ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৮৮ ফিক্হস্‌ সুন্নাহ খাদ্য, বস্ত্র, বাসস্থান, যানবাহন ও উপার্জনের সরঞ্জাম সংগ্রহ করার পর উদ্বৃত্ত থাকলে যাকাত দেবে। ২. একটি পূর্ণ চন্দ্র বছর অতিবাহিত হওয়া চাই। নিসাবের মালিক হওয়ার দিন থেকেই এই বছর গণনা শুরু হবে এবং পুরো বছর এই নিসাব পূর্ণ থাকা চাই। বছরের মাঝে যদি ঘাটতি হয় এবং পরে আবার পূর্ণ হয়, তবে পূর্ণ হবার দিন থেকে পুনরায় গণনা শুরু করতে হবে । নববী বলেছেন : আমাদের মাযহাব এবং মালেক, আহমদ ও অধিকাংশ ইমামের মাযহাব হলো : যে সম্পদে হুবহু এ সম্পদের অংশ হিসেবেই যাকাত ফরয হয় এবং যাতে বছর পূর্ণ হওয়া শর্ত, যেমন স্বর্ণ, রৌপ্য ও পশু, সেই সম্পদের যাকাতে সারা বছর নিসাব পূর্ণ থাকা জরুরি । বছরের কোনো অংশে তাতে ঘাটতি হলে বছর অসম্পূর্ণ থেকে যাবে । পরে আবার পূর্ণ হলে নতুন করে বছর শুরু হবে নিসাব পূর্ণ হবার সময় থেকে । আবু হানিফা বলেছেন : বছরের শুরুতে ও শেষে নিসাব পূর্ণ থাকাই যথেষ্ট । মাঝখানে তাতে ঘাটতি হলে ক্ষতি নেই। এমনকি তার কাছে যদি প্রথমে দুইশো দিরহাম থাকে, বছরের মাঝখানে এক দিরহাম ছাড়া সবই খোয়া যায়, অথবা প্রথমে চল্লিশটি ছাগল থাকে, পরে মাঝখানে একটা ছাড়া সব ধ্বংস হয়ে যায়। অতপর পুনরায় বছরের শেষে দুইশো ও চল্লিশ পূর্ণ হয়, তাহলে পুরোটার যাকাত ফরয হবে ।৩ তবে শস্য ও ফলের যাকাতে এই শর্ত কার্যকর থাকবেনা । সেখানে যাকাত ফরয হবে ফসল ঘরে তোলার দিন। কেননা আল্লাহ বলেছেন : ৪১০: (%423155 “যেদিন ফসল ঘরে তোলা হবে, সেদিন তার প্রাপ্য (যাকাত) দিয়ে দাও।” আবদারী বলেছেন : যাকাতের মাল দু'রকমের : একটি হলো, যা নিজ থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়। যেমন- ফল ও শস্য দানা এগুলো সংগৃহীত হওয়া মাত্রই তাতে যাকাত ফরয হয়। অপরটি হলো যার বৃদ্ধির জন্য ব্যবস্থা গহণ করা হয়। যেমন- টাকা, দিরহাম, দিনার, বাণিজ্যের পণ্য, পশু । এগুলোতে বছর পূর্ণ হওয়া জরুরি । এতে নিসাব হলেও বছর পূর্ণ হওয়া ছাড়া যাকাত ফরয হয় না। এটাই ফকীহদের অভিমত । ৭. শিশু ও পাগলের সম্পদের যাকাত পাগল ও শিশুর সম্পদের যখন নিসাব পূর্ণ হবে, তখন উভয়ের অভিভাবকের উপর তাদের পক্ষ থেকে যাকাত দেয়া ফরয হবে। আমর বিন শুয়াইব তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “যে ব্যক্তি কোনো ইয়াতিমের অভিভাবক হয় এবং সেই ইয়াতিমের কিছু সম্পত্তি থাকে, তার কর্তব্য সেই সম্পত্তি দ্বারা তার জন্য ব্যবসা করা, যেনো উক্ত সম্পত্তি যাকাত দিতে দিতে নিঃশেষ হয়ে না যায়।” হাদিসটির সনদ জয়ীফ । ইমাম শাফেয়ী এ হাদিসের আলোকে সব রকমের সম্পত্তিতে যাকাত ফরয হয় একথা জোর দিয়ে বলেছেন। আয়েশা রা. তার পালিত ইয়াতিমদের সম্পত্তি থেকে যাকাত বের করতেন। তিরমিযি বলেন : এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। উমর, আলী, আয়েশা ও ইবনে উমরসহ একাধিক সাহাবির মতে ইয়াতিমের সম্পত্তিতে যাকাত ফরয হয়। মালেক, শাফেয়ী, আহমদ ও ইসহাকের অভিমতও তাই । সুফিয়ান ও ইবনুল মুবারকসহ অপর একটি দলের মতে ইয়াতিমের সম্পত্তিতে কোনো যাকাত নেই। ৮. খাণগ্রস্ত ব্যক্তির যাকাত যে ব্যক্তির নিকট যাকাত ফরয হয় এমন সম্পদ রয়েছে, অথচ সে খণপ্রস্ত, সে প্রথমে উক্ত ৩. যদি কেউ বছরের মাঝখানে নিসাব বিক্রি করে দেয় অথবা অন্য প্রকারের সম্পদে রূপান্তরিত করে তাহলে যাকাতের বছর ছিন্ন হবে এবং নতুন করে বছর গণনা শুরু করতে হবে । www.pathagar.com

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।