সালাত (নামায) ২৭৯ প্রিয় নয়। কাজেই তোমরা এই দিনগুলোতে লা ইলাহ ইল্লাল্লাহ, আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার বেশি করে পড়ো ।” ইবনে আব্বাস রা. বলেছেন : কুরআনের উক্তি “এবং তারা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর নাম স্বরণ করে” এখানে কয়েকটি দিন অর্থ জিলহজ্জের দশ দিন। ইবনে উমর ও ইবনে আব্বাস রা. এই দশ দিন আল্লাহু আকবার বলতে বলতে বাজারে বেরিয়ে যেতেন । তাদের কথা শুনে জনগণ আল্লাহু আকবার বলতো । -বুখারি। fl সাঈদ বিন জুবাইর জিলহজ্জের দশ দিন সমাগত হলে সৎ কাজের জন্য এতো বেশি পরিশ্রম করতেন যে, তাকে নিয়ন্ত্রণ করাই দু*সাধ্য ছিলো । আওযায়ী বলেছেন : আমি জানতে পেরেছি, জিলজ্জের দশ দিনের যে কোনো একদিনের নেক আমল আল্লাহর পথে এমন জিহাদের সমান, যে জিহাদের পাশাপাশি দিনে রোযা রাখা হয় এবং রাতে পাহারা দেয়া হয়। অবশ্য কাউকে যদি শাহাদতের মর্যাদা দিয়ে বিশিষ্টতা দান করা হয় তবে তার কথা স্বতন্ত্র। আওযায়ী বলেন : আমাকে রসূল সা. এর বরাত দিয়ে এই হাদিসটি বর্ণনা করেছেন বনু মাখযুম গোত্রের এক ব্যক্তি। আবু হুরায়রা রা. বলেছেন : জিলহজ্জের দশ দিন আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে এতো প্রিয় যে, অন্য কোনো দিন তার ইবাদত এর চেয়ে বেশি প্রিয় নয়৷ এর প্রত্যেক দিনের ইবাদত পুরো এক বছরের ইবাদতের সমান এবং এর প্রত্যেক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। -তিরমিযি, ইবনে মাজাহ, বায়হাকি। ১৫. ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করা মুস্তাহাব জুবাইর বিন নুফাইর বলেছেন : ঈদের দিন রসূল সা. এর সাহাবিগণ যখন পরস্পর মিলিত হতেন, তখন একজন অপরজনকে বলতেন : “আল্লাহ আমার ও তোমার ঈদ কবুল করুন।” ১৬. দুই ঈদের নির্দিষ্ট দিনগুলোতে তাকবীর বলা ঈদের দিনগুলোতে তাকবীর বলা সুন্নত। ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ বলেছেন : “যাতে তোমরা (রষমানের রোযার) সংখ্যা পূরণ করো, তোমাদের সৎপথে পরিচালিত করেছেন বলে আল্লাহ মহিমা বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো ।” (সূরা আল-বাকারা : আয়াত ১৮৫)। আর ঈদুল আযহা সম্পর্কে বলেছেন : “আর তোমরা আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক দিনে স্মরণ করো।” (আল বাকারা : আয়াত ২০৩) ইবনে আব্বাস রা. বলেছেন : এই দিনগুলো হলো আইয়ামে তাশরীক । -বুখারি। আল্লাহ আরো বলেছেন : “এভাবেই আল্লাহ এই পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন, যেনো আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন বলে তোমরা তার মহিমা ঘোষণা করো ।” (সূরা আল হজ্জ : আয়াত ৩৭) অধিকাংশ আলেমের মতে, ঈদুল ফিতরে তাকবীর দিতে হবে নামাযের জন্য বের হওয়ার সময় থেকে খুতবার শুরু হওয়া পর্যন্ত । এ ব্যাপারে কিছু দুর্বল হাদিস বর্ণিত হয়েছে । তবে ইবনে উমর রা. প্রমুখ থেকে সহীহ হাদিসও এসেছে । হাকেম বলেছেন : এটা এমন একটা সুন্নত যা হাদিস বর্ণনাকারীগণ ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। মালেক, আহমদ, ইসহাক ও আবু ছাওর এই মতই ব্যক্ত করেছেন। আরেক দল বলেছেন : তাকবীর শুরু হবে ঈদুল ফিতরের রাত থেকে যখন শওয়ালের চাদ দেখা যাবে এবং ঈদগাহে যাওয়া ও ইমামের বহির্গত হওয়া পর্যন্ত চলবে । আর ঈদুল আযহার তাকবীরের সময় হলো আরাফার দিন ফজর থেকে আইয়ামে তাশরীকের আসর পর্যন্ত । এই দিনগুলো হচ্ছে : জিলহজ্জের একাদশ দিন, দ্বাদশ দিন এবং ত্রয়োদশ দিন। সাহাবিদের থেকে সবচেয়ে শুদ্ধভাবে যে জিনিসটি জানা যায়। তা হলো আলী www.pathagar.com
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।