিকার সূত্রে মালিক হয় এবং তা দ্বারা ব্যবসা করার ইচ্ছা করে, তাহলে তা বাণিজ্যিক পণ্যে পরিণত হবেনা । কেননা মূলত তা ব্যবহারিক সম্পত্তি । ব্যবসায় তার নবাগত অবস্থা । সুতরাং নিছক নিয়ত দ্বারা তা বাণিজ্যিক পণ্য হবেনা । যেমন কেউ যদি নিজ বাসস্থানে www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।