ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

২৭৮ ফিক্হুস্‌ সুন্নাহ ঈদের দিন হাবশীরা রসূলুল্লাহ সা. এর নিকট খেলাধুলা করতো । আমি তার ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে তা দেখার চেষ্টা করছিলাম, তিনি তার ঘাড় নিচু করলেন। ফলে আমি তার ঘাড়ের উপর দিয়ে দেখতে লাগলাম এবং তৃপ্ত হয়ে ফিরে গেলাম ৷ -আহমদ, বুখারি, মুসলিম । এই তিন গ্রস্থেই অপর এক বর্ণনায় আয়েশা রা. বলেন : আবু বকর ঈদের দিন আমাদের বাড়িতে এলেন। আমাদের কাছে তখন দুটো দাসী ছিলো। তারা (গানের মাধ্যমে) বুয়াস যুদ্ধের খটনাবলির স্মৃতিচারণ করছিল, সে দিন আওস ও খাযরাজের বড় বড় সরদার ও বীরযোদ্ধা নিহত হয়। মদিনার দুটি গোত্র আওস ও খাজরাজের মধ্যে জাহেলী যুগে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে খাজরাজের হাতে আওসের বিরাট হত্যাযজ্ঞ ঘটে । বুয়াস আওসের একটি দুর্গের নাম এই দুর্গের নামে বুয়াস যুদ্ধের নামকরণ করা হয়। যা প্রাচীন আরব ইতিহাসের একটি বিখ্যাত যুদ্ধ। তখন আবু বকর রা. বললেন : হে আল্লাহর বান্দা-বান্দীরা, তোমরা শয়তানের গান শুনছো নাকি? এ কথা তিনি তিনবার বললেন। রসূলুল্লাহ সা.তার একথা শুনে বললেন : হে আবু বকর! প্রত্যেক জাতির একটা উৎসবের দিন থাকে । আজ আমাদের উৎসবের দিন । বুখারির ভাষা হলো : “আয়েশা রা. বললেন । রসূলুল্লাহ সা. আমার ঘরে প্রবেশ করলেন। তখন আমার কাছে দু'জন দাসী বুয়াসের গান গাইছিল। রসূল সা. তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ফিরিয়ে বিছানায় শুয়ে পড়লেন । আবু বকরও এ সময় প্রবেশ করলেন এবং আমাকে ধমক দিলেন। বললেন : রসূল সা. এর কাছে শয়তানের গান চলছে? তখন রসূল সা. আবু বকর রা. এর দিকে মনোযোগী হলেন এবং বললেন “দাসী দুটি যা গাইছে, গাইতে দাও।” তারপর যখন তিনি অন্য দিকে মনোযোগ দিলেন, তখন আমি দাসী দুটিকে টিপে দিলাম, অমনি তারা বেরিয়ে গেলো । দিনটি ছিলো ঈদের দিন। হাবশীরা এ দিন ঢাল ও বল্পম নিয়ে খেলা করতো । কথানো আমি রসূল সা. এর কাছে খেলা দেখতে চাইতাম । আবার কখানো তিনি বলতেন : তুমি কি খেলা দেখতে উৎসুক? আমি বলতাম হাঁ । তখন তিনি আমাকে তীর পেছনে এমনভাবে দাড় করাতেন যে, আমার গাল তার গালের বরাবর থাকতো । তিনি বলতেন : “হে হাবশী যুবকরা, তোমরা ভালোভাবে খেলো ।” অবশেষে আমি যখন দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতাম, তখন বলতেন তুমি কি তৃপ্ত? আমি বলতাম : হা । তিনি বলতেন : তবে চলে যাও।” হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেন : আয়েশা বর্ণনা করেন। রসূল সা. সেদিন বললেন : মদিনার ইহুদীদের জানা উচিত, আমাদের ধর্মে প্রশস্ততা রয়েছে । আমাকে উদার তাওহীদী আদর্শ দিয়ে পাঠানো হয়েছে।” আহমদ ও মুসলিম বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন : আইয়্যামুত তাশরীক হচ্ছে পানাহার ও আল্লাহকে স্বরণ করার দিন।” ১৪. জিলহজ্জের দশ দিন সৎকাজ করার ফযীলত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : এই দিনগুলোর (জিলহজ্জের দশ দিন) সৎ কাজ আল্লাহর কাছে যতো প্রিয়, ততো আর কোনো দিন নয়৷ সাহাবিগণ বললেন : হে রসুলুল্লাহ; এমনকি আল্লাহর পথে জিহাদও নয়? রসূল সা. বললেন : আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির জিহাদ এর ব্যক্তিক্রম, যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বেরিয়েছিল কিন্তু এর কোনোটাই নিয়ে সে ফিরে আসেনি ।” -মুসলিম ও নাসায়ী ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । আহমদ ও তাবারানি ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো সৎ কাজ আল্লাহর কাছে এই দশ দিনের চেয়ে অন্য কোনো দিনে অধিক www.pathagar.com

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।