ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত ২৮৭ তার কাছ থেকে তা আল্লাহর অপরিহার্য প্রাপ্য হিসাবে আদায় করবোই, সেই সাথে তার গোটা সম্পত্তির অর্ধেকও আদায় করবো। মুহাম্মদের বংশধরের জন্য এর কোনো অংশই হালাল হবেনা ।” আহমদ বলেছেন, এ হাদিসের সনদ বিশুদ্ধ। বাহায সম্পর্কে হাকেম বলেছেন, তার হাদিস সহীহ । (তবে বায়হাকি বলেছেন, ইমাম শাফেয়ীর মতে হাদিস বিশারদগণের দৃষ্টিতে এ হাদিস সহীহ নয়)। কোনো গোষ্ঠী যাকাতকে ফরয বলে স্বীকার করা সত্বেও দিতে রাষী না হলে এবং তারা খুব প্রভাবশালী ও শক্তিশালী হলে তাদের সাথে যুদ্ধ করে হলেও যাকাত আদায় করতে হবে। কেননা বুখারি ও মুসলিম ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন : “রসূল সা. বলেছেন : আমাকে সেই লোকদের সাথে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে যতোক্ষণ না তারা সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সা. তার রসূল, নামায কায়েম না করবে এবং যাকাত না দেবে । এসব কাজ তারা যখন করবে, তখন তারা আমার কাছ থেকে তাদের জান ও মাল নিরাপদ করতে পারবে । অবশ্য ইসলামের বিধান অনুযায়ী আর কিছু প্রাপ্য থাকলে সে কথা স্বতন্ত্র। তাদের হিসাব নিকাশ আল্লাহই নেবেন।” সব কণ্টা সহীহ হাদিস গ্রন্থ আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন : “যখন রসূলুল্লাহ সা. ইন্তিকাল করলেন এবং আবু বকর জীরিত, আর আরবদের মধ্য থেকে অনেকে ইসলাম ত্যাগ করে কাফের হয়ে গেলো । উমর রা. বললেন : আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রসূলুল্লাহ সা. বলেছেন : আমাকে আদেশ দেয়া হয়েছে লোকদের সাথে যুদ্ধ করতে, যতোক্ষণ না তারা সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। যে ব্যক্তি এই সাক্ষ্য দেবে, সে আমার কাছ থেকে তার জান ও মাল নিরাপদ করবে, কেবল ইসলামের প্রাপ্য ব্যতিত, আর তার হিসাব আল্লাহই নেবেন । আবু বকর রা. বললেন : আল্লাহর কসম, যে ব্যক্তি নামায ও যাকাতের মধ্যে পার্থক্য. করবে, তার সাথে আমি যুদ্ধ করবো। কেননা যাকাত হচ্ছে সম্পদে আল্লাহর হক বা অধিকার ।২ আল্লাহর কসম, তারা যে অপ্রাপ্ত বয়স্কা উটনী রসূল সা.-এর আমলে দিতো । তাও যদি দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো । উমর বলেছেন : আল্লাহর কসম, এ কথা বলার একমাত্র কারণ ছিলো এই যে, আল্লাহ আবু বকরের বক্ষ যুদ্ধের জন্য উন্মুক্ত করে দিয়েছেন । (অর্থাৎ যুদ্ধের যৌক্তিকতা সম্পর্কে তার মনে কোনো সংশয় ছিলোনা ।) আমি বুঝতে পারলাম যে, তিনি যা বুঝেছেন, সেটাই সত্য । মুসলিম আবু দাউদ ও তিরমিযির ভাষা এরূপ, “তারা যদি উট বাধার রশিও দিতে অস্বীকার করে, তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো ।” “অপ্রাপ্ত বয়স্কা উটনীর” পরিবর্তে । ৫. যাকাত কার উপর ফরয? স্বাধীন মুসলমান নিসাব পরিমাণ (নির্ধারিত সর্বনিম্ন পরিমাণ) সম্পদের মালিক হলেই তার উপর যাকাত ফরয হয়। যে কয় ধরনের সম্পদের উপর যাকাত ফরয হয় তার যে কোনোটিতে নির্ধারিত নিসাব হলেই যাকাত দিতে হবে। ৬. যাকাতের নিসাব নিসাবের জন্য শর্ত হলো : ১. পরিবারের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া চাই : অর্থাৎ ২. বনু ইয়ারবু গোত্র যাকাতের মাল আবু বকরের নিকট পাঠানোর জন্য একত্রিত করেছিল। কিন্তু মালেক বিন নুয়াইরা তাদেরকে পাঠাতে নিষেধ করে এবং যাকাতের মাল তাদের মধ্যে বষ্টন করে দেয় । এদেরকে নিয়েই মতভেদ দেখা দেয় এবং তাদেরকে নিয়ে উমর (রা.) এর মনে সন্দেহের সৃষ্টি হয়। তাই তিনি আবু বকরের সাথে তর্কে লিপ্ত হন ও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু বকরের ঘোষণার প্রতিবাদ করেন । আবু বকর তার খিলাফতের প্রথম বছরে হিজরি একাদশ সনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।