যাকাত ২৮৫ কপালে কিয়ামত পর্যস্ত কল্যাণ নির্ধারিত রয়েছে। ঘোড়া তিন রকমের : তা কারো জন্য পুরস্কার, কারো জন্য আচ্ছাদন, কারো জন্য পাপ। যেটি তার জন্য পুরস্কার, তা হলো সেই ঘোড়া, যাকে তার মালিক আল্লাহর পথে গ্রহণ করে, আল্লাহর পথে চলার জন্য তাকে প্রস্তুত করে। সে তার পেটে যাই ঢুকায় অর্থাৎ খাওয়ায় তার বিনিময়ে আল্লাহ তার জন্য পুরস্কার লিখে দেন। তাকে যদি সে কোনো শস্য শ্যামল মাঠে চরায় ৷ তবে সে যাই খাবে, তার বিনিময়ে তার জন্য আল্লাহ পুরস্কার লিখবেন। আর যদি তাকে কোনো নদী বা খাল থেকে পানি পান করায়। তবে প্রতি ফৌটা পানি পান করানোর বিনিময়ে তার জন্য পুরস্কার নির্ধারিত থাকবে । এমনকি রসূলুল্লাহ সা. তার পেশাবে ও পায়খানায় পর্যন্ত পুরস্কারের উল্লেখ করলেন। আর যদি এ ঘোড়া উচ্চ পাহাড়ী একটি বা দুটি ভূমি চরে, তাহলে তার প্রতি কদমে কদমে ঘোড়ার মালিক সওয়াব পাবে । আর যে ঘোড়া মালিকের জন্য আচ্ছাদন হবে, তাহলো সেই ঘোড়া, যাকে তার মালিক আভিজাত্যবোধ বা সৌন্র্যবোধবশত পালন করে, তার পেট ও পিঠের হক সে সুখ বা দুঃখের দিনে ভোলে না, (অর্থাৎ তার পিঠে যেমন আরোহণ করে, তেমনি তার পেটে ক্ষুধা লাগলে তাকে খেতে দিতেও ভুল করেনা)। আর যে ঘোড়া মালিকের জন্য পাপের বোঝা স্বরূপ, তা হলো সেই ঘোড়া, যাকে সে অতিমাত্রায় গর্ব ও অহংকারবশত এবং লোক দেখানোর উদ্দেশ্যে পালন করে । এই ঘোড়া তার জন্য পাপের বোঝা স্বরূপ। লোকেরা বললো : হে রসূলুল্লাহ! গাধা সম্পর্কে কী বলেন? রসূলুল্লাহ সা. বললেন : আল্লাহ গাধা সম্পর্কে আমার নিকট এই সর্বব্যাপী ও বিরল আয়াতটি ছাড়া আর কিছু নাযিল করেননি : :81%85055555155850945০০ “যে ব্যক্তি কণা পরিমাণ সৎ কাজ করবে তাও সে পাবে, আর যে ব্যক্তি কণা পরিমাণ মন্দ কাজ করবে, তাও সে পাবে ।” (সূরা যিলযাল : আয়াত ৭-৮) বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ যাকে কোনো সম্পত্তি দিয়েছেন, কিন্তু সে তার যাকাত দিলোনা, কিয়ামতের দিন সেই সম্পত্তি তার কাছে একটা বিষধর সাপের রূপ ধারণ করে আসবে, তীর দুই চোখের উপর দুটো কালো বিচ্ছু থাকবে। সেই সাপ তাকে কিয়ামতের দিন পেঁচিয়ে ধরবে এবং তার দুই চোয়াল চেপে ধরে বলবে : আমি তোর অর্থসম্পদ, আমি তোর সঞ্চয় করা ধন। তারপর রসূলুল্লাহ সা. এই আয়াত পাঠ করলেন : + 4505221012৫ 522 AI ০:০৫ “যারা আল্লাহর করুণার দান নিয়ে কৃপণতা করে তারা যেনো তাদের এ কাজকে ভালো মনে না করে.....” (সূরা আল ইমরান : আয়াত ১৮০) ইবনে মাজাহ, বাযযার ও বায়হাকি ইবনে আমর রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “হে মুহাজিরগণ, পাঁচটা খারাপ অভ্যাস- যা তোমাদের মধ্যে দেখা দিতে পারে, আমি আল্লাহর নিকট পানাহ চাই যেনো তোমরা সেগুলোতে আক্রান্ত না হও : কোনো জাতির মধ্যে প্রকাশ্যে ব্যভিচার সংঘটিত হতে থাকলে তাদের মধ্যে এমন সব রোগব্যাধির প্রাদুর্ভাব ঘটবে, যা তাদের পূর্বপুরুষদের আমলে ছিলোনা । বিক্রয়ের সময়ে মানুষকে মাপে ও ওযনে কম দিলে দুর্ভিক্ষ, দারিদ্র্য ও রাষ্ট্রীয় যুলুমের শিকার হবে। আর যারা যাকাত দেবেনা, তারা বৃষ্টির অভাবে ভুগবে। পশুরা না থাকলে তারা মোটেই বৃষ্টি পেতোনা । আর যারা আল্লাহ ও তার রসূলের অঙ্গিকার ভংগ করবে । তাদের উপর শত্রুরা ক্ষমতা লাভ করবে এবং তারা তাদের সম্পদের একাংশ ছিনিয়ে নেবে। আর যে জাতির শাসকরা তাদের উপর আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করবেনা, তাদের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগ মাথা চাড়া দিয়ে উঠবে ।” www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।