ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ ফিক্হুস্‌ সুন্নাহ বাকি তিনজন ইমামের মত হলো, নারীর গহনায় কোনো যাকাত নেই, চাই তার পরিমাণ যতোই হোক । বায়হাকি বর্ণনা করেন : জাবির বিন আবদুল্লাহকে অলংকার সম্পর্কে জিজ্ঞাসা. করা হলো, এতে কি যাকাত আছে? জাবির বললেন : না । আবার বলা হলো : তা যদি হাজার দিনারের হয় তবুও? জাবির বললেন : আরো বেশি মূল্যের হলেও ৷ বায়হাকি আরো বর্ণনা করেছেন : আসমা বিনতে আবু বকর রা. তার মেয়েদেরকে প্রায় পঞ্চাশ হাজার দিনারের সমান স্বর্ণালংকার দিয়ে সজ্জিত করতেন এবং যাকাত দিতেননা ৷ আর মুয়াত্তায় আবদুর রহমান বিন কাসেম সূত্রে তার পিতা থেকে বর্ণিত হয়েছে : আয়েশা রা. তার যে ইয়াতিম ভাইঝিদেরকে নিজের কাছে রেখে লালন পালন করতেন, তাদের কিছু অলংকারাদি ছিলো । কিন্তু তিনি তা থেকে যাকাত বের করতেননা । তা ছাড়া আবদুল্লাহ ইবনে উমর রা. তার মেয়েদেরকে ও বাঁদীদেরকে অলংকার পরাতেন এবং তা থেকে যাকাত দিতেননা। খাত্তাবী বলেছেন : “আল্লাহর কিতাবে যে সুস্পষ্ট উক্তি রয়েছে, তা থেকে এটাই প্রতীয়মান হয় যে, অলংকারে যাকাত দেয়া ফরয । সাহাবিদের উক্তিও এর সমর্থক । যারা বলেন, দিতে হবেনা, তারা যুক্তিতর্কের দিকে গেছেন। কিছু সাহাবির উক্তিও তাদের পক্ষে আছে। তবে দিয়ে দেয়াই ভালো এবং সতর্কতামূলক ব্যবস্থা ৷” এসব অভিমত হলো, হালাল অলংকার সম্পর্কে । যদি কোনো মহিলা অবৈধ অলংকার গ্রহণ করে, যেমন পুরুষদের অলংকার গ্রহণ করলো, যথা, তরবারীর অলংকার- যা হারাম, তাতেও তার উপর তার যাকাত ফরয । অনুরূপ, স্বর্ণ ও রৌপ্যের থালা বাটি ইত্যাদির ক্ষেত্রেও একই বিধি প্রযোজ্য । ২২. মোহরানার যাকাত আবু হানিফার মতে স্ত্রীর মোহরানায় ততোক্ষণ পর্যন্ত যাকাত নেই, যতোক্ষণ তা হস্তগত না হয়। হস্তগত হওয়ার পর নিসাব পরিমাণ হওয়া ও বছর অতিবাহিত হওয়া শর্ত। অবশ্য মোহরানার সাথে অন্য কোনো সম্পদ মিলে নিসাব পরিমাণ থাকলে ভিন্ন কথা । মোহরানা থেকে কিছু পরিমাণ হস্তগত হলে তা তার কাছে বিদ্যমান অন্য নিসাবের সাথে সংযুক্ত হবে এবং বছর পূর্ণ হলে তার যাকাত দিতে হবে। ইমাম শাফেয়ীর মতে স্ত্রীর উপর তার মোহরানার যাকাত বছর পূর্ণ হলে ফরয। বছর শেষে সমস্ত সম্পত্তি থেকে যাকাত দিতে হবে- চাই তা সহবাসের আগেই হস্তগত হোক। মুরতাদ হওয়া বা অন্য কোনো কারণে বিয়ে ভেঙ্গে যাওয়ার দরুন মোহরানা বাতিল হলে বা তালাকের কারণে অর্ধেক বাতিল হলেও যাকাতের বিধিতে কোনো রদবদল হবেনা । হাম্বলীদের মতে মোহরানা পাওনা থাকা স্ত্রীর একটি খণ পাওনা থাকার মতো । তাদের মতে এর বিধি অন্যান্য খণের মতো । স্বামী সচ্ছল ও ধনী হলে মোহরানায় যাকাত দিতে হবে । যখন তা হস্তগত হবে তখন অতিত সময়ের যাকাত দিয়ে দেবে । আর যদি সে অভাবী ও অক্ষম হয় অথবা অস্বীকার করে, তাহলেও খিরকীর মতে, যাকাত দিতে হবে । এ ক্ষেত্রে সহবাসের আগে বা পরে হস্তগত মোহরানায় কোনো পার্থক্য নেই। সহবাসের পূর্বে তালাক হওয়ার কারণে অর্ধেক মোহরানা রহিত হলে এবং অর্ধেক গ্রহণ করলে যেটুকু হস্তগত হয়, সেটুকুর যাকাত ফরয হবে । যেটুকু হস্তগত হবে না সেটুকুর নয়। অনুরূপ, হস্তগত হবার আগে সমগ্র মোহরানা যদি স্ত্রীর পক্ষ থেকে কোনো কারণে বিয়ে ভেংগে যাওয়ার দরুন রহিত হয়, তাহলে স্ত্রীর উপর যাকাত ফরয হবেনা । ॥ www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।