সালাত (নামায) ২৭৭ আগে নিয়ে এসেছি। -বুখারি, মুসলিম । আবদুল্লাহ বিন ছায়েব বলেছেন : আমি রসূলুল্লাহ সা. এর সাথে ঈদে অংশ নিয়েছি। তিনি যখন নামায শেষ করলেন । তখন বললেন : এখন আমি খুতবা দিতে যাচ্ছি, যে ব্যক্তি খুতবা শোনার জন্য বসতে ইচ্ছুক, সে বসুক । আর যে ব্যক্তি চলে যেতে চায়, সে যেতে পারে। নাসায়ী, আবু দাউদ, ইবনে মাজাহ । ঈদের জন্য দুটো খুতবা দিতে হবে এবং ইমাম মাঝখানে কিছুক্ষণ বসে বিরতি দেবেন- এই মর্মে যেসব হাদিস বর্ণিত হয়েছে, তা দুর্বল। নববী বলেছেন : দুই খুতবা সম্পর্কে কোনো প্রমাণ নেই। আল্লাহর প্রশংসা দ্বারা খুতবা শুরু করা মুস্তাহাব। এর কোনো ব্যতিক্রম রসূল সা. থেকে পাওয়া যায়নি। ইবনুল কাইয়িম বলেছেন : রসূল সা. তার সকল ভাষণই আল্লাহর প্রশংসা দ্বারা শুরু করতেন। কোনো একটি হাদিসেও বলা হয়নি যে, রসূল সা. তকবীরের মাধ্যমে খুতবা শুরু করেছেন। কেবল ইরনে মাজাহ রসূলুল্লাহ সা. এর মুয়াযযিন সাঈদ থেকে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. খুতবার মাঝে মাঝে তাকবীর দিতেন এবং দুই ঈদের খুতবায় বেশি করে তাকবীর দিতেন। এ দ্বারা প্রমাণিত হয়না যে, তিনি খুতবা তাকবীর দ্বারা শুরু করতেন। ঈদের খুতবা ও ইসতিসকার খুতবার শুরু সম্পর্কে মতভেদ রয়েছে । কেউ কেউ বলেন : উভয়টিই তাকবীর ছারা শুরু হবে। কেউ বলেন : ইসতিসকার খুতবা ইসতিগফার (ক্ষমা প্রার্থনা) এর মাধ্যমে শুরু হবে। কেউ বলেন : উভয়টিই আল্লাহর প্রশংসার মধ্যে দিয়ে শুরু করা হবে। শায়খুল ইসলাম তাকিউদ্দীন বলেছেন : এটাই সঠিক। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : “যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করা না হলে তা ক্রুটিপূর্ণ থেকে যাবে ।” রসূলুল্লাহ সা. তার সকল খুতবা আল্লাহ্র প্রশংসা দ্বারা শুরু করতেন । বহু সংখ্যক ফকীহ যদিও বলেছেন, ইসতিসকার খুতবা ইসতিগফার দ্বারা এবং ঈদের খুতবা তাকবীর দ্বারা শুরু করা হবে, তবে তাদের মতের সপক্ষে রসূলুল্লাহ সা. সুন্নতের আদৌ কোনো সমর্থন নেই। সুন্নত বরং এর বিপরীতটাই দাবি করে। সেটি হলো, সকল ধরনের খুতবা আল্লাহর প্রশংসা দ্বারা শুরু করতে হবে। ১২. ঈদের নামাযের কাযা আবু উমাইর বিন আনাস রা. বলেন : রসূলুল্লাহ সা. এর আনসার সাহাবিদের একটি দল আমাকে জানিয়েছেন : একবার আমরা শওয়ালের চাদ দেখতে পাইনি । সকালে আমরা রোযা রাখলাম । দিনের শেষভাগে একটা কাফেলা এলো । তারা রসূলুল্লাহ সা. এর নিকট সাক্ষ্য দিলো যে, তারা গতকাল চাদ দেখেছে। তখন রসূলুল্লাহ সা. আমাদেরেকে রোযা ভেংগে ফেলার এবং পরের দিন ঈদের নামায পড়ার আদেশ দিলেন। -আহমদ, নাসায়ী, ইবনে মাজাহ। তারা বলেন, কোনো লোক দলের যদি কোনো ওযরবশত ঈদের নামায ছুটে যায়, তবে তারা পরের দিন ঈদের নামায পড়বে। ১৩. ঈদে খেলাধুলা, চিত্তবিনোদন গান ও খাওয়া দাওয়া বৈধ খেলাধুলা, নির্দোষ চিত্তবিনোদন, ভালো গান এসব হচ্ছে ইসলামের রীতি, যা আল্লাহ তায়ালা ঈদের দিন শরীর চর্চা এবং মানসিক প্রফুল্লুতা ও চিত্তবিনোদনের জন্য শরিয়তসম্মত করে চালু করেছেন। আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন মদিনায় এলেন, তখন মদিনাবাসীর খেলাধুলার দুটো দিন প্রচলিত ছিলো। রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তায়ালা তোমাদের জন্য এর উত্তম বিকল্প নির্ধারণ করেছেন। ঈদুল ফিতর ও ঈদুল আযহা । -নাসায়ী । আয়েশা রা. বলেছেন : www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।