২৮৬ ফিক্হুস্ সুন্নাহ বুখারি ও মুসলিম আহনাফ বিন কায়েস রা. থেকে বর্ণনা করেছেন, আহনাফ বলেন : আমি কুরাইশের একটি দলের বৈঠকে বসলাম । সহসা সেখানে এক ব্যক্তি উপস্থিত হলো উক্কো খুক্কো চুল, মোটা কাপড় ও এলোমেলো বেশধারী। লোকটি এসেই সকলের সামনে দাড়িয়ে সালাম করলো (এই ব্যক্তি আবু যর রা.) ৷ তারপর তিনি বললেন, যারা সম্পদ পুঁজি করে, তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো পাথরের সুসংবাদ দাও । তারপর তা তাদের প্রত্যেকের স্তনের বৌটার উপর রাখা হবে, অবশেষে তা তার ঘাড়ের উপর ভাগ দিয়ে বের হবে, আবার তা তার ঘাড়ের উপর রাখা হবে এবং তা তার স্তনের বৌটা দিয়ে বের হবে । ফলে সে কাপতে থাকবে। এরপর এই ব্যক্তি চলে গেলো এবং একটি সেনা দলের কাছে গিয়ে বসলো । আমিও তাকে অনুসরণ করলাম এবং তার কাছে গিয়ে বসলাম । আমি তখনো জানিনা এ ব্যক্তি কে। আমি তাকে বললাম, আমার তো মনে হচ্ছে, জনতা আপনার বক্তব্য অপছন্দ করেছে। লোকটি বললো : ওরা কিছু বোঝেনা । আমাকে আমার বন্ধু বলেছেন, আমি বললাম : কে আপনার বন্ধুঃ সে বললো : রসূলুল্লাহ সা. । তুমি কি অহুদ (পাহাড়) দেখতে পাচ্ছো? আমি সূর্যের দিকে তাকিয়ে দেখতে লাগলাম । দিনের আর কতটুকু বাকি রয়েছে । আমার মনে হচ্ছিল, রসূলুল্লাহ সা. আমাকে কোনো কাজে পাঠাবেন । আমি জবাব দিলাম : হাঁ, অহুদ দেখতে পাচ্ছি। তখন তিনি বললেন : আমার পছন্দ নয়, অহুদের পরিমাণ আমার নিকট স্বর্ণ থাক। আর তা থেকে আমি তিনটে দিনার রেখে বাদ বাকি সব দান করে দেই ।' এরা কিছুই বোঝেনা । এরা শুধু দুনিয়ার সম্পদ পুঁজি করছে। আল্লাহর কসম, আমি যতোক্ষণ আল্লাহর সাথে মিলিত না হই, (অর্থাৎ মৃত্যুবরণ না করি) তাদের. কাছে দুনিয়ার কিছুই চাইবোনা। দীন সম্পর্কেও কিছু জিজ্ঞাসা করবোনা ৷ ৪. যাকাত অস্বীকারকারী সম্পর্কে শরীয়ার বিধান যাকাত ইসলামের এমন অকাট্য বিধান, যার ফরয হওয়ার ব্যাপারে সমগ্র মুসলিম উম্মাহ একমত । এটি এতো খ্যাতি লাভ করেছে, যা একে ইসলামের অপরিহার্য বিধানের অঙ্গিভৃতি করেছে। ফলে কেউ একে ফরয হিসেবে অস্বীকার করলে সে নিশ্চিতভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের ও মুরতাদ হয়ে যাবে এবং তার উপর মুরতাদের বিধান কার্যকর হবে । অবশ্য সে যদি সদ্য ইসলাম গ্রহণকারী হয়ে থাকে, তবে ইসলামের যাবতীয় বিধান সম্পর্কে অজ্ঞতাবশত তাকে অব্যাহতি দেয়া যাবে। | যে ব্যক্তি যাকাত দেয়া জরুরি ও ফরয- এটা বিশ্বাস করা সত্তেও দেয়া থেকে বিরত থাকে, সে ইসলাম থেকে খারিজ হবেনা সত্য, কিন্তু না দেয়ার কারণে সে গুনাহগার হবে। দেশের শাসকের অধিকার রয়েছে তার কাছ থেকে যাকাত জোরপূর্বক আদায় করার ও তাকে শাস্তি দেয়ার। তার কাছ থেকে যাকাতের চেয়ে বেশি কোনো সম্পদ আদায় করতে পারবেনা । ইমাম আহমদ ও শাফেয়ীর পূর্ববর্তী মতানুযায়ী, তার থেকে সরকার যাকাতও নিতে পারবে, তৎসহ শান্তি স্বরূপ তার অবশিষ্ট সম্পত্তির অর্ধেক নিয়ে নিতে পারবে। (যে ব্যক্তি নিজের সম্পত্তির প্রকৃত পরিমাণ গোপন করে যাকাত দেয়া থেকে বিরত থেকেছে এবং পরে তা প্রকাশিত হয়েছে, তার কাছ থেকেও যাকাত ও অবশিষ্ট অর্ধেক সম্পত্তি নিয়ে নিতে পারবে সরকার)। এর প্রমাণ হিসেবে ইমাম আহমদ, নাসায়ী, আবু দাউদ, হাকেম ও বায়হাকি বাহায ইবনে হাকীম তার পিতা থেকে এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন : আমি রসূলুল্লাহ সা.কে বলতে শুনেছি : “প্রত্যেক বিচরণশীল উটের পালের যাকাত দিতে হবে। চন্লিশটা উট হলে একটা বিনতে লাবুন দিতে হবে । কোনো উটকে তার হিসাব থেকে বাদ দেয়া যাবেনা । যে ব্যক্তি সওয়াবের আশায় দেবে, সে তার সওয়াব পাবে । আর যে ব্যক্তি যাকাত দেবেনা, আমরা www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।