যাকাত ২৯১ “তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, যা তাদেরকে পবিত্র ও পরিচ্ছন্ন করবে এবং তাদের জন্য দোয়া করো। তোমার দোয়া তাদের জন্য সান্তনা স্বরূপ ।” (তওবা : আয়াত ১০৩) আবদুল্লাহ ইবনে আবু আওফা রা. থেকে বর্ণিত : যখনই রসূলুল্লাহ সা. এর নিকট কোনো যাকাত আনা হতো, তখনই বলতেন : “হে আল্লাহ, তাদের উপর রহমত বর্ষণ করো ।” আমার বাবা তার নিকট যাকাত জমা দিলে বললেন : হে আল্লাহ, আবু আওফার বংশধরের উপর রহমত বর্ষণ করুন৷ আহমদ নাসায়ী ওয়ায়েল বিন হাজার থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. একটি সুদর্শন উটকে যাকাত হিসেবে প্রদানকারীর জন্য দোয়া করলেন : “হে আল্লাহ, তার উপর ও তার উটের উপর বরকত নাযিল করো ৷” শাফেয়ী বলেছেন : শাসকের জন্য উত্তম নীতি হলো, যাকাত গ্রহণ করার পর যাকাত দাতার জন্য দোয়া করবে এবং বলবে : তুমি যা দিয়েছ তার জন্য আল্লাহ তোমাকে প্রতিদান দিন, আর তুমি অবশিষ্ট যা রেখেছ তাতে বরকত দিন। ১৪. যে সকল সম্পদে যাকাত ফরয হয় ইসলাম যে সকল সম্পদে যাকাত ফরয করেছে, তা হলো : স্বর্ণ, রৌপ্য, কৃষিজাত শস্যাদি, ফলমূল, বাণিজ্য পণ্য, চরণশীল পশু, খনিজ সম্পদ ও মাটির নিচে প্রোথিত মূল্যবান সম্পদ । ১৫. স্বর্ণ ও রৌপ্যের যাকাত স্বর্ণ ও রৌপ্যের যাকাত সম্পর্কে মহান আল্লাহ বলেন : ৬ এ ৮2] 51092853401 05209 YN Tall ৮2001 UL nl Mo A YALU 1৮৮৮১১১৪৭০০ 04552975530 58 Uke শি AD Arh PAS - UTS AS “আর যারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চয় করে এবং তা আল্লাহর পথে ব্যয় করেনা । তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। যেদিন দোযখের আগুনে এগুলোকে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপালে, পাজরে ও পিঠে সেঁকা দেয়া হবে। (আর বলা হবে) এ হচ্ছে, সেই সম্পদ, যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। অতএব, যা নিজেদের জন্য সঞ্চয় করেছো, তার স্বাদ গ্রহণ করো । (সূরা তাওবা : আয়াত ৩৪) সোনা রূপা দুটিতেই যাকাত ফরয, যখন তা নেসাব পরিমাণে পৌছবে, তার উপর বছর ঘুরে আসবে এবং মৌলিক প্রয়োজন ও ঝণ থেকে মুক্ত হবে চাই তা কাচা হোক, গলিয়ে খাদ মুক্ত করা হোক অথবা মুদ্রায় পরিণত করা হোক। ১৬. স্বর্ণের নিসাব ও যাকাতের পরিমাণ : বিশ দিনার পরিমাণ না হওয়া পর্যন্ত স্বর্ণে কোনো যাকাত নেই । যখন বিশ দিনার হবে এবং তার উপর বছর ঘুরে আসবে । তখন তা থেকে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধ দিনার দিতে হবে । বিশ দিনারের উপরে যা থাকবে, তা থেকে একই হিসাবে চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে । আলী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাকে কোনো যাকাত দিতে হবেনা (অর্থাৎ স্বর্ণে) যতোক্ষণ না বিশ দিনার হয়। যখন তোমার বিশ দিনার হবে এবং তার উপর বছর ঘুরে আসবে । তখন তা থেকে অর্ধ দিনার দিতে হবে । এর অতিরিক্ত যা হবে তা থেকে www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।