ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৮৪ ফিক্ছস্‌ সুন্নাহ ৩. যাকাত না. দেয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক বাণী ১. মহান আল্লাহ বলেছেন : ১১204554555 SCV BD AN SAL; CBS ALBY BLE C0 dsb relying aly Uy CFESA ০2 এ MoS) and “আর যারা স্বর্ণ ও রূপা সঞ্চিত করে রাখে এবং আল্লাহর পথে তা ব্যয় করেনা । তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। যেদিন এসব স্বর্ণ ও রূপাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দগ্ধ করা হবে, তারপর তা দিয়ে তাদের কপালে, পাঁজরে ও পিঠে সেঁকা দেয়া হবে আর বলা হবে : এ হচ্ছে, তোমরা নিজেদের জন্য যা সঞ্চয় করে রেখেছিলে তা । কাজেই যা সঞ্চয় করেছিলে, তা কেমন মজা লাগে, উপভোগ করো ।” (সুরা আত-তাওবা : আয়াত ৩৪-৩৫) ২. আল্লাহ আরো বলেছেন : 2295-১৮2557075521752 4১5 520 9 22৯22 ০ LAs is “যারা আল্লাহর দেয়া অনুগ্রহের দান নিয়ে কার্পণ্য করে, তারা যেনো তাদের এ কার্পণ্যকে তাদের জন্য কল্যাণকর মনে না করে। বরঞ্চ .তা তাদের জন্য অকল্যাণকর । তাদের যে সম্পদ নিয়ে তারা কার্পণ্য করতো (যাকাত দিতোনা) তাকে কিয়ামতের দিন দোযখের আগুনে পুড়িয়ে ডান্ডাবেড়ি বানিয়ে তাদের গলায় পরানো হবে ।” (সূরা আল ইমরান : আয়াত ১৮০) ইমাম আহমদ, বুখারি ও মুসলিম, আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো সঞ্চয়কারী৯ তার সম্পদের যাকাত না দিলে সেই সম্পদকে দোযখের আগুনে দগ্ধ করে চওড়া ধাতব পৃষ্ঠা বানিয়ে তা দিয়ে তার দু'পাজরে ও কপালে ততোক্ষণ পর্যন্ত সেঁকা দেয়া হতে থাকবে, যতোক্ষণ পঞ্চাশ হাজার বছর ব্যাপী দিনে আল্লাহ তার বান্দাদের বিচার ফায়সালা সম্পন্ন না করবেন। অতঃপর তাকে জান্নাত অথবা জাহান্নামের দিকে পথ দেখিয়ে দেয়া হবে। কোনো উট পালের মালিক তার উট পালের যাকাত না দিলে কিয়ামতের দিন তার সেই উট পালের জন্য একটি বিশাল প্রান্তরকে প্রসারিত করে সর্বাধিক পরিমাণে প্রশস্ত করা হবে, অতঃপর সেই প্রান্তরে উটগুলো চরতে থাকবে । যখনই তার উপর এঁ পালের সর্বশেষ উটটি চরবে, তখনই তার প্রথম উটটি আবার সেখানে পৌছে যাবে । যতোক্ষণ না আল্লাহ তার বান্দাদের বিচার ফায়সালা সম্পন্ন না করবেন ততোক্ষণ এরূপ চলতে থাকবে পঞ্চাশ হাজার বছর ব্যাপী । তারপর তাকে হয় জান্নাতের দিকে নচেত জাহান্নামের দিকে পথ দেখিয়ে দেয়া হবে। কোনো মেষ পালের মালিক যদি তার মেষ পালের যাকাত না দেয়, তাহলে কিয়ামতের দিন সেই মেষ পালের জন্য একটা বিশাল প্রান্তরকে প্রসারিত করে সর্বাধিক পরিমাণে প্রশস্ত করা হবে । সেখানে উক্ত মেষপাল তার পায়ের নখর ও শিং দিয়ে খুঁড়ে খুঁড়ে চরতে থাকবে । সেই মেষপালে একটি মেষও শিংবিহীন অথবা বাকা শিংধারী থাকবেনা ৷ সেখানে শেষ মেষটি পৌছার সাথে সাথেই প্রথম মেষটি ফিরে আসবে । বর্তমানের হিসাবে পঞ্চাশ হাজার ব্যাপী সেই দিনে যতোক্ষণ আল্লাহ তার বান্দাদের বিচার ফায়সালা সম্পন্ন না করবেন, ততোক্ষণ এরূপ চলতে থাকবে । তারপর তাকে হয় জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে পথ দেখিয়ে দেয়া হবে। লোকেরা বললো : হে রসূলুল্লাহ » তাহলে ঘোড়ার কী হবে? তিনি বললেন : ঘোড়ার ১. অর্থাৎ যে সম্পদের যাকাত ওয়াজিব হয় অথচ যাকাত আদায় করা হয়না । www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।