যাকাত ২৯৫ ২৩. ভাড়ার যাকাত আবু হানিফা ও মালেকের মত হলো, যে ব্যক্তি নিজের ঘর বাড়া দেয়, সে শুধু ভাড়ার চুক্তি স্বাক্ষর করলেই ভাড়া তার পাওনা হয়না । ভাড়ার মেয়াদ শেষ হলেই ভাড়া পাওনা হয়। এ কারণে, যে ব্যক্তি তার কোনো ঘর ভাড়া দেয়, ঘর ভাড়ার অর্থ হস্তগত করা, তার উপর বছর ঘুরে আসা ও নিসাব পূর্ণ হওয়া ব্যতিত তার ঘর ভাড়ার উপর যাকাত ফরয হবেনা । পক্ষান্তরে হাম্বলী মাযহাবের মত হলো, ভাড়াদাতা চুক্তি স্বাক্ষরের সময় থেকেই ভাড়ার মালিক হয়ে যায়। তাই যে ব্যক্তি তার ঘর ভাড়া দেয়, তার ঘর ভাড়া নিসাব পরিমাণ হলেই এবং বছর ঘুরে এলেই তার উপর যাকাত ফরয হয়। বস্তুত ভাড়া প্রদানকারী তার ঘরভাড়াকে নানাভাবে কাজে লাগাতে পারে । ঘর ভাড়া যে কোনো সময় বাতিলযোগ্য, এ অজুহাতে যাকাত থেকে অব্যাহতি পাওয়া যায়না ৷ যেমন সহবাসের পূর্বে বিয়ে বাতিল হয়ে যেতে পারে এই অজুহাতে সহবাসের পূর্বে মোহরানার যাকাত থেকে অব্যাহতি পাওয়া যায়না। ঘর ভাড়া হস্তগত হলে তা থেকে যাকাত আদায় করবে। আর যদি তা খণ হয়, তবে তা খণের মতোই- চাই তা ত্রিত পরিশোধযোগ্য অথবা বিলম্বে পরিশোধযোগ্য- যাই হোক । (অর্থাৎ যখন তা হস্তগত করবে, তখন চুক্তি স্বাক্ষরের পর থেকে যে.সময় কেটে গেছে, এক বছর বা তার বেশি সময় অতিবাহিত হয়ে থাকলে, সেই সময়ের জন্য যাকাত আদায় করতে হবে ।) নববী তার গ্রন্থ “আলমাজমু'তে বলেছেন : যদি কেউ তার ঘর ভাড়া দেয় অথবা তাৎক্ষণিক ভাড়ায় রূপান্তরিত করে এবং ভাড়া আদায় হয়ে যায়, তবে সর্বসন্মতভাবেই তার উপর যাকাত ফরয হবে। ২৪. ব্যবসায়িক পণ্যের যাকাত সাহাবি, তাবেয়ী এবং ফকীহগণসহ অধিকাংশ আলেমের মতে বাণিজ্যিক পণ্যের উপর যাকাত ফরয । আবু দাউদ ও বায়হাকি সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণনা করেছেন, সামুরা ইবনে জুনদুব বলেছেন : “আমরা যেসব জিনিস বিক্রি করার জন্য রাখতাম, তা থেকে যাকাত দিতে রসূলুল্লাহ সা. আমাদেরকে নির্দেশ দিতেন ।” আর দার কুতনি ও বায়হাকি আবু যর থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “উটে যাকাত রয়েছে, ছাগল ভেড়ায় যাকাত রয়েছে, গরুতে যাকাত রয়েছে এবং বাড়ির আসবাবপত্রে যাকাত রয়েছে ।” শাফেয়ী, আহমদ, আবু উবায়োদ, দার কুতনি, বায়হাকি ও আবদুর রাযযাক আবু আমর বিন. হিমাস থেকে এবং আবু আমর তার পিতা থেকে বর্ণনা করেছেন : “আমি চামড়া ও বড় বড় খাবার পাত্র বিক্রি করতাম । একদিন উমর ইবনুল খাত্তাব আমার কাছ দিয়ে গেলেন। তিনি বললেন : তোমার এসব মালপত্রের যাকাত দাও। আমি বললাম : হে আমীরুল মুমিনীন, এতো চামড়া । তিনি বললেন : এর মূল্য নির্ণয় করো, তারপর তার যাকাত বের করো ।” আলমুগনীতে বলা হয়েছে : এ ধরনের ঘটনা বহু ঘটেছে । কেউ এগুলো অস্বীকার করেনি । তাই এটা ইজমা তথা সর্বসম্মত মত গণ্য হবে। পক্ষান্তরে যাহেরী মাযহাবের আলেমগণ বলেন : বাণিজ্যিক পণ্যের কোনো যাকাত নেই। ইবনে রুশদ বলেছেন : বাণিজ্যিক পণ্যে যাকাত ফরয হওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে যা কিছু মতভেদ হয়েছে তার একমাত্র কারণ হলো কিয়াস এবং সামুরা ও আবু যরের হাদিসের বিশুদ্ধতা নিয়ে মতান্তর ৷ অধিকাংশ আলেমের কিয়াস হলো : যেসব পণ্য ব্যবসায়ের জন্য নির্দিষ্ট, তা দ্বারা সম্পদ বাড়ানোই লক্ষ্য । তাই যে সকল জিনিসে সর্বসম্মতভাবে যাকাত ফরয, বাণিজ্যিক পণ্য হিসেবে নির্দিষ্ট জিনিসগুলো সেসব জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ। “আল মানার' গ্রন্থে বলা হয়েছে : মুসলিম উম্মাহর অধিকাংশ আলেমের মতে বাণিজ্যিক পণ্যের www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।