২৮২ ফিক্হস্ সুন্নাহ গ্রহণ করো, যা দিয়ে তাদেরকে পবিত্র করবে ও পরিচ্ছন্ন করবে।” অর্থাৎ হে রসূল, মুমিনদের ধনসম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ সদকা তথা ফরয যাকাত গ্রহণ করো, অথবা অনির্ধারিত পরিমাণ সদকা যথা নফল দান গ্রহণ করো, যা দিয়ে তাদের পবিত্র ও পরিচ্ছন্ন করবে লোভ ও কার্পণ্য থেকে এবং দরিদ্র ও আর্ত মানুষের প্রতি নিষ্ঠুরতা ও সংকীর্ণতা ও অন্যান্য অমানবিক দোষক্রটি থেকে এবং তাদের সম্পদকে নৈতিক ও বাস্তব কল্যাণমুখিতা, বরকত ও সমৃদ্ধি দ্বারা সুশোভিত করবে। যাতে করে তারা দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ ও সৌভাগ্য লাভ করে। ২. আল্লাহ তায়ালা বলেছেন : fA Asa oA ABs lo As ৯৪ প৮ ৪ 5 কর্ণ ৯০৫1 Toa, A S20 bo A ৮৯:০৭ 351586০০১৯৭ SUS USE lr at 55291 "১০ ১৮ ০৪ riot এ] 02০40125940 GL gly is CEL AAT YS jin Uys “যারা আল্লাহকে ভয় করে তারা বাগানসমূহে ও নহরসমূহে অবস্থান করবে । আল্লাহ তাদেরকে যা দান করবেন তা তারা গ্রহণ করবে। কারণ তারা ইতিপূর্বে সৎকর্মশীল ছিলো । রাতে খুব কমই ঘুমাতো। আর শেষ রাতে তারা ক্ষমা চাইত। আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিত জনের জন্য প্রাপ্য রয়েছে।” (সূরা আযযারিয়াত : আয়াত ১৫-১৯) বস্তুত আল্লাহ তায়ালা সৎ কর্মশীলতাকে মহৎ লোকদের উৎকৃষ্টতম গুণ অভিহিত করেছেন তাদের রাতের নামাকে তাদের সৎকর্মশীলতার প্রতিক, তাদের ভোর রাতের ক্ষমা চাওয়াকে আল্লাহর ইবাদত ও নৈকট্য লাভের উপায় এবং দরিদ্বকে দয়া ও সহানুভূতিস্বরূপ দান করাকে সৎকর্মশীলতার প্রতিকরূপে আখ্যায়িত করেছেন। ৩. আল্লাহ তায়ালা বলেছেন : _ ০১925 Jill ৮০ ০০০ ৮১2১৯0 Ugg pat FUN aot ০৪০12 Uys ae tf e255 At Sy BN 055 “মুমিন পুরুষ ও মুমিন নারীগণ একে অপরের বন্ধু। তারা সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজ থেকে নিষেধ করে। নামায কায়েম করে ও যাকাত দেয় এবং আল্লাহ ও রসূলের আনুগত্য করে। তাদের উপর আল্লাহ রহমত করবেন ।” (সূরা আত-তাওবা : আয়াত ৭১) অর্থাৎ আল্লাহ যে জনগোষ্ঠীর উপর রহমত ও বরকত নাধিল করেন, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, পরস্পরকে সাহায্য ও ভালোবাসা দ্বারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধকারী, সৎ কাজে আদেশকারী, অসৎ কাজ থেকে নিষেধকারী, নামাযের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সংরক্ষণকারী এবং যাকাত প্রদানের মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক মযবৃতকারী জনগোষ্ঠী । ৪. আল্লাহ তায়ালা আরো বলেছেন : PN sD BB BO 95951৮9৩০০০ ৮0232 “তারা এমন লোক, যাদেরকে আমি পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা নামায কায়েম করে, যাকাত ব্যবস্থা চালু করে, সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে । বস্তুত: সব কাজের শেষ ফায়সালা আল্লাহর হাতে ন্যস্ত ।” (সূরা আল-হাজ্জ : আয়াত ৪১) a আল্লাহ তায়ালা যাকাতকে রাষ্ট্র ক্ষমতা প্রদানের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্যরূপে নির্ধারণ করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।