সালাত (নামায) ২৭৫ ইবনে আব্বাস ও জাবির রা. বলেছেন : ঈদুল ফিতর ও ঈদুল আযহার কোনোটাতেই কোনো আযান দেয়া হতোনা । -বুখারি ও মুসলিম । মুসলিম আতা থেকে বর্ণনা করেন : জাবির রা. আমাকে জানিয়েছেন, ঈদুল ফিতরের নামাযের জন্য ইমাম বের হবার সময় বা তার পরে কোনো আযান, ইকামত, ঘোষণা বা অনুরূপ কিছুই করা যাবেনা । সা'দ বিন আবি ওয়াক্কাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আযান ও ইকামত ছাড়াই ঈদের নামায পড়তেন। আর দুটো খুতবা দিতেন এবং উভয় খুতবার মাঝে কিছুক্ষণ বসতেন। -বাযযার । ৮. ঈদের নামাযে তাকবীর, ঈদের নামায দু'রাকাত এতে প্রথম রাকাত কিরাতের পূর্বে তাকবীরে তাহরীমার পরে সাতটি তাকবীর এবং দ্বিতীয় রাকাত কিয়ামের তাকবীর ব্যতিত পাঁচটি তাকবীর দেয়া সুন্নত । প্রত্যেক তাকবীরে হাত তুলবে । আমার ইবনে শুয়াইব থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. এক ঈদে বারটি তাকবীর দিলেন : প্রথম রাকাতে সাতবার এবং দ্বিতীয় রাকাত পাঁচবার । ঈদের নামাযে আগে বা পরে আর কোনো নামায পড়েননি । -আহমদ, ইবনে মাজাহ। ইমাম আহমদ বলেছেন : আমি এই মতই পোষণ করি। আবু দাউদ ও দারু কুতনির এক রেওয়ায়াতে বর্ণিত, রসূল সা. বলেছেন : “ঈদুল ফিতরে প্রথম রাকাতে সাত তাকবীর ও দ্বিতীয় রাকাতে পাচ তাকবীর । উভয় রাকাতেই তাকবীরের পরে কিরাত পড়তে হবে।” এই মতটি সর্বাপেক্ষা অগ্রগণ্য মত। অধিকাংশ সাহাবি, তাবেয়ী ও ইমাম এই মত পোষণ করতেন। ইবনে আবদুল বার বলেছেন : বিশুদ্ধ সনদে রসূল সা. থেকে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে তিনি উভয় ঈদে প্রথম রাকাতে সাতবার ও দ্বিতীয় রাকাতে পাচবার তাকবীর দিয়েছেন। আবদুল্লাহ ইবনে আমর, ইবনে উমর, জাবির, আয়েশা আবু ওয়াকেদ ও আমর বিন আওফ মাযানী থেকে অনুরূপ বর্ণনা এসেছে। এর বিপরীত কোনো সহীহ বা দুর্বল হাদিস বর্ণিত হয়নি এবং সর্বপ্রথম এর উপরই আমল হয়েছে। হানাফি মাযহাবে প্রথম রাকাত তাকবীর তাহরীমার পরে কিরাতের পূর্বে তিন তাকবীর এবং দ্বিতীয় রাকাত কিরাতের পরে তিন তাকবীর প্রচলিত। রসূলুল্লাহ সা. প্রত্যেক দুই তাকবীরের মাঝে স্বল্প সময় বিরতি দিতেন। এই সময় নির্দিষ্ট কোনো দোয়া বা যিকির পড়তেন কিনা তার কোনো উল্লেখ পাওয়া যায়না । তবে তাবারানি ও বায়হাকি বিশ্বস্ত সূত্রে ইবনে মাসউদের কথা ও কাজ থেকে বর্ণনা করেছেন যে, তিনি দুই তাকবীরের মাঝে আল্লাহর প্রশাংসা করতেন এবং রসূল সা. এর উপর দরূদ পাঠ করতেন। হ্যায়ফা ও আবু মূসাও রা. অনুরূপ করতেন বলে জানা যায়। আহমদ ও শায়েফী দুই তাকবীরের মাঝখানে “সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” বা অনুরূপ কোনো দোয়া বা যিকির করা মুস্তাহাব মনে করেন। আবু হানিফা ও মালেক বলেছেন : তাকবীরগুলোর মাঝে কোনো দোয়া বা যিকিরের বিরতি না দিয়ে একটানা তাকবীর দেবে । ঈদের নামাযের এই তাকবীর সুন্নত । ইচ্ছাকৃতভাবে বা ভুলে যেভাবেই হোক কেউ এটা বাদ দিলে নামায বাতিল হবেনা । শওকানির মতে ভুলে তাকবীর বাদ দিলে সাহু সাজদা দিতে হবেনা । ইবনে কুদামাও এই মত পোষণ করেন এবং বলেন এতে কোনো মতভেদ আছে বলে আমার জানা নেই। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।