যাকাত ২৯৩ তৃতীয় মত : যাকাত দিতে হবেনা । কেননা এ সম্পদের কোনো বৃদ্ধি নেই। তাই এতে যাকাত নেই। যেমন আয় রোযগারের সাজসরঞ্জামে যাকাত নেই। এটি ইকরামা আয়েশা ও ইবনে উমরের মত। চতুর্থ মত : সাঈদ ইবনে মুসাইয়াব ও আতা ইবনে আবি রাবাহের মতে হস্তগত হওয়ার পর এক বছরের যাকাত দিতে হবে। (২) দ্বিতীয় অবস্থা । খণগ্রস্ত ব্যক্তি এতো অভাবী যে, পরিশোধে অক্ষম অথবা অস্বীকার করে।. অথবা টালবাহানা করে। কাতাদা, ইসহাক, আবু ছাওর ও হানাফীদের মতে এ সম্পদে যাকাত দিতে হবেনা । কেননা মালিক এ সম্পদ দ্বারা লাভবান হতে অক্ষম । ছাওরী ও আবু উবাইদ প্রমুখের মতে, খণ ফেরত পাওয়ার পর অতিত সময়ের জন্য যাকাত দিতে হবে । কেননা এ সম্পদে তার মালিকানা বহাল রয়েছে এবং তা ব্যবহারের উপযোগী । তাই যে সময় অতিবাহিত হয়েছে তার বাবদে যাকাত দেয়া ফরয । যেমন সচ্ছল ও সামর্থ্যবান লোকের নিকট প্রাপ্য খণ। এরূপ সম্পদ সম্পর্কে শাফেয়ী থেকে দু'ধরনের অভিমতই বর্ণিত হয়েছে। পক্ষান্তরে উমর ইবনে আবদুল আযীয, হাসান, লাইছ আওযায়ী ও মালেকের মতে হস্তগত হবার পর এক বছরের যাকাত দিতে হবে। ২০. ব্যাংক নোট বন্ড ও সার্টিফিকেটের যাকাত ব্যাংক নোট (টাকা), বন্ড, সার্টিফিকেট ইত্যাদির যাকাত দিতে হবে। কারণ এগুলো সোনা রূপার পরিবর্তে বিনিময় মাধ্যম ৷ ২১. অলংকারের যাকাত আলেমগণ একমত, মণি, মুক্তা, ইয়াকুত, ইত্যাকার পথের জাতীয় মূল্যবান পাথর জাতীয় রত্বাদিতে যাকাত নেই । তবে এগুলো বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহৃত হলে যাকাত দিতে হবে । মহিলাদের স্বর্ণ ও রৌপ্যের অলংকারে যাকাত দিতে হবে কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে। আবু হানিফা ও ইবনে হাযম বলেছেন, নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে । কেননা আমর বিন শুয়াইব বর্ণিত হাদিসে রয়েছে : “রসূলুল্লাহ সা. এর নিকট দু'জন মহিলা এলো? তাদের হাতে স্বর্ণের কংকন ছিলো । রসূলুল্লাহ সা. তাদেরকে বললেন : তোমরা কি পছন্দ করবে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের হাতে আগুনের কংকন পরানঃ তারা উভয়ে বললো : না। তখন রসূলুল্লাহ সা. বললেন : তাহলে তোমাদের হাতে যে কংকন রয়েছে তার হক আদায় করো অর্থাৎ যাকাত দাও।” আসমা বিনতে ইয়াধীদ বলেন : আমি ও আমার খালা রসূলুল্লাহ সা.-এর নিকট গেলাম। আমাদের পরনে তখন স্বর্ণের কংকন ছিলো । তিনি আমাদের বললেন : তোমরা কি এর যাকাত দিয়ে থাক? আমরা বললাম : না। তিনি বললেন : তোমরা কি ভয় পাওনা, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে আগুনের কংকন পরাবেন? এর যাকাত দিয়ে দাও । - আহমদ ৷ আয়েশা রা. বলেন : “রসূলুল্লাহ সা. আমার কাছে এলেন । তখন আমার হাতে রৌপ্যের আংটি দেখতে পেলেন। তিনি আমাকে বললেন : হে আয়েশা, এটা কী? আমি বললাম : হে রসূলুল্লাহ, আপনার সামনে সেজে গুজে থাকার জন্য এগুলো বানিয়েছি। তিনি বললেন : তুমি কি এর যাকাত দাও? আমি বললাম : না তো। তিনি বললেন : তাহলে এগুলো তোমার দোযখের জন্য যথেষ্ট । -আবু দাউদ, দার কুতনি, বায়হাকি। www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।