ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায় যাকাত ১. যাকাতের সংজ্ঞা মানুষ তার সম্পদ থেকে আল্লাহর যে প্রাপ্য অংশ দরিদ্রদের জন্য বের করে দেয়, তার নাম যাকাত। একে যাকাত নামকরণ করার কারণ হলো, এতে বরকতের আশা করা যায়, মন ও পবিত্রতা অর্জিত হয় এবং কল্যাণমুখী উন্নয়ন সাধিত হয় । ‘যাকাতের’ আভিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা ও বরকত অর্থাৎ সমৃদ্ধি । মহান আল্লাহ বলেছেন : পা কিতা A PHWs পি 2 পালা Uy ged ARE Bor gly 559৫ “তাদের সম্পদ থেকে তুমি সদাকা গ্রহণ করো, যা দিয়ে তুমি তাদেরকে পবিত্র করবে এবং কল্যাণ ও উন্নতি সাধন করবে ।” (সূরা তাওবা : আয়াত ১০৩) করা হয়েছে। আল্লাহ তায়ালা তার কিতাবের মাধ্যমে, তার নবীর সুন্নতের মাধ্যমে ও তার উম্মতের ইজমার মাধ্যমে এটি ফরয করেছেন। ১: সব কটি সহীহ হাদিস গ্রন্থে ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত হয়েছে : রসূলুল্লাহ সা. যখন মুয়ায বিন জাবাল রা.কে ইয়ামানে পাঠালেন, তাকে বললেন : তুমি একটি আহলে কিতাব জনগোষ্ঠীর নিকট যাচ্ছো । তুমি তাদেরকে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রসূল- এই মর্মে সাক্ষ্য দেয়ার আহ্বান জানাবে । যদি তারা এ কথা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ তাদের উপর প্রতিদিন পাচ ওয়াক্ত নামায ফরয করেছেন । এ কথা মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ তাদের উপর তাদের ধনসম্পদে একটা সদকা (যাকাত) ফরয করেছেন, যা ধনীদের কাছ থেকে নেয়া হয় এবং দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়। যদি তারা এ ব্যাপারে তোমার কথা মেনে নেয় তাহলে সাবধান, তাদের মূল্যবান ও সুন্দর জিনিসগুলো এড়িয়ে চলো । আর মাযলুমের বদদোয়া থেকে আত্মরক্ষা করো । কেননা উক্ত বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। ২. তাবারানি তার আওসাত ও সগীরে বর্ণনা করেন : আলী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তায়ালা মুসলিম, ধনিদের উপর তাদের সম্পদে এতোটা ফরয করেছেন (সদকা ফরয করেছেন) যা তাদের মধ্যে বিদ্যমান দরিদ্রদের জন্য যথেষ্ট হয়ে যায়। দরিদ্ররা যখন খাদ্যাভাবে বা বন্ত্রাভাবে কষ্ট পায়, তখন তাদের সেই কষ্টের জন্য ধনিদের আচরণই (অর্থাৎ কৃপণতাই) দায়ী । সাবধান, আল্লাহ তাদের কাছ থেকে কঠিনভাবে হিসাব নেবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। ইসলামের শুরুতে মক্কায় যাকাত অনির্দিষ্টভাবে ফরয ছিলো। কী পরিমাণ সম্পদে ও কতটুকু দেয়া ফরয, তা নির্ধারিত ছিলোনা । মুসলমানদের সচেতনতা ও সহানুভবতার উপরই এটি ন্যস্ত ছিলো । সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনা অনুসারে প্রত্যেক শ্রেণীর সম্পদের যাকাতের পরিমাণ নির্ধারিত হয় হিজরী দ্বিতীয় বছরে। তখনই যাকাতের নিয়ম প্রকাশ করা হয়। ২. যাকাত আদায়ের নির্দেশ ও উৎসাহ প্রদান ১. সূরা তাওবার ১০৩ আয়াতে আল্লাহ তায়ালা বলেন : “তুমি তাদের ধনসম্পদ থেকে সদকা ৩৬৩--- www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।