ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ ফিক্হুস্‌ সুন্নাহ একই হিসাবে দিতে হবে। বছর ঘুরে না আসা পর্যন্ত কোনো সম্পদে যাকাত হয়না । আহমদ, আবু দাউদ, বায়হাকি, বুখারি, কর্তৃক সহীহ বলে আখ্যায়িত। বনু ফুযারার মুক্ত গোলাম যিররীক থেকে বর্ণিত : উমর ইবনে আবদুল আযীয খিলাফতের দায়িত্ব লাভের পর তাকে লিখলেন : যে সকল মুসলমান ব্যবসায়ী তোমার কাছ দিয়ে যায়, তারা যে সকল পণ্য নিয়ে ব্যবসা করে, তাতে প্রতি চল্লিশ দিনার থেকে এক দিনার যাকাত গ্রহণ করো। যদি এর কম হয়। তাহলে যে পরিমাণ কম হয়, সে হিসাবে বিশ দিনার পর্যন্ত নিও। কমতে কমতে যদি তিন দিনারে এসে দাড়ায়, তাহলে ছেড়ে দাও, তা থেকে কোনো যাকাত নিওনা। তাদের কাছ থেকে যা গ্রহণ করো তার উপর বাদ বাকি বছরের জন্য সমপরিমাণ সম্পদ পর্যন্ত তাদেরকে অব্যাহতিপত্র লিখে দাও। ইবনে আবি শায়বা । ইমাম মালেক মুয়াত্তায় বলেছেন : আমাদের নিকট যে সুন্নতে কোনো মতভেদ নেই, তা হলো: বিশ দিনারে ও দুশো দিরহামে যাকাত ফরয হয়। বিশ দিনার মিশরীয় দিরহামের ওজন অনুসারে ২৮৮ দিরহামের সমান। ১৭. রৌপ্যের নিসাব ও যাকাতের পরিমাণ দুশো দিরহামের সমপরিমাণ না হওয়া পর্যন্ত রৌপ্যে কোনো যাকাত হয়না । যখন দুশো দিরহাম হবে, তখন তা থেকে চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে । অতিরিক্ত যা হবে, তার জন্য একই হিসাবে দিতে হবে তা যতোই কম হোক বা বেশি হোক। মনে রাখতে হবে, স্বর্ণ ও রৌপ্যে নিসাব পূর্ণ হওয়ার পর তার কোনো অংশে যাকাতের ছাড় নেই। আলী রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন, ঘোড়া ও দাসদাসীর ক্ষেত্রে তোমাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। কাজেই রৌপ্যের যাকাত প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম দাও। একশো নব্বই দিরহামে কোনো যাকাত নেই। দুশো দিরহাম হলেই তা থেকে পাচ দিরহাম যাকাত দিতে হবে । আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। তিরমিযি বলেন : আমি বুখারিকে এ হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন : হাদিসটি সহীহ। আলেমদের অনুসৃত রীতি হলো, পাচ উকিয়ার কমে যাকাত নেই। এক উকিয়া হচ্ছে চল্লিশ দিরহামের সমান । আর পীচ উকিয়া দুশো দিরহামের সমান। ১৮. স্বর্ণ ও রৌপ্যের সম্মিলন যে ব্যক্তি নিসাবের চেয়ে কম পরিমাণ স্বর্ণ এবং নিসাবের চেয়ে কম পরিমাণ রৌপ্যের মালিক হয়। সে নিসাব পূর্ণ করার জন্য দুটোকে একত্রিত করবেনা । কেননা দুটো ভিন্ন ভিন্ন বস্তু । এর একটা অপরটির সাথে একত্রিত হয়না যেমন একত্রিত হয়না গরু ও ছাগল । কাজেই কারো হাতে ১৯৯ দিরহাম রৌপ্য ও ১৯ দিনার স্বর্ণ থাকলে তার উপর যাকাত ফরয হবেনা । ১৯. খণের যাকাত খণের দু'রকম অবস্থা হতে পারে : (১) খণপ্রস্ত ব্যক্তি খণের স্বীকৃতি দেয় এবং তা দিতে প্রস্তুত এ ধরনের খণ সম্পর্কে আলেমদের মতভেদ রয়েছে । প্রথম মত : আলী, ছাওরী, আবু ছাওর, হানাফী ও হাম্বলীদের মতে খণ দাতার উপর এর যাকাত ফরয । তবে খণ হস্তগত না হওয়া পর্যন্ত আদায় করতে হবেনা । হস্তগত হওয়ার পর অতিত সময় বাবদ যাকাত আদায় করবে । দ্বিতীয় মত : উসমান, ইবনে উমর, জাবির, তাউস, নাখয়ী, হাসান, যুহরী, কাতাদা ও শাফেয়ীর মতে যাকাত এখনই দিতে হবে, চাই হস্তগত হোক বা না হোক। www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।