ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ২৮৯ সম্পদ থেকে খণ পরিশোধ করবে, তারপর যা অবশিষ্ট থাকে তার যাকাত প্রদান করবে- যদি তা নিসাব পরিমাণে পৌছে। নিসাব পরিমাণে না পৌছলে যাকাত দিতে হবেনা । কেননা এ অবস্থায় সে নিজেই একজন দরিদ্র । রসূলুল্লাহ সা. বলেছেন : ধনী ব্যক্তি ব্যতিত কারো উপর যাকাত ফরয নয়। -আহমদ, বুখারি । রসূলুল্লাহ সা. আরো বলেছেন : যাকাত ধনীদের নিকট থেকে আদায় করা হবে ও দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। এ ব্যাপারে আল্লাহর প্রাপ্য ঝণ ও বান্দার প্রাপ্য খণ- উভয়ই সমান। অপর হাদিসে বলা হয়েছে : “পরিশোধের ব্যাপারে আল্লাহর খণ অগ্রগণ্য ।” এটি সামনে আসছে। ৯. যাকাত না দিয়ে মারা যাওয়া ব্যক্তির যাকাত যে ব্যক্তির উপর যাকাত ফরয ছিলো, কিন্তু না দিয়েই মারা গেছে, তার পরিত্যক্ত সম্পত্তিতে যাকাত ফরয। খণ পরিশোধ, ওসিয়ত ও উত্তরাধিকার বন্টনের উপর এই ফরয আদায়কে অগ্রাধিকার দিতে হবে ।৪ কেননা আল্লাহ তায়ালা উত্তরাধিকার সম্পর্কে বলেছেন : (সূরা ৪ আন নিসা : আয়াত ১২) 55521 ৫ ০৮9:29 5৭ ৬০ “(উত্তরাধিকার বন্টন করা হবে) মৃত ব্যক্তির কৃত ওসিয়ত আদায় ও খণ পরিশোধের পর।” নিসা : আয়াত ২২ আর যাকাত তো হচ্ছে আল্লাহর প্রাপ্য খণ, যা বহাল রয়েছে। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : এক ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর নিকট এলো এবং বললো : আমার মা মারা গেছেন। অথচ তার উপর এক মাসের রোযা পাওনা রয়েছে । আমি কি তার পক্ষ থেকে কাযা করবো? রসূলুল্লাহ সা. বললেন : তোমার.মায়ের উপর যদি কোনো খণ থাকতো তা কি তুমি তার পক্ষ থেকে পরিশোধ করতে? সে বললো : করতাম । রসূল সা. বললেন : তাহলে পরিশোধের ব্যাপারে আল্লাহর খণ অগ্রগণ্য । -বুখারি ও মুসলিম। ১০. যাকাত প্রদানে নিয়ত (সংকল্প) শর্ত যাকাত একটি ইবাদত। কাজেই এর বিশুদ্ধতার জন্য নিয়ত শর্ত। নিয়ত হলো, যাকাত প্রদানের সময় আল্লাহর সম্তৃষ্টিকে উদ্দেশ্য রূপে নির্ধারণ করা, এ দ্বারা আল্লাহর কাছ থেকে তার সওয়াব বা প্রতিদান কামনা করা এবং মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে, এটা তার উপর অর্পিত ফরয যাকাত । আল্লাহ তায়ালা বলেছেন : . 5201 21447011552 112 “আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করত: আল্লাহর ইবাদত করার জন্যই তাদেরকে আদেশ দেয়া হয়েছে।” (সূরা বাইয়িনা : আয়াত ৫) তাছাড়া সহীহ হাদিসে ঘোষণা করা হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : “যাবতীয় কাজ নিয়ত দ্বারাই সম্পন্ন হয়। প্রত্যেক ব্যক্তি যেমন নিয়ত করে তেমনই প্রতিদান পায়।” মালেক ও শাফেয়ীর মতে যাকাত প্রদানের সময় নিয়ত শর্ত। আবু হানিফার মতে প্রদানের সময় অথবা যে পরিমাণ সম্পদ প্রদান করতে হবে তা পৃথক করে রাখার সময় নিয়ত করা জররি। আহমদের মতে প্রদানের সামান্য পূর্বে নিয়ত করলেও তা জায়েয হবে। ১১. যখন ফরয হয় যাকাত তখনই আদায় করা যে মুহূর্তে যাকাত ফরয হয় সেই মুহুর্তেই তা প্রদান করা ফরয । বিলম্বে প্রদান করা নিষেধ। তবে প্রদান করা যদি সম্ভব না হয়, তাহলে সন্ভব হওয়া পর্যন্ত বিলম্বিত করা জায়েয । কেননা 8. এটি শাফেয়ী, আহমদ, ইসহাক ও আবু ছাওরের অভিমত । ৩৭ www.pathagar.com

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।