২৭৬ ফিক্হস্ সুন্নাহ ৯. ঈদের নামাযের পূর্বে ও পরে নামায ঈদের নামাযের আগে বা পরে কোনো সুন্নত নামায আছে বলে প্রমাণ নেই। রসূল সা. ও তাঁর সাহাবিগণ ঈদগাহে যাওয়ার পর নামাযের আগে বা পরে কোনো নামায পড়তেননা । ইবনে আব্বাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ঈদের দিন বের হতেন। তারপর দু'রাকাত নামায পড়তেন। তার আগে বা পরে কোনো নামায পড়তেননা ৷ সকল সহীহ হাদিস গ্রন্থ । ইবনে উমর রা. থেকে বর্ণিত ৷ তিনি ঈদের দিন বের হলেন। ঈদের নামাযের আগেও কোনো নামায পড়লেননা, পরেও না। তিনি উল্লেখ করেছেন, রসূল সা. এরূপই করতেন। -বুখারি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছন : ঈদের আগে নামায পড়াকে তিনি মাকরূহ মনে করতেন। তবে সাধারণ নফল সম্পর্কে হাফেয ইবনে হাজর ফাতহুল বারীতে বলেছেন, কোনো নির্দিষ্ট প্রমাণের ভিক্তিতে এটা নিষিদ্ধ সাব্যস্ত হয়নি। অন্য সকল দিনে যে সময় নফল পড়া মাকরূহ এদিনও সেই সময় মাকরূহ । ১০. যাদের জন্য ঈদের নামায পড়া বৈধ পুরুষ, মহিলা, শিশু, মুকিম, মুসাফির, সকলেরই ঈদের নামায পড়া বৈধ- চাই সে বাড়িতে, মসজিদে রা ঈদগাহে যেখানেই পড়ুক । জামাতের সাথে ঈদের নামায ছুটে গেছে এমন ব্যক্তি দু'রাকাত নামায পড়ে নেবে । ইমাম বুখারি, বলেছেন : ঈদের নামায ছুটে গেলে দু'রাকাত পড়ে নেবে। এ সংক্রান্ত অধ্যায় অনুরূপ, যারা বাড়িতে ও গ্রামে আছে, তারাও পড়বে । কেননা রসূল সা. বলেছেন : এটা আমাদের মুসলমানদের ঈদ । আনাস বিন মালেক যাবিয়ায় বসবাসরত তার মুক্ত গোলামকে ঈদ পড়ার আদেশ দিলেন। তদনুসারে সে তার স্বজনদেরকে সমবেত করে শহরবাসীর মতো তাকবীর সহকারে ঈদের নামায পড়তো । ইকরামা রা. বলেছেন : শহরতলীর লোকেরা ঈদের দিন একত্রিত হয় এবং ইমাম, যেভাবে পড়েন সেভাবে দু'রাকাত নামায পড়বে । আতা বলেছেন : যখন ঈদের জামাত ছুটে যায়, তখন দু'রাকাত নামায পড়ে নেয়া উচিত। ১১. ঈদের নামাযের খুতবা ঈদের নামাযের খুতবা দেয়া সুন্নত এবং তা শ্রবণ করাও সুন্নত । আবু সাঈদ রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন 'মুসাল্লাতে' (মসজিদে নববী থেকে একশো গজ দূরের একটি জায়গার নাম) চলে যেতেন। সেখানে সর্বপ্রথমে নামায পড়াতেন, তারপর ঘুরে জনগণের দিকে মুখ করে দীড়াতেন। জনগণ কাতার হয়ে বসে থাকতো । তখন তিনি তাদেরকে আদেশ, উপদেশ ও ওসিয়ত প্রদান করতেন । যদি কোথাও কোনো বাহিনী পাঠাতে চাইতেন তা পাঠানোর আদেশ দিতেন এবং তারপর চলে যেতেন । আবু সাঈদ বলেন : জনগণ এভাবেই দিন অতিবাহিত করতে থাকে । অবশেষে এক সময় এলো, যখন আমি মদিনার শাসক মারওয়ানের সাথে ঈদুল ফিতর বা ঈদুল আযহায় বের হলাম। যখন আমরা মিশ্বরের কাছে এলাম, দেখলাম, সেখানে কাছীর ইবনুস্ সালতের বানানো একটা মিম্বর রয়েছে। দেখলাম, মারওয়ান ঈদের নামাযের আগেই তার উপর আরোহন করতে উদ্যত হচ্ছে । তখন আমি তাকে তার কাপড় ধরে টানলাম | সেও আমাকে টানলো। অতপর সে মিম্বরে আরোহন করলো এবং নামাযের আগে খুতবা দিলো । আমি তাকে বললাম : আল্লাহর কসম, আপনি নিয়ম পাল্টে ফেলেছন। সে বললো : আবু সাঈদ, তুমি যে নিয়ম জানতে, তা অতিত হয়ে গেছে। আমি বললাম : আল্লাহর কসম, আমার জানা জিনিস অজানা জিনিসের চেয়ে ভালো । সে বললো : জনগণ নামাযের পরে আমাদের জন্য বসবেনা। তাই এটাকে আমি নামাযের www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।