যাকাত ২৮৩ ১. তিরমিযি আবু কাবশা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তিনটি বিষয়ে আমি কসম খেয়ে বলছি, তোমরা তা মনে রেখো (১) দান সম্পদ কমায় না (২) কোনো বান্দার উপর কোনো যুলুম করা হলে এবং তার উপর সে ধৈর্যধারণ করলে আল্লাহ তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবেন (৩) কোনো বান্দা কারো কাছে কিছু চাওয়ার দুয়ার খুললে আল্লাহ তার জন্য দারিদ্র্যের দুয়ার খুলে দেবেন। ২. আহমদ ও তিরমিযি আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ, সদকা গ্রহণ করেন এবং তা ডান হাত দিয়ে নেন, অতপর তোমাদের একজনের জন্য সেভাবে তা বাড়ান, যেভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বাড়ায়। এমনকি এক লোকমা খাবার অহুদ পাহাড়ের মতো বড় হয়ে যায়।” অকি বলেছেন : আল্লাহর কিতাবে এই হাদিসের সমর্থন বিদ্যমান । সেটি হচ্ছে, আল্লাহ বলেছেন : «wilt 55058552295 0824010119শা “তারা কি জানেনা, আল্লাহ তায়ালাই তার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন ।” (সূরা আত-তাওবা : আয়াত ১০৪) ১৮৮১৭ 2551521 Lt Geet “সুদকে আল্লাহ কমিয়ে দেন এবং সদাকাকে বাড়িয়ে দেন।” (সূরা আল বাকারা : আয়াত ২৭৬) ৩. বিশুদ্ধ সনদে ইমাম আহমদ বর্ণনা করেছেন আনাস রা. থেকে : “বনু তামীম গোত্র থেকে জনৈক ব্যক্তি রসূলুল্লাহ সা. এর নিকট উপস্থিত হলো এবং বললো : হে রসূলুল্লাহ, আমি বিপুল সম্পদের অধিকারী । আমার পরিবারের লোক সংখ্যাও প্রচুর, আমার জমিজমাও অনেক এবং আমার কাছে অনেক অতিথির সমাগমও ঘটে । এখন আমাকে বলে দিন, আমি কী করবো এবং কিভাবে খরচ করবো? রসূলুল্লাহ সা. বললেন : তোমার সম্পদ থেকে তুমি যাকাত বের করবে। ওটা তোমাকে পবিত্র করার উপকরণ । তাছাড়া তুমি তোমার আত্মীয়-স্বজনের সাথেও সম্পর্ক রক্ষা করো । দরিদ্র, প্রতিবেশী ও সাহায্য প্রার্থীর হকও চিনে নিও (অর্থাৎ চিনে হক দিও)। 8. আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তিনটে কথা আমি শপথ করে বলছি : ইসলামের অংশগুলো যে আদায় করে, তাকে আল্লাহ কখনো সেই ব্যক্তির মতো বানাবেন না যে কোনো অংশই আদায় করেনা । আর ইসলামের অংশ হচ্ছে তিনটে : নামায, রোযা ও যাকাত । আর আল্লাহ দুনিয়ায় কোনো বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করলে কিয়ামতের দিন তাকে বাদ দিয়ে অন্যজনকে বন্ধু হিসেবে গ্রহণ করেননা। আর কোনো ব্যক্তি কোনো একদলকে ভালোবাসলে আল্লাহ তাকে (কিয়ামতের দিন) তাদের সাথেই রাখবেন । চতুর্থ আর একটি কথা আমি যদি শপথ করে বলি তবে আশা করি আমার গুনাহ হবেনা । সেটি হলো, আল্লাহ যদি দুনিয়ায় কোনো বান্দার দোষ লুকিয়ে রাখেন, তবে কিয়ামতের দিনও তার দোষ লুকিয়ে রাখবেন। ৫. তাবারানি তার গ্রন্থ আওসাতে জাবির রা. থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি বললো : হে রসূলুল্লাহ! কোনো ব্যক্তি যদি তার সম্পদের যাকাত দিয়ে দেয়, তবে তার কী লাভ হবে? রসূল সা. বললেন : যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে দেবে, তার যাবতীয় বিপদ মুসিবত তার কাছ থেকে দূরে সরে যাবে। ৬. জারীর বিন আবদুল্লাহ্ রা. থেকে বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন : তিনি (জারীর) বলেছেন : আমি রসূল সা.-এর নিকট বায়াত (অঙ্গিকার) করেছি, নামায কায়েম করতে, যাকাত দিতে এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করতে । www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।