ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ ফিক্হুস্‌ সুন্নাহ আহমদ ও বুখারি উকবা ইবনুল হারিস রা. থেকে বর্ণনা করেছেন : উকবা বলেছেন : “আমি রসূলুল্লাহ সা.-এর সাথে আসরের নামায পড়লাম । তিনি যখন সালাম ফিরালেন, তখন দ্রুত উঠে তার জনৈকা স্ত্রীর নিকট গেলেন। তারপর আবার বেরিয়ে এলেন। তার এই দ্রুততায় জামাতের লোকদের মধ্যে বিশ্বয় প্রত্যক্ষ করে রসূলুল্লাহ সা. বললেন : নামাযের মধ্যেই আমার মনে পড়েছে আমার বাড়িতে কিছু স্বর্ণ বা রৌপ্য রয়েছে। ওটা আমাদের কাছে থাকা অবস্থায় সন্ধ্যা হোক বা রাত কেটে যাক- এটা আমার পছন্দ ছিলোনা । তাই ওটা বন্টন করার আদেশ দিয়ে এলাম ।”৫ আর বুখারি তীর ইতিহাস গ্রন্থে ও শাফেয়ী আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : “কোনো সম্পদের সাথে যাকাত মিশ্রিত হলেই উক্ত সম্পদের ধ্বংস অনিবার্য ।” একই হাদিস বর্ণনা করে হুমাইদী সংযোজন করেছেন : “কখনো এমন হতে পারে, তোমার সম্পদে যাকাত ফরয হয়েছে, কিন্তু তুমি তা বের করলেনা । তাহলে উক্ত হারাম সম্পদ হালাল সম্পদকে ধ্বংস করে ছাড়বে ।” ১২. অগ্ৰিম যাকাত প্রদান বছর পূর্ণ হবার আগে যাকাত দেয়া জায়েয । এমনকি এক সাথে দু'বছরের জন্যও যাকাত দেয়া যায়। যুহরী থেকে বর্ণিত : তিনি বছর পূর্ণ হবার আগে যাকাত প্রদান বৈধ মনে করতেন। এক ব্যক্তি তিন বছরের জন্য এক সাথে অগ্রিম যাকাত দিয়ে দিয়েছে- এটা যথেষ্ট হবে কিনা জিজ্ঞাসা করলে হাসান বস্রি বললেন : হবে। শওকানি, শাফেয়ী, আহমদ, আবু হানিফা, হাদী, কাসেম ও মুয়াইয়িদ বিল্লাহ বলেছেন : এটা উত্তম। কিন্তু মালেক, রবীয়া, সুফিয়ান ছাওরী, দাউদ, আবু উবাইদ বিন হারিস ও আহলুল বাইত থেকে নাসের বলেছেন : বছর পূর্ণ হবার আগে যাকাত দিলে তা জায়েয হবেনা । শেষোক্ত দলটি সেসব হাদিস থেকে প্রমাণ দেন, যাতে বছর পূর্ণ হওয়াকে যাকাত ফরয হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। তবে এ মত মেনে নিলেও যারা অগ্রিম দেয়াকে বৈধ বলেন, তাদের মত ক্ষতিগ্রস্ত হয়না। কেননা বছর পূরণ হওয়ার উপর যাকাত ফরয হওয়া নির্ভরশীল, যা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্ক হলো তার আগে দেয়া বৈধ কিনা সেটি নিয়ে। ইবনে রশীদ বলেন : মতনৈক্যের আসল কারণ হলো, যাকাত একটি ইবাদত, না দরিদ্রদের অধিকার । যারা বলেন, এটি ইবাদত এবং একে নামাযের সদৃশ্য বলে উল্লেখ করেন, তাদের মতে এটা সময় হওয়ার আগে বের করা বা প্রদান করা বৈধ নয়। আর যারা একে মানুষের প্রাপ্য অধিকার গণ্য করেন, তারা একে অগ্রিম দেয়া বৈধ মনে করেন। শাফেয়ী তার মতের সপক্ষে আলীর রা. হাদিস দ্বারা প্রমাণ দর্শিয়েছেন। রসূলুল্লাহ সা. আব্বাসের যাকাত ফরয হবার আগেই দিয়ে দিয়েছিলেন। ১৩. যাকাত প্রদানকারীর জন্য দোয়া করা মুস্তাহাব যাকাত প্রদানকারীর কাছ থেকে যাকাত গ্রহণের সময় তার জন্য দোয়া করা মুস্তাহাব । আল্লাহ ি পপ নিপল & পালা লা A টিলিজরা টি তি পা বলেছেন: '-৮০৩০১০০]৮০৫৭০০০০ ৪০৮২৮ Boog ৬৪৪ ৫. ইবনে বাত্তাল বলেছেন : এ হাদিস থেকে জানা যায়, ভালো কাজ মাত্রই দ্রুত করা উত্তম, কেননা বিপদ মুসিবত ও বাধাবিপত্তি যখন তখন ঘটে থাকে । আর মৃত্যুরও কোনো গ্যারান্টি নেই। “পরে করা যাবে” এই মনোভাব পোষণ করা ঠিক নয়। www.pathagar.com

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।