ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সূচনাপত্র ২৭ ব্যাপারেই তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়নি । যে কয়টি বিষয়ে মতভেদ হয়েছে, তার কারণ ছিলো, কুরআন ও সুন্নাহর সংশ্লিষ্ট ভাষ্যসমূহের তাৎপর্য অনুধাবনে তাদের মধ্যে পার্থক্য দেখা দিয়েছিল এবং সংশ্লিষ্ট ভাষ্যসমূহের কোনো কোনোটি তাদের কারো কারো জানা ছিলো, কারো বা জানা ছিলনা। তারপর যখন চার মাযহাবের ইমামদের আবির্ভাব ঘটে, তারা তাদের পূর্ববর্তীদের রীতি অনুসরণ করেন। তবে তাঁদের মধ্যে একটি গোষ্ঠী রসূলের সুন্নাহর অধিকতর নিকটবর্তী ছিলেন। যেমন হিজাযবাসীগণ, যাদের মধ্যে রসূলের সুন্নাহ ও সাহাবিদের আছার (উক্তি) বহনকারীদের সংখ্যা অপেক্ষাকৃত বেশি ছিলো। অপর গোষ্ঠী নিজেদের বিচারবুদ্ধির অধিকতর কাজে লাগিয়েছেন, যেমন ইরাকবাসীদের মধ্যে হাদিসের হাফেযের সংখ্যা অপেক্ষাকৃত কম ছিলো । অহি নাযিলের স্থান থেকে তাদের আবাসভূমির দূরত্বই ছিলো এর কারণ । এই ইমামগণ জনগণকে ইসলামের জ্ঞানে সমৃদ্ধ করতে ও ইসলামের পথে পরিচালিত করতে যথাসাধ্য চেষ্টা করেন। তারা জনগণকে তাদের অন্ধ অনুকরণ করতে নিষেধ করতেন এবং বলতেন : আমাদের মতের সপক্ষে আমরা যে প্রমাণ দর্শাই তা না জেনে আমাদের মত গ্রহণ করা ও তদনুসারে বক্তব্য প্রদান করা কারো জন্য বৈধ নয়। তারা দ্যর্থহীন ভাষায় বলেছেন, সহীহ হাদিসই তাদের মাযহাব । পাপমুক্ত ও ভুলক্রটিমুক্ত রসূলের ন্যায় তাদেরকেও চোখ বুঝে অনুসরণ করা হোক- এটা তারা চাইতেননা । মানুষকে আল্লাহর হুকুম বুঝতে সাহায্য করাই ছিলো তাদের একমাত্র লক্ষ্য । কিন্তু পরবর্তীকালে মানুষের মনোবল নিস্তেজ ও সংকল্প দুর্বল হয়ে পড়ায় তাদের মধ্যে অন্ধ অনুকরণের প্রবণতা মাথা চাড়া দিয়ে ওঠে । এর ফলে তাদের প্রতিটি গোষ্ঠী একটা নির্দিষ্ট মাযহাব নিয়ে সন্তুষ্ট হয়। সেই মাযহাবের মধ্যেই তাদের চিন্তা গবেষণা ও ধ্যান জ্ঞান সীমিত হয়ে পড়ে । তার উপরই তারা নির্ভরশীল হয়ে পড়ে। তার গৌড়া সমর্থকে পরিণত হয়। তার সমর্থন ও সহায়তায় সর্বশক্তি তারা নিয়োগ করে । নিজেদের ইমামের উক্তিকে আল্লাহ ও রসূলের উক্তির সমান মর্যাদা দেয় । তাদের ইমামের মতের বিপরীতে কোনো ফতোয়া দেয়াও এই গোষ্ঠীর কোনো আলেম বৈধ মনে করেনা । নিজ নিজ মাযহাবের ইমামের প্রতি অন্ধ ভক্তির মাত্রা এতোদূর বেড়ে যায় যে, কারখী বলেন : “আমাদের ইমামদের মতের বিরুদ্ধে যায় এমন আয়াত বা হাদিস মাত্রই হয় ব্যাখ্যা সাপেক্ষ নচেত রহিত ।” মাযহাবের অন্ধ অনুকরণ ও গৌড়া পক্ষপাতিত্ের দরুন মুসলমানদের কিছু কিছু গোষ্ঠী কুরআন ও সুন্নাহর হেদায়াত থেকে বঞ্চিত হতে আরম্ভ করে । ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে- এই মর্মে গুঞ্জন শুরু হয়ে যায়। ফকীহরা যা বলেন, তাই হয়ে দাড়ায় শরিয়ত । ফকীহদের বক্তব্য ও মতামতের মধ্যেই শরীয়া সীমাবদ্ধ হয়ে পড়ে । ফকীহদের মত থেকে যে-ই ভিন্ন মত অবলম্বন করে তাকে বিদ“আতী আখ্যায়িত করা হয়। তার মত অগ্রহণযোগ্য ও তার ফতোয়া অনির্ভরযোগ্য গণ্য করা হয়। এই সংকীর্ণতা ও গৌড়ামির ব্যাপকতর প্রসারে যে জিনিসটি সহায়কের ভূমিকা পালন করে তা ছিলো শাসক ও ধনিক গোষ্ঠী কর্তৃক প্রতিিত মাদ্রসাসমূহ এবং সেই সব মাদ্রাসার পাঠ বিষয়কে নির্দিষ্ট একটি মাযহাব বা মাযহাবের শিক্ষা দানে সীমিত রাখা। একাজ এসব মাযহাবের প্রতি আকৃষ্ট হওয়া ও ইজতিহাদ থেকে দূরে সরে যাওয়ার মোক্ষম কারণ হয়ে দাড়ায়, যাতে করে তাদের জন্য যে জীবিকার ব্যবস্থা করা হয়েছিল তা বহাল থাকে । কথিত আছে, আবু যারয়া তার উস্তাদ বালকিনীকে জিজ্ঞাসা করেছিলেন : আচ্ছা বলুন তো, শেখ www.pathagar.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।