২৮০ ফিক্হুস্ সুন্নাহ রা. ও ইবনে মাসউদের উক্তি যে, তাকবীর চলবে আরাফার দিন ফজর থেকে মিনার সর্বশেষ দিন আসর পর্যন্ত । ইবনে মুনযির, শাফেয়ী, আহমদ, আবু ইউসুফ, মুহাম্মদ, উমর রা. ও ইবনে আব্বাস রা. এই মতের সমর্থক। আইয়ামে তাশরীকে তাকবীর বলা কোনো বিশেষ সময়ের সাথে নির্দিষ্ট নয়, বরং এই দিনগুলোর সকল সময়েই তা মুস্তাহাব । বুখারি বলছেন : উমর রা. মিনায় তার তাবুতে তাকবীর বলতেন । মসজিদের লোকেরা তা শুনে তাকবীর দিতো এবং বাজারের লোকেরাও তাকবীর দিতো । ফলে সমগ্র মিনা তাকবীরের আওযায়ে প্রকম্পিত হতো। ইবনে উমর রা. মিনাতে নামাযের পরে তার বিছানায়, তার তীবুতে, তার বৈঠকে, তার চলার পথে এই দিনগুলোর সব দিনেই তাকবীর দিতেন । মাইমুনা রা. কুরবানির দিন তাকবীর দিতেন। মহিলারা আব্বাস বিন উসমানের পেছনে ও উমর ইবনে আবদুল আযীযের পেছনে আইয়ামে তাশরীকের রাতগুলোতে মসজিদে পুরুষদের সাথে তাকবীর বলতেন। হাফেজ ইবনে হাজর বলেছেন : সাহাবিদের. এই উক্তি ও কার্যধারা থেকে প্রমাণিত হয়, এই দিনগুলোতে নামাযের পরে ও অন্যান্য অবস্থায় তাকবীর বলার রেওয়াজ ছিলো। আলেমদের মধ্যে এর কিছু কিছু অংশে মতভেদ রয়েছে : কেউ বলেন : তাকবীর বলতে হবে সকল নামাযের পরে । কেউ বলেন : শুধু ফরয নামাযের পরে, নফলের পরে নয় । আবার কেউ বলেন : শুধু পুরুষদের বলতে হবে, মহিলাদের নয়। জামাতের সাথে, একাকী নয়। আদায় নামাযে, কাযা নামাযে নয়। মুকিমের নামাযে মুসফিরের নয় এবং শহরের নামাযে, গ্রামের নয়। ইমাম বুখারি উল্লিখিত সকল ক্ষেত্রেই তাকবীর বলার পক্ষে বলে প্রতীয়মান হয়। তিনি যেসব সাহাবির উক্তি ও কার্যধারা উল্লেখ করেছেন, তা তার এই মতকে সমর্থন করে। তাকবীরের ভাষা কী হবে সে সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে। সর্বাপেক্ষা বিশুদ্ধ বর্ণনা হলো সালমানের । তিনি বলেছেন : তোমরা এভাবে তাকবীর বলো : “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরান।” উমর ও ইবনে মাসউদের বর্ণনা হতে : “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামৃদ ।” চে www.pathagar.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।